Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মনিরুল ইসলামের স্ট্যান্ডার্ড এক্সপ্রেস এবং বিএ এক্সপ্রেস পরিদর্শন : বৈধপথে রেমিট্যান্স বৃদ্ধিতে করনীয় বিষয়ে আলোচনা

অনলাইন ডেস্ক পঠিত: 185 বার

প্রকাশিত: December 6, 2022 | 12:22 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মনিরুল ইসলাম ৫ ডিসেম্বর নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশের স্ট্যান্ডার্ড ব্যাংক এবং ব্যাংক এশিয়া এর অঙ্গপ্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড এক্সপ্রেস এবং বিএ এক্সপ্রেস পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি কর্পোরেট অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং রেমিট্যান্স প্রেরণের জন্য আগত প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা বৈধ চ্যানেলে বাংলাদেশে প্রেরণের জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানান। এসময় কনসাল জেনারেলের সাথে কনস্যুলেটের কাউন্সেলর আয়শা হক উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে কনসাল জেনারেল বাংলাদেশ সরকারের প্রবাসবান্ধব নীতি এবং প্রবাসীদের ও তাদের পরিবারের কল্যাণার্থে সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে প্রবাসীদেরকে আরো বেশী করে বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের জন্য আবেদন জানান। এ প্রসঙ্গে তিনি বাংলাদেশের অর্থনেতিক উন্নতিতে প্রবাসীদের ভূমিকা, বিশেষ করে এ উন্নয়নের অগ্রযাত্রায় রেমিট্যান্সের অপরিসীম অবদানের কথা  দৃঢ়তার সাথে ব্যক্ত করেন। বর্তমান বিশ্ববাস্তবতায় -একদিকে করোনা মহামারীর নেতিবাচক প্রভাব ও অন্যদিকে রাশিয়া-ইউক্রেন পরিস্থিতি- রেমিট্যান্সের প্রাসঙ্গিকতা ও প্রয়োজনীয়তা পূর্বের যেকোন সময়ের চেয়ে বেশী বলে কনসাল জেনারেল যোগ করেন। এছাড়াও কনসাল জেনারেল কর্পোরেট হাউসের কর্মকর্তাদের নিকট বর্তমানে তাদের রেমিট্যান্স প্রবাহের সার্বিক অবস্থার চিত্র সম্পর্কে অবগত হন এবং রেমিট্যান্স প্রেরণ সংক্রান্ত বিষয়ে যে কোন সহযোগিতা প্রদানে কনস্যুলেটের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন। 

রেমিট্যান্স প্রেরণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে অবস্থিত রেমিট্যান্স হাউসগুলোর অবদানের কথা উল্লেখ করে তিনি তাঁদের সহযোগিতা ও প্রচেষ্টা অব্যাহত রাখার অনুরোধ করেন। আলোচনা কালে কনসাল জেনারেল সরকার ঘোষিত বিভিন্ন প্রণোদনা ও সুবিধাসমূহ যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসীদের মধ্যে ব্যাপক প্রচার প্রচারণার মাধ্যমে জনসচেতনতা তৈরির উপর জোর গুরুত্ব আরোপ করেন। এ বিষয়ে প্রিন্ট ও ইলেকুট্রনিক মিডিয়াসমূহকে সম্পৃক্ত করা ও  রেমিট্যান্স সপ্তাহ বা মেলার আয়োজন করাসহ বৈধপথে রেমিট্যান্স বৃদ্ধিতে করনীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। 

কনসাল জেনারেল রেমিট্যান্স হাউসগুলোতে কর্মরত সকলকে ভবিষ্যতে সেবার মান সমুন্নত রাখার জন্য ও রেমিট্যান্স প্রবাহ আরো বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট সকলকে আরো কার্যকর ও অভিনব উদ্যোগ ও কার্যক্রম গ্রহন করার আহবান জানান। কর্পোরেট হাউসসমূহের সিইওবৃন্দ তাদের অফিস পরিদর্শনের জন্য কনসাল জেনারেলকে বিশেষভাবে ধন্যবাদ জানান।  

উল্লেখ্য যে, ইতোপূর্বে কনসাল জেনারেল নিউইয়র্কের ম্যানহাটনে অবস্থিত সোনালী এক্সচেঞ্জ হাউস পরিদর্শন করেন এবং সিইও দেবশ্রী মিত্র এর সাথে অনুরূপ বৈঠক করেন। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ