নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি সদস্য প্রার্থী হাইরাম মনসেরাতের জন্য ফান্ডরেইজিং
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি সদস্য পদপ্রার্থী, সাবেক সিনেটর এবং নিউইয়র্ক সিটির সাবেক কাউন্সিল সদস্য হাইরাম মনসেরাতের জন্য ফান্ড রেইজিং ডিনার অনুষ্ঠান করা হয়েছে। ৮ জানুয়ারী সোমবার নিউইয়র্ক সিটির কুইন্সের জ্যাকসন হাইটসের এনওয়াই ইনস্যুরেন্সের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করেন গোল্ডেন এজ হোমকেয়ারের প্রেসিডেন্ট শাহ নেওয়াজ।
জামাইকা বাংলাদেশ অ্যাসোসিয়েশনের (জেবিএ) সাধারণ সম্পাদক সৈয়দ রাব্বির সঞ্চালনায় অনুষ্ঠানে অংশ নেন নিউইয়র্ক বাংলাদেশী লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি আহসান হাবিব, স্ট্যাটেন আইল্যান্ড বাংলাদেশি লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট কাজী নয়ন, গোল্ডেন এজ হোমকেয়ারের ভাইস প্রেসিডেন্ট রানো নেওয়াজ, ব্যবসায়ী চন্দনগুপ্তা, বীর মুক্তিযোদ্ধা কামাল আবু নাসের, নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম, আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মনজুরুল হক, সাপ্তাহিক আজকালের মার্কেটিং প্রধান আবু বক্কর সিদ্দিক, নিউজ২৪ এর নিউইয়র্ক প্রতিনিধি মোস্তফা অনিক রাজ, সাংবাদিক মো. নাবিল এবং এনএসএম মইনুল হাসান সজল। অনুষ্ঠানে হাইরাম মনসেরাত বলেন, ‘অ্যাসেম্বলি সদস্য হিসেবে নির্বাচিত হলে অপরাধীদের জামিন পদ্ধতিতে কঠোরতা আরোপ করে ‘বেইল রিফর্ম’ আইন পাশের উদ্যোগ নেব।’ এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘অপরাধীরা গ্রেফতার হলেও দূর্বল বেইল সিস্টেমের কারণে পর দিন জামিনে বেরিয়ে পুনরায় অপরাধে জড়িয়ে পড়ে। এ কারণেই নিউইয়র্কে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। সাধারণ মানুষ নিরাপদে চলাফেরা করতে পারছে না।’ অনুষ্ঠানে শাহ নেওয়াজ বলেন, ‘আমার প্রতিষ্ঠানগুলোর গোটা টিম হাইরাম মনসেরাতের জন্য কাজ করবে। আমরা আজ একটি প্রতিকী ফান্ডরেইজিংয়ের আয়োজন করেছি। এটি মাত্র শুরু। নির্বাচনের দিন পর্যন্ত আমরা হাইরাম মনসেরাতের সঙ্গে থাকব। এ নির্বাচনে হাইরাম মনসেরাতের জয় নিশ্চিত করতে হবে।’ হাইরাম মনসেরাত নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক ৩৫ থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। করোনা, রিগো পার্ক, ইস্ট এলমহাস্ট এবং ফরেন হিল তার নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








