Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কের কর্ণফুলী ট্যাক্স সার্ভিসের র‌্যাফেল ড্র বিজয়ী ১৫ জনকে ১ হাজার ডলার করে প্রদান (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 68 বার

প্রকাশিত: May 10, 2023 | 10:33 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের কর্ণফুলী ট্যাক্স সার্ভিসের মাধ্যমে ট্যাক্স ফাইল দাখিলকারিদের র‌্যাফেল ড্র বিজয়ী ১৫ জনকে ১ হাজার ডলার করে প্রদান করে হয়েছে। গত ৮ মে জ্যাকসন হাইটস কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট অ্যান্ড সিইও মোহাম্মদ হাসেম র‌্যাফেল ড্র বিজয়ীদের এ প্রাইজ মানি হস্তান্তর করেন। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
প্রাইজ মানি প্রাপ্তরা হলেন : শেখ এম আলী, মোহাম্মদ এ চৌধুরি, মাহবুব হোসাইন, মিথিলা তাবাস্সুম, নাহিয়ান খান, আবু এম নোমান, পারিসা ইসলাম, শাহিন সুলতানা, আব্দুর রাজ্জাক, পার্থিব গোস্বামী, সোহেল চৌধুরি, মোহাম্মদ এ সরদার, এমডি এ তালুকদার এবং মহিউদ্দিন।
অনুষ্ঠানে কর্ণফুলী ট্যাক্স সার্ভিস থেকে ট্যাক্স রিটার্নে সেবা গ্রহণকারী, প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নিউইয়র্কের কর্ণফুলী ট্যাক্স সার্ভিসের মাধ্যমে এ বছর ইনকাম ট্যাক্স ফাইল দাখিলকারিদের জন্য বিশেষ র‌্যাফেল ড্র গত ১৯ এপ্রিল জ্যাকসন হাইটস কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক ট্যাক্স ফাইল দাখিলকারিদের মধ্য থেকে লটারির মাধ্যমে ১৫ জন ভাগ্যবান বিজয়ীর নাম ঘোষণা করেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও আইআরএস লাইসেন্সড প্রেক্টিশনার, এনরোলমেন্ট এজেন্ট মোহাম্মদ হাসেম।
কর্ণফুলী ট্যাক্স সার্ভিসের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও মোহাম্মদ হাসেম বলেন, ইনকাম ট্যাক্স রিটার্নে কমিউনিটির মানুষকে উৎসাহিত করার অংশ হিসেবে আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি। এতে কিছু মানুষ এই অর্থ তাদের পছন্দমত কেনা-কাটায় বা ব্যক্তিগত কাজে ব্যয় করতে পারবেন।
প্রাইজ মানি প্রাপ্তরা বলেন, কর্নফুলী ট্যাক্স সার্ভিস কমিউনিটিতে বেশ সুনামের সাথে কাজ করে যাচ্ছে।
সেবা ও পেশাদারিত্বের বিবেচনায় প্রতিষ্ঠানটি নিউইয়র্কে কমিউনিটিতে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে সকলের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ