Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্ক মহানগর বিএনপি-উওর এর উদ্যোগে বাংলাদেশের ৫৩তম বিজয় দিবস উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 93 বার

প্রকাশিত: December 24, 2023 | 4:09 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক মহানগর বিএনপির (উত্তর) যথাযত মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছে। এই উপলক্ষে গত ২০শে ডিসেম্বর ব্রঙ্কসের এশিয়ান ড্রাইভিং স্কুল মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক জনাব আহবাব চৌধুরী খোকন। সদস্য সচিব ফয়েজ চৌধুরী সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব আব্দুল লতিফ সম্রাট ।বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সভাপতি এডভোকেট এ টি এম ফয়েজ ও সিনিয়ার সহ সভাপতি এডভোকেট আতিকুর রহমান সাবু।
বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মহানগর উওর বিএনপির যুগ্ন আহবায়ক এজি এম জাহাঙ্গীর হোসেন, ইমরান শাহ রন, মানিক আহমদ , ব্রঙ্কস (পূর্ব) বিএনপির আহবায়ক লিয়াকত আলী, ব্রঙ্কস (পশ্চিম) বিএনপির আহবায়ক আনোয়ারুল আলম ভূইয়া, ব্রঙ্কস (পূর্ব) বিএনপির সদস্য সচিব কৃষিবিদ মোহাম্মদ সোলেমান ,য়ুবদল নেতা উত্তম কুমার বনিক, বিএনপি নেতা মমতাজ উদ্দীন, মোঃ ফুল মিয়া মাহবুবুর রহমান চৌধুরী, ডাঃ মোহাম্মদ মোতাহার, তোফাজ্জল হোসেন তোতা, আজিজুল হক মন্টু,হাজী ইসহাক শেখ,শেখ নানু মিয়া, হাজী আব্দুর রহমান, মোহাম্মদ রানা, মারুফ আহমদ, গোলাম হোসেন, আহাদ হেলাল, ফখরুল ইসলাম প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল লতিফ সম্রাট বলেন এই নিশি রাতের সরকার সারা দেশকে এখন মৃত্যু উপত্যক্ষায় পরিণত করেছে। দেশে আইনের শাসন নেই,মানবাধিকার নেই।এই অবস্থায় দেশনায়ক তারেক রহমান দেশ পুনঃগঠনের যে ডাক দিয়েছেন তাতে সকলকে জাপিয়ে পড়ে এই সরকারকে ক্ষমতাচ্যুত করে জনগনের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্টা করতে হবে ।
বিশেষ অতিথি এডভোকেট এ টি এম ফয়েজ বলেন এমন একটি বাংলাদেশকে দেখার জন্য মুক্তিযোদ্ধারা সেদিন অস্ত্র নিয়ে যুদ্ধ করিনি। এই সরকার মানুষের স্বপ্ন সাধ ধ্বংস করে দিয়েছে এই অবস্থায় সময় এসেছে আরেকটি মুক্তিযুদ্ধের।
সভাপতি আহবাব চৌধুরী খোকন তার সমাপনি বক্তব্যে বলেন কাগজ কলমে ১৬ ই ডিসেম্বর বিজয় দিবস পালিত হলেও দেশের মানুষ সত্যিকার অর্থে আজও বিজয় অর্জন করতে পারেনি ।যে বিজয় মানুষকে গোলামীর জিঞ্জির থেকে মুক্ত হয়ে স্বাধীন ভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখিয়েছিলো সেই স্বপ্ন এই নিশীরাতের ভোট চোর সরকার গুম করেছে।
অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথি আব্দুল লতিফ সম্রাট ও বিশেষ অতিথি এডভোকেট এ টি এম ফয়েজ ও আতিকুর রহমানকে সম্মাননা ক্রেষ্ট উপহার প্রদান করা হয়।অনুষ্ঠানে কোরআন তেলওয়াত করেন শাহব সিদ্দিকি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ