নিউইয়র্কের টাইমস স্কয়ারে প্রথমবারের মতো তিথি অনুসারে দুর্গাপূজা ১ ও ২ অক্টোবর
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক নিউইয়র্ক : নিউইয়র্কের বিখ্যাত টাইমস স্কয়ারে প্রথমবারের মতো তিথি অনুসারে আগামী ১ ও ২ অক্টোবর দুর্গাপূজা করতে চলেছে টাইমস স্কয়ার দুর্গা উৎসব এসোসিয়েশন ।গত ১০ই আগস্ট সন্ধ্যায় নিউ ইর্য়কের জ্যাকসন হাইটসে আয়োজিত মিট দ্যা প্রেস অনুষ্ঠানে উপরোক্ত ঘোষণা দেন আয়োজক সংগঠনের প্রধান উপদেষ্টা মৃদুল পাঠক।
টাইমস স্কয়ারে তিথি অনুযায়ী এই প্রথম শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধান উপদেষ্টা মৃদুল পাঠক ছাড়াও সভাপতি শশধর হাওলাদার, সহ-সভাপতি কল্লোল বসু, সম্পাদক নিরুপমা সাহা, কোষাধ্যক্ষ সৌম্যব্রত দাসগুপ্ত, উপদেষ্টা সদস্য মিলন আওন ও নির্মল পাল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শ্রীয়াঙ্কা বসাক।টাইমস স্কোয়ারের ফাদার ডাফি স্কোয়ারে (লাল সিঁড়ির পাশে) পূজার থিম ও মণ্ডপ নির্মাণ করছেন কলকাতার থিম পূজার পথিকৃতেরা, আর টাইমস স্কোয়ারে গড়ে তোলা হবে কলকাতার ম্যাডক্স স্কোয়ার ও ঢাকার ঢাকেশ্বরী মন্দিরের আবহ।
কলকাতার কুমারটুলির খ্যাতনামা শিল্পী প্রদীপ রুদ্র পাল নির্মিত একটি নতুন প্রতিমা আসছে পূজার জন্য। এই উৎসবে সিঁদুর খেলা, ধুনুচি নাচ, এবং নবরাত্রির অন্যান্য রীতি-অনুষ্ঠানের পাশাপাশি কলকাতা ও ঢাকার শীর্ষস্থানীয় শিল্পীদের পরিবেশনা থাকছে।
এই আন্তর্জাতিক দুর্গা উৎসবে অংশগ্রহণ করবেন বিশ্বের নানা প্রান্তের বাঙালিরা, এবং অনুষ্ঠানটি বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচার করা হবে। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।সাংবাদিক সম্মেলনে নর্থ আমেরিকা বঙ্গ সম্মেলনের আয়োজক সংগঠন সিএবি এবং বাংলাদেশের বেদান্ত সোসাইটি সহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তি টাইমস স্কয়ার দুর্গোৎসবে সহযোগিতা করার ঘোষণা দেন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল