নিউইয়র্কের কর্ণফুলী ট্যাক্স সার্ভিসের র্যাফেল ড্র বিজয়ী ১৫ জনকে ১ হাজার ডলার করে প্রদান (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের কর্ণফুলী ট্যাক্স সার্ভিসের মাধ্যমে ট্যাক্স ফাইল দাখিলকারিদের র্যাফেল ড্র বিজয়ী ১৫ জনকে ১ হাজার ডলার করে প্রদান করে হয়েছে। গত ৮ মে জ্যাকসন হাইটস কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট অ্যান্ড সিইও মোহাম্মদ হাসেম র্যাফেল ড্র বিজয়ীদের এ প্রাইজ মানি হস্তান্তর করেন। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
প্রাইজ মানি প্রাপ্তরা হলেন : শেখ এম আলী, মোহাম্মদ এ চৌধুরি, মাহবুব হোসাইন, মিথিলা তাবাস্সুম, নাহিয়ান খান, আবু এম নোমান, পারিসা ইসলাম, শাহিন সুলতানা, আব্দুর রাজ্জাক, পার্থিব গোস্বামী, সোহেল চৌধুরি, মোহাম্মদ এ সরদার, এমডি এ তালুকদার এবং মহিউদ্দিন।
অনুষ্ঠানে কর্ণফুলী ট্যাক্স সার্ভিস থেকে ট্যাক্স রিটার্নে সেবা গ্রহণকারী, প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নিউইয়র্কের কর্ণফুলী ট্যাক্স সার্ভিসের মাধ্যমে এ বছর ইনকাম ট্যাক্স ফাইল দাখিলকারিদের জন্য বিশেষ র্যাফেল ড্র গত ১৯ এপ্রিল জ্যাকসন হাইটস কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক ট্যাক্স ফাইল দাখিলকারিদের মধ্য থেকে লটারির মাধ্যমে ১৫ জন ভাগ্যবান বিজয়ীর নাম ঘোষণা করেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও আইআরএস লাইসেন্সড প্রেক্টিশনার, এনরোলমেন্ট এজেন্ট মোহাম্মদ হাসেম।
কর্ণফুলী ট্যাক্স সার্ভিসের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও মোহাম্মদ হাসেম বলেন, ইনকাম ট্যাক্স রিটার্নে কমিউনিটির মানুষকে উৎসাহিত করার অংশ হিসেবে আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি। এতে কিছু মানুষ এই অর্থ তাদের পছন্দমত কেনা-কাটায় বা ব্যক্তিগত কাজে ব্যয় করতে পারবেন।
প্রাইজ মানি প্রাপ্তরা বলেন, কর্নফুলী ট্যাক্স সার্ভিস কমিউনিটিতে বেশ সুনামের সাথে কাজ করে যাচ্ছে।
সেবা ও পেশাদারিত্বের বিবেচনায় প্রতিষ্ঠানটি নিউইয়র্কে কমিউনিটিতে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে সকলের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








