Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটিতে ২০২৪ সালে অপরাধের হার কমলেও সহিংস ঘটনার উদ্বেগজনক বৃদ্ধি

অনলাইন ডেস্ক পঠিত: 100 বার

প্রকাশিত: January 11, 2025 | 12:36 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক সিটিতে ২০২৪ সালে অপরাধের সামগ্রিক হার কিছুটা কমলেও নির্দিষ্ট কয়েকটি সহিংস ঘটনার সংখ্যা বেড়ে যাওয়ায় শহরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। সোমবার, ৬ জানুয়ারি নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের (এনওয়াইপিডি) প্রকাশিত এক প্রতিবেদনে এতথ্য জানানো হয়।
এনওয়াইপিডি’র তথ্য অনুযায়ী, গত বছরে হত্যাকাণ্ড, ডাকাতি এবং চুরির মতো অপরাধ কমেছে। ২০২৪ সালে হত্যাকাণ্ডের সংখ্যা ৩৭৫, যা ২০২৩ সালের তুলনায় ৩.৮ শতাংশ কম। তবে ধর্ষণের মতো মারাত্মক অপরাধ ১৮.৭ শতাংশ বেড়েছে। আর গুরুতর হামলার ঘটনাও বেড়েছে ৪.৯ শতাংশ।

শহরের গণপরিবহন ব্যবস্থায় পরিস্থিতি আরও ভয়াবহ। ২০১৯ সালের তুলনায় ২০২৪ সালে সাবওয়ে এবং গণপরিবহনে গুরুতর হামলার ঘটনা ৬৫ শতাংশ বেড়েছে। সাবওয়েতে ২০২৪ সালে ৫৭৯টি গুরুতর হামলা ঘটেছে, যা সাধারণ যাত্রীদের মধ্যে ভীতি তৈরি করেছে।
পুলিশ কমিশনার জেসিকা টিশ বলেন, ২০২৪ সালে বড় অপরাধের শিকার মানুষের সংখ্যা আগের বছরের তুলনায় কম। যা একটি ইতিবাচক দিক। তবে নিউইয়র্ক সিটিকে সম্পূর্ণ নিরাপদ করতে আমাদের অনেক দূর যেতে হবে।
তিনি বলেন, সহিংস ঘটনার তীব্রতা এবং ভয়াবহতা নিউইয়র্কারদের জীবনযাত্রায় বড় প্রভাব ফেলছে। বছরের শেষ দিকে বেশ কয়েকটি চাঞ্চল্যকর ঘটনা শহরজুড়ে আলোড়ন সৃষ্টি করে।
ডিসেম্বর মাসে ম্যানহাটনের একটি হোটেলের সামনে ইউনাইটেডহেলথকেয়ারের সিইও ব্রায়ান থম্পসনকে গুলি করে হত্যা করা হয়। পুলিশ জানিয়েছে, এটি একটি পরিকল্পিত হামলা। একই মাসে ব্রুকলিনে একটি সাবওয়ে ট্রেনে এক নারীকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়। এর আগে মার্চ মাসে কুইন্সে ট্রাফিক স্টপের সময় এক এনওয়াইপিডি অফিসারকে গুলি করে হত্যা করা হয়।
শহরের বাসিন্দারা বলছেন, অপরাধের হার সামগ্রিকভাবে কমলেও শহরের নিরাপত্তা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গণপরিবহন এবং জনজীবনে অপরাধের প্রবণতা অনেকের মনে অস্বস্তি তৈরি করেছে।
কমিশনার টিশ আশ্বাস দিয়ে বলেন, নিউইয়র্ক সিটিকে নিরাপদ করতে আমরা আমাদের কাজ চালিয়ে যাব। ২০২৪ সালের সাফল্যের ওপর ভিত্তি করে আরও উন্নত পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
Situs Streaming JAV