নিউইয়র্ক সিটি ট্রাফিক পুলিশ ইউনিয়ন নির্বাচনে সাদিক-সাঈদ প্যানেলের জয়
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগের ট্রাফিক এজেন্টদের ইউনিয়ন (সিডব্লিউএ লোকাল-১২৮২) নির্বাচনে সাদিক-সাঈদ প্যানেল জয়ী হয়েছে। নির্বাচনে হেরে গেছেন আরেক প্রার্থী, ইউনিয়নের সাবেক সভাপতি বাংলাদেশী-আমেরিকান সাঈদ রহিম। ১৬ ফেব্রুয়ারি শুক্রবার অনুষ্ঠিত ইউনিয়নের রান অফ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে ‘সাদিক-সাঈদ’ প্যানেল মেজোরিটি পদে জয়লাভ করেছে। নিউইয়র্কের সিটি ট্রাফিক বিভাগে বাংলাদেশিরা একক সংখ্যাগরিষ্ট হলেও এবারের নির্বাচনে তাদের মধ্যে চরম অনক্য পরিলক্ষিত হয়েছে। দীর্ঘদিন ইউনিয়নের নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশি সাঈদ রহিম। স্বদেশীদের মধ্যে অনৈক্যের কারণে নেতৃত্ব থেকে এবারে তাকে সরে যেতে হয়েছে।

ইউনিয়নের মোট ৯টি পদের বিপরীতে এই প্যানেল থেকে সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৩ জন ডেলিগেট নির্বাচিত হয়েছেন। অপরদিকে ‘রহিম-উতবা’ প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন ৩ জন ডেলিগেট। নির্বাচিত সভাপতি হলেন আলেকজান্ডার সাদিক, সহ সভাপতি সকুনবি ওলোফেমি ও সাধারন সম্পাদকরা সাঈদ ইসলাম। সভাপতি পদে সাঈদ রহিম দুদু মিশরীয় বংশদ্ভুত আলেকজান্ডার সাদিকের কাছে পরাজিত হন।
গত বছর নভেম্বরে ট্রাফিক পুলিশদের ইউনিয়ন সিডব্লিউএ লোকাল ১১৮২ এর নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু সভাপতি, সহ সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীরা প্রদত্ত ভোটের ৫১ ভাগ না পাওয়ায় তারা রানঅফের মুখোমুখি হন। এই তিনটি পদে পোস্টাল ব্যালটে নির্বাচন অনুষ্ঠিত হয়। গত ১৬ ফেব্রুয়ারী শুক্রবার নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এতে আলেকজান্ডার সাদিক ৭১৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সৈয়দ রহিম দুদু পেয়েছেন ৫২৫ ভোট। বাংলাদেশী রহিম এর আগে একবার সহসভাপতি ও তিনবার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন বাংলাদেশী সাঈদ ইসলাম ও সৈয়দ উতবা। সাঈদ ইসলাম ৭৪৬ ভোট পেয়ে বিজয়ী হনন। উতবা পেয়েছেন ৪৯৬ ভোট। ‘সাদিক-সাঈদ’ প্যানেল থেকে নির্বাচিত ডেলিগেটরা হলেন শিবলী চৌধুরী কায়েস, কোলন জন ও শামীম হোসাইন। অপরদিকে ‘রহিম-উতবা’ প্যানেল থেকে নির্বাচিত ডেলিগেটরা হলেন পঙ্কজ রায়, শাহাদত হোসেন ও মোহাম্মদ আলম।
নির্বাচনে মোট ২,০৪০ জন সদস্যকে ডাকযোগে ব্যালট পাঠানো হয়। এর মধ্যে সদস্যদের ভোট দেয়া ব্যালট ফিরে আসে মোট ১,২৭৬টি। ১৭টি ভোট ভয়েড ও ডুপ্লিকেট হয়। সব মিলিয়ে ১,২৫৯ ভোট গনণা করা হয়।
আরো উল্লেখ্য, এই নির্বাচনে ৯ সদস্যের নির্বাচিত কমিটির ৬ জনই বাংলাদেশী। ট্রাফিক পুিলশ ইউনিয়নের মোট সদস্য সংখ্যা প্রায় আড়াই হাজার। এরমধ্যে বাংলাদেশীর সংখ্যা ৬ শতাধিক।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি