নিউইয়র্ক সিটির ট্রেন-বাস ভাড়া ও ব্রিজ-টানেলের টোল বাড়ছে সেপ্টেম্বর থেকে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্ক সিটিতে বাস, ট্রেন ভাড়া ও ব্রীজের টোল বাড়ছে সেপ্টেম্বর থেকে। গত সোমবার মেট্রোপলিটন ট্রানজিট অথরিটি (এমটিএ) বোর্ড এ প্রস্তাবের ঘোষণা দিয়েছে। সিটির বাস ও ট্রেন ভাড়া ২.৭৫ ডলার থেকে বেড়ে ২.৯০ ডলারে উন্নীত হবে। এটি হচ্ছে বেজ ভাড়া। প্রতি সপ্তাহের আনলিমিটেড রাইডের টিকেটের দাম বাড়ছে ১ ডলার। অর্থাৎ তা ৩৩ থেকে ৩৪ ডলার হচ্ছে। মাসিক আনলিমিটেড মেট্রোকার্ডের বর্তমান মূল্য ১২৭ ডলার। তা সেপ্টেম্বর থেকে হচ্ছে ১৩২ ডলার। ২০১৫ সালের পর মেট্রোকার্ডের বেজ ফেয়ার এই প্রথমবারের মতো বাড়ছে।
ট্রাইব্যরো, হোয়াইট স্টোন থ্রগসনেক, মিডটাউন টানেল, ভেরাজানো-ন্যারোজ ব্রীজ ও ব্যাটারি টানেলের বর্তমান টোল ৬.৫৫ ডলার। তা বেড়ে এখন হবে ৭.০১ ডলার।
এমটিএ’র প্রস্তাবটি পাবলিক হেয়ারিং এর জন্য জুনে উত্থাপিত হবে। ধারনা করা হচ্ছে, জুলাই নাগাদ এমটিএ বোর্ডে তা চূড়ান্ত হবে। বোর্ডে তা অনুমোদিত হলে সেপ্টেম্বরে লেবার ডে উইকেন্ডের পর থেকে বর্ধিত ট্রেন-বাস ভাড়া ও টোল আদায় করা হবে।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল