Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ওয়ার্ল্ডওয়াইড খোলার ঘোষণা : সোমবার থেকে প্রতারিত যাত্রীদের মুখোমুখি হবেন তারা

অনলাইন ডেস্ক পঠিত: 35 বার

প্রকাশিত: July 28, 2017 | 8:34 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : শত শত যাত্রীর সাথে টিকেট নিয়ে প্রতারণার পর দেড় মাস ধরে লাপাত্তা থাকা প্রতিষ্ঠানের কর্নধার নাজমুল হুদা অবশেষে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছেন। অজ্ঞাত স্থান থেকে গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে আগামী ৩১ জুলাই সোমবার ওয়ার্ল্ডওয়াইড ট্রাভেল সার্ভিসেসের জ্যাকসন হাইটস অফিস খোলার ঘোষণা দেয়া হয়। বিবৃতিতে নাজমুল হুদা বলেন, ওয়ার্ল্ডওয়াইড ট্রাভেলের টিকেট কিনে যারা বিড়ম্বনায় পড়েছেন তাদেরকে আগামী ৩১ জুলাই সোমবার দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত জ্যাকসন হাইটসেরঅফিসে এসে টিকেট ও অর্থ জমার রশিদের কপি নিয়ে উপস্থিত থাকার অনুরোধ করছি। তিনি বলেন, আগামী ৭ আগস্ট পর্যন্ত নির্দিষ্ট সময়ে সবার টিকেট গ্রহণ করা হবে। তবে কবে অর্থ ফিরত দেয়া হবে সে সম্পর্কে কোনো কিছু জানাননি তিনি।
এদিকে, এরই মধ্যে অফিস খোলার একদফা তারিখ পরিবর্তন হওয়ায় ভূক্তভোগীদের মধ্যে সন্দেহ দানা বাধছে। তাদের প্রশ্নÑ আসলেই কি ওয়ার্ল্ডওয়াইড ট্রাভেলস অর্থ ফেরত দেবে? এর আগে স্থানীয় একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে নাজমুল হুদা জানিয়েছিলেন, ২৬ অথবা ২৭ জুলাই তার অফিস খুলবে। এই সাক্ষাতকার দেয়ার দুদিন পর তিনি ৩১ জুলাই নতুন তারিখ ঘোষণা করে গণমাধ্যমে বিবৃতি পাঠান। তবে নির্দিষ্ট দিনে অফিস খুলে তিনি নিজে উপস্থিত থাকবেন কি-না এ ব্যাপারে কিছু জানাননি নাজমুল হুদা।
বিবৃতিতে নাজমুল হুদা বলেন, ‘ওয়ার্ল্ডওয়াইড ট্রাভেলস সার্ভিসেস নিউইয়র্কের একটি প্রতিষ্ঠিত ও গ্রহণযোগ্য ব্যবসা প্রতিষ্ঠান। প্রবাসীদের সেবায় এই প্রতিষ্ঠান গত ২৮ বছর যাবত নিরলসভাবে সততার সাথে কমিউিনিটির সেবা করে আসছে। এই প্রতিষ্ঠানের সুনাম সর্বজনবিধিত। নিউইয়র্ক বাংলাদেশ কমিউিনিটিতে ওয়ার্ল্ডওয়াইড ট্রাভেল একটি আদি প্রতিষ্ঠান হিসেবে সুনাম অক্ষুন্ন রাখলেও সম্প্রতি সত্ত্বাধিকারী নাজমুল হুদার আকৎস্মিক অসুস্থতার সুযোগে কতিপয় অশুভ শক্তির ষড়যন্ত্রে এই প্রতিষ্ঠান তার মর্যাদা, সততা ও গ্রহণযোগ্যতা রক্ষা করতে পারেনি। এই অনভিপ্রেত ও কমিউিনিটির মানুষের সেবায় ও অগ্রহণযোগ্য পরিস্থিতির জন্য আমরা ওয়ার্ল্ডওয়াইড ট্রাভেলের পক্ষ থেকে ক্ষমা প্রার্থী। গ্রাহকদের নানারকম ভোগান্তির জন্য আমরা নিজেরাই দায়ী। এই অভিযোগ মাথায় পেতে নিয়েই আজ আপনাদের ও গ্রাহকদের অবগতির জন্য সবিনয়ে দুঃখ প্রকাশ করে ও অনুতাপের সাথে জানাচ্ছি, আমরা ওয়ার্ল্ডওয়াইড ট্রাভেল আপনাদের কাছে প্রতিজ্ঞা করতে চাই যে যারা এই প্রতিষ্ঠান থেকে টিকেট কিনে সাময়িক বিভ্রান্ত ও ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের প্রতি সম্মান রেখে আমরা গ্রাহকদের কাটা টিকেটের মূল্য ফেরত দিতে অঙ্গীকারবদ্ধ। এই বলেই আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, আপনারা আমাদের প্রতি সদয় হয়ে আমাদেরকে সহযোগিতা করুন।
ওয়ার্ল্ডওয়াইড ট্রাভেল এর পক্ষ থেকে সকল গ্রাহক ও ক্রেতাকে কেনা টিকেটের অর্থ ফেরত দেওয়ার জন্যই আপনাদেরকে আমাদের জ্যাকসন হাইটস অফিসে এসে টিকেটের প্রিন্ট কপি ও রশিদের কপি জমা দেওয়ার আহ্বান জানাচ্ছি। এসব তথ্য আমাদের হাতে আসার পরেই সব কিছু বিবেচনা করে অর্থ ফেরত দেওয়ার সময়সূচি পত্রপত্রিকার মাধ্যমে জানানো হবে। জ্যাকসন হাইটস অফিস থেকে পরবর্তীতে অর্থ ফেরত নিতে পারবেন। সেই সাথে ওয়ার্ল্ডওয়াইড ট্রাভেল বাণিজ্যিক কার্যক্রম শুরু করবে। তবে অবশ্যই তার পূর্বে ক্রেতাদের অর্থ পরিশোধ করে এই ঐতিহ্যবাহী ব্যবসায়ী প্রতিষ্ঠান ব্যবসায় ফিরবে। বিশেষভাবে উল্লেখ্যযোগ্য, ওয়াল্ডওয়াইড এই অনভিপ্রেত ঘটনার পর কমিউনিটির নেতৃবৃন্দ যে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল তার জন্য আমরা কৃতজ্ঞ। পাশাপাশি কমিউিনিটির নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সমন্বয়ে আমরা একটি গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছাতে চাই। এই লক্ষে কমিউনিটি নেতা মো. কবির রতনকে দায়িত্ব দিয়ে পুরো বিষয়টির একটি সুন্দর সুরাহার দিকে এগিয়ে যেতে চাই। নিউইয়র্ক প্রবাসী চাঁদপুরের মতলববাসী মো. কবির রতনসহ সাংবাদিকদের নিয়ে একটি নতুন প্রক্রিয়া শুরু করতে চাই। ওয়ার্ল্ডওয়াইড ট্রাভেলেরদুজন এবং কয়েকজন সাংবাদিকসহ মো. কবির রতন নতুন প্রক্রিয়ায় সাহায্য সহযোগিতা করবে।
যারা ওয়ার্ল্ডওয়াইড ট্রাভেলের টিকেট কিনে বিড়ম্বনায় পড়েছেন তাদেরকে সবিনয় অনুরোধ করা যাচ্ছে আগামী ৩১ জুলাই সোমবার দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত জ্যাকসন হাইটস ওয়ার্ল্ডওয়াইড ট্রাভেলের অফিসে এসে টিকেটের কপি ও রশিদ কপি জমা দিতে হবে। ৩১ জুলাই থেকে ৭ আগস্ট নির্দিষ্ট সময়ে তা গ্রহণ করা হবে এবং মূল্য ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও পাওয়া যাবে।’
নাজমুল হুদার নামে পাঠানো এই বিবৃতিতে একটি ফোন নম্বর দেয়া হয়েছে। নম্বরটি হলো ৯১৭-২০২-৬৩৫০। আজকাল

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV