Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কের কর্ণফুলী ইনকাম ট্যাক্স স্কুলের ২য় ব্যাচের সার্টিফিকেট বিতরণ সম্পন্ন, পরবর্তী সেমিস্টার ২১ সেপ্টেম্বর শুরু

অনলাইন ডেস্ক পঠিত: 178 বার

প্রকাশিত: August 1, 2018 | 1:35 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের কর্ণফুলী ইনকাম ট্যাক্স স্কুলের ২য় ব্যাচের সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠান গত ২৮ জুলাই শনিবার সম্পন্ন হয়েছে। তিন মাসব্যাপি ট্যাক্স কোর্সে অংশগ্রহণকারী কৃতি শিক্ষার্থীদের মাঝে এদিন উৎসবমুখর পরিবেশে সার্টিফিকেট বিতরণ করেন ইনকাম ট্যাক্স স্কুলটির প্রতিষ্ঠাতা কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস’র প্রেসিডেন্ট ও আইআরএস লাইসেন্সড প্রেক্টিশনার, এনরোলমেন্ট এজেন্ট মোহাম্মদ হাসেম। কর্ণফুলী ইনকাম ট্যাক্স স্কুলের পরবর্তী সেমিস্টার শুরু হবে আগামী ২১ সেপ্টেম্বর।

   
কর্ণফুলী ইনকাম ট্যাক্স স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বাঙালী মালিকানায় স্থাপিত প্রথম ট্যাক্স প্রফেশনাল শিক্ষা প্রতিষ্ঠান কর্ণফুলী ইনকাম ট্যাক্স স্কুলের ২য় ব্যাচের ক্লাস শুরু হয় গত ১১ মে।
ইনকাম ট্যাক্স স্কুলটির প্রতিষ্ঠাতা কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস’র প্রেসিডেন্ট সার্টিফাইয়িং একস্পেটেন্স এজেন্ট মোহাম্মদ হাসেম জানিয়েছেন, ট্যাক্স কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ট্যাক্স প্রিপারেশন অ্যান্ড প্যøানিং বিষয়ে কম্প্রিহেনসিভ প্রশিক্ষণ দেয়া হয়। এই অ্যানুয়েল ফাইলিং সিজন প্রোগামে অভিজ্ঞ ইন্সট্রাকটরগণ ক্লাস নেন। তারা ইনকাম ট্যাক্স ফাইল করার নিয়ম-কানুনসহ ট্যাক্স বিষয়ে হাতে-কলমে যাবতীয় শিক্ষা দেন শিক্ষার্থীদের। তিন মাসে ৬০ ঘন্টার ১৮সিই ক্রেডিটের এ কোর্সে অংশ নেয়া শিক্ষার্থীদের গড়ে তোলা হয়েছে ট্যাক্স প্রফেশনাল হিসেবে। সার্টিফিকেট প্রাপ্তরা নিজেদের নিয়োজিত করতে পারবেন ট্যাক্স প্রফেশনে। ট্যাক্স প্রিপেয়ার হিসেবে তাদের নাম এন্ট্রি থাকবে আইআরএস’র ডাটা বেইসে।
কর্ণফুলী ইনকাম ট্যাক্স স্কুলের প্রিন্সিপাল এমবিএ ডিগ্রিধারী মোহাম্মদ হাসেম জানান, ‘কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস’ তাদের পেশাগত-ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি কমিউনিটির সেবায় এ ইনকাম ট্যাক্স স্কুলটি চালু করেন। সফলতার সাথে কোর্স সম্পাদনকারীদের জব পেতেও সহযোগিতা দেয়া হয়। তিনি জানান, কর্ণফুলী ইনকাম ট্যাক্স স্কুলের পরবর্তী ব্যাচ শুরু হবে আগামী ২১ সেপ্টেম্বর। এ সেমিস্টারে ভর্তি চলছে। কমিউনিটির সেবায় নাম মাত্র ফি নেয়া হয় প্রশিক্ষণার্থীদের কাছ থেকে। ট্যাক্স কোর্সে ভর্তির জন্য ট্যাক্স কিংবা একাউন্টিং বিষয়ে পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন হয় না।


এদিকে, সার্টিফিকেট হাতে পেয়ে দারুণ খুশি কর্ণফুলী ইনকাম ট্যাক্স স্কুলের সািির্টফিকেট প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা। তারা জানান, ট্যাক্স কিংবা একাউন্টিং বিষয়ে তাদের কোন পূর্ব অভিজ্ঞতা ছিল না। কিন্তু স্কুলের প্রিন্সিপাল মোহাম্মদ হাসেমসহ অন্যান্য ইন্সট্রাকটরগণ খুব সহজ পদ্ধতিতে ইনকাম ট্যাক্স ফাইল করার নিয়ম-কানুনসহ ট্যাক্স বিষয়ে হাতে-কলমে যাবতীয় শিক্ষা দেন। তিন মাসব্যাপি পুরো ট্যাক্স কোর্সটি আয়ত্বে নিতে কোন বেগই পেতে হয়নি তাদের। এখন তারা ট্যাক্স প্রফেশনের জন্য পুরোপুরি প্রস্তুত। এজন্য তারা স্কুলের প্রিন্সিপাল মোহাম্মদ হাসেমের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন।
উল্লেখ্য, নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ৭৪ স্ট্রিটে কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস’র কার্যালয়ে ইনকাম ট্যাক্স স্কুলের কার্যক্রম শুরু হয় গত বছরের ১০ সেপ্টেম্বর থেকে। তিন মাসব্যাপি ট্যাক্স কোর্সে প্রতি বছর দু’টি সেমিস্টারে ক্লাস নেয়া হয়। প্রতি সেমিস্টারে তিনটি ব্যাচে ৩০ জন করে শিক্ষার্থী নেয়া হয়। একটি সেমিস্টার মে-জুলাই এবং অপরটি সেপ্টেম্বর-নভেম্বর মাসে অনুষ্ঠিত হয়।
এবিষয়ে আরো জানতে যোগাযোগ করার অনুরোধ জানান হয়েছে : মোহাম্মদ হাসেম, আইআরএস লাইসেন্সড প্রেক্টিশনার, আইআরএস এনরোলমেন্ট এজেন্ট, আইআরএস সার্টিফাইয়িং একস্পেটেন্স এজেন্ট, এমবিএ ইন একাউন্টিং, প্রেসিডেন্ট, কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস, ৩৭-২০ ৭৪ স্ট্রিট, ২য় তলা, জ্যাকসন হাইটস, নিউইয়র্ক ১১৩৭২, ফোন:৭১৮-২০৫-৬০৪০,৭১৮-২০৫-৬০১০। www.karnafullytax.com

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ