Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটি বাংলাদেশি সিভিল সার্ভিস সোসাইটির অভিষেক ও পুণর্মিলনী

অনলাইন ডেস্ক পঠিত: 182 বার

প্রকাশিত: December 7, 2023 | 10:58 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে জ্যামাইকার আল আকসা পার্টি হলে ২ ডিসেম্বর শনিবার সন্ধায় অনুষ্ঠিত হলো নিউইয়র্ক সিটি বাংলাদেশি সিভিল সার্ভিস সোসাইটি-এনবিসিএস’র নবনির্বাচিত কর্মকর্তাদের অভিষেক, বার্ষিক পারিবারিক পূণর্মিলন ও সাংস্কৃতিক পরিবেশনা।
এর আগে আশা হোমকেয়ার মিলনাতয়নে সোসাইটির বার্ষিক সাধারণ সভায় ২০২৪-২৫ সালের কার্যকরি পরিষদ নির্বাচনের লক্ষে মোঃ মোমেন ভূঁইয়া, আজহার আলী খান ও সুজাউদ্দিন মোল্লাকে নিয়ে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠিত হয়। কমিশন পরবর্তী দুই বছরের জন্য ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরি পরিষদ নির্বাচন করে। নির্বাচিত কর্মকর্তা বৃন্দ হলেনঃ সভাপতিঃ ডা. নাফিসুর রহমান, সিনিয়ার সহ সভাপতিঃ মাহবুব কবির,সহ সভাপতিঃ ডা. রেজাউল কবির, সাধারণ সম্পদকঃ মোহাম্মদ এইচ আলম টিটু, যুগ্ম সম্পাদকঃ মোঃ শানু, সাংগঠনিক সম্পাদকঃ সোহেল আহমেদ, সাংস্কৃতিক সম্পাদকঃ আরিফ আহমেদ অর্ণব, সাহিত্য ও গণমাধ্যম সম্পাদকঃ মনজুর কাদের, অর্থ সম্পাদকঃ মোঃ শফিকুল ইসলাম, সহ অর্থ সম্পাদকঃ সাঈদা টি হাবীব, শিক্ষা সম্পাদকঃ সেলিনা শারমিন, প্রযুক্তি সম্পাদকঃ সাইফ খান এবং কার্যকরি সদস্য আশরাফুজ্জামান, আনোয়ার পারভেজ, রফিকুল ইসলাম, একেএম শামসুজ্জামান ও ফাতেমা খান।
এছাড়া ১০ সদস্য বিশিষ্ট পূণর্গঠিত উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ হলেনঃ মোহাম্মদ মোমেন ভূঁইয়া, মোঃ টি রহমান, আওকাত হোসেন খান, আজহার আলী খান, মোঃ আবদুল্লাহ, সুজাউদ্দিন মোল্লা, হানিফ মজুমদার, ড. তাজুল ইসলাম, সৈয়দ মিজানুর রহমান ও রীনা সাহা।
অনুষ্ঠান কনভেনর আশরাফুজ্জামানের স্বাগত বক্তব্যের পর বর্তমান ও নবনির্বাচিত কার্যকরি কমিটিকে পরিচয় করিয়ে দেয়া হয়। শপথ গ্রহণ করান সুজাউদ্দিন মোল্লা।
বক্তব্য রাখেন ড. মহসিন পাটোয়ারী, উপ কনসাল জেনারেল নাজমুল হাসান, মোহাম্মদ মোমেন ভূঁইয়া, মাহবুব কবির ও হানিফ মজুমদার।
সরকারি চাকরি থেকে সদ্য অবসরে যাওয়া সংগঠনের উপদেষ্টা আজহার আলী খানকে ক্রেস্ট দিয়ে বিশেষ সম্মাননা জানানো হয়। ক্রেস্ট তুলে দেন মোহাম্মদ আবদুল্লাহ। আওকাত হোসেন খান নবীন সদস্যদের পরিচিতির আসর পরিচালনা করেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন এলমা, জিএম জুয়েল, আরিফ অর্ণব, শাহ মাহবুব ও বিন্দু কনা। আবৃত্তি করেন মোঃ শানু ও নৃত্য পরিবেশনায় শিশুশিল্পী লিওনা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ