নিউইয়র্ক সিটি কাউন্সিলের নির্বাচনে শাহানা হানিফ পুন:র্নিবাচিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক সিটি কাউন্সিলের নির্বাচনে শাহানা হানিফ পুন:র্নির্বাচিত হয়েছেন। নিউইয়র্কে একমাত্র বাংলাদেশি আমেরিকান শাহানা হানিফই কাউন্সিলওম্যান হয়েছেন।
৭ নভেম্বর মঙ্গলবার নির্বাচনে সিটির ৫ বরোর মধ্যে তিন বরোর ডিসট্রিক্ট অ্যাটর্নি, সিটি কাউন্সিলের ৫১টি আসন আর স্টেটের সবগুলো কাউন্টির সিভিল কোর্টের জজসহ আরো বেশ কিছু পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দিনব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নিউইয়র্ক সিটির ব্রুকলিন বরোর কাউন্সিল ডিষ্ট্রিক্ট-৩৯ থেকে বাংলাদেশি বংশোদ্ভুত কাউন্সিলওম্যান শাহনা হানিফ পুন:নির্বাচিত হয়েছেন। শাহানার প্রাপ্ত ভোট ১৭,৪৬১। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী আরকাউদিউজ টোমাসজেওয়াস্কি’র পেয়েছেন ২,৬২৪ ভোট।
সাধারণত ৪ বছর পরপর সিটি কাউন্সিল সদস্যদের জন্য নির্বাচন হয়। এ বছরের নির্বাচন হলো ২ বছর পর।
২০২১ সালে নির্বাচনের পর নিউইয়র্ক সিটি কাউন্সিল আসনে রিডিস্টিক্টিং হয়েছে। ফলে নতুনভাবে আঁকা হয়েছে প্রায় সবগুলো আসনের সীমানা ম্যাপ। তাই নতুন ডিস্ট্রিক্ট ম্যাপে মঙ্গলবার পুনরায় নির্বাচন হলো।
নির্বাচনে অতীতের চেয়ে এবার সাড়া-শব্দ ছিল কম, ছিল না ভোটের উত্তাপ। নির্বাচনে প্রচারণাও তেমন ছিল না। বাংলাদেশিদের খুব একটা ভোটকেন্দ্রে দেখা যায়নি।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল