নিউইয়র্ক সিটিতে প্রবেশে আবারও টোল বৃদ্ধি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক সিটিতে প্রবেশের জন্য আবারও টোল বৃদ্ধি পেয়েছে। ৭ জানুয়ারি রোববার থেকে এ টোল বৃদ্ধি কার্যকরের কথা জানিয়েছে পোর্ট অথরিটি অফ নিউইয়র্ক অ্যান্ড নিউজার্সি। ব্রিজ ও ট্যানেলে আগের নির্ধারিত টোলের সাথে ৬৩ সেন্টস করে যুক্ত হবে। মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে এ বৃদ্ধি স্বয়ংক্রিয় বলে পোর্ট অথরিটি থেকে জানানো হয়েছে।
টোল বৃদ্ধি কার্যকর হওয়া প্রবেশ পথগুলো হচ্ছে লিংকন ট্যানেল, হল্যান্ড টানেল, জর্জ ওয়াশিংটন ব্রিজ, বেওন এবং গথেলস ব্রিজ এবং আউটার ব্রিজ ক্রসিং। টোল বৃদ্ধির ফলে নিউইয়র্ক সিটিতে প্রবেশের জন্য ব্যস্ত কর্মসময়ে ১৫ দশমিক ৩৮ ডলার এবং ব্যস্ত সময়ের বাইরে ১৩ দশমিক ৩৮ ডলার টোল পরিশোধ করতে হবে। নিউইয়র্ক থেকে নিউজার্সিতে প্রবেশের জন্য ব্রিজ, ট্যানেলে টোলের কোন পরিবর্তন ঘটেনি। এখন আর কোন প্রবেশ পথেই নগদ অর্থে টোল আদায় করা হয় না। যেসব যানবাহনে নিউইয়র্ক বা নিউজার্সি রাজ্যের ইজি পাস নেই, তাদের ঘরে ডাকযোগে টোলের বিল চলে যাবে। ডাকযোগে পাওয়া নিম্নতম টল ১৬ ডলার ৬৩ সেন্টস হবে বলে জানানো হয়েছে।
নিউইয়র্ক সিটিতে কনজেশন প্রাইস আরোপ নিয়ে বিতর্ক চলছে। প্রায় কার্যকর হওয়ার পথে কনজেশন প্রাইস চালু হলে ম্যানহাটনের ৬০ স্ট্রিটের নীচের সড়কগুলোতে যাতায়াতের জন্য ইলেক্ট্রনিকভাবে ১৫ ডলার এবং যাদের ইজি পাস নেই, তাদের গুনতে হবে ১৫ ডলার। ইউনাইটেড ফেডারেশন অব টিচার্স এবং স্টেটেন্ট আইল্যান্ড বরো প্রেসিডেন্ট ভিটো ফসিলা কনজেশন প্রাইস নিয়ে এমটিএ’র বিরুদ্ধে মামলা করেছেন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল