নিউইয়র্কের কুইন্সে পার্কিং মিটার রেট বেড়েছে
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে কুইন্সের কিছু ব্যস্ত বাণিজ্যিক এলাকায় গত বৃহস্পতিবার থেকে পার্কিং মিটার রেট বৃদ্ধি পেয়েছে। গত সেপ্টেম্বর থেকে ব্রুকলিনে এবং অক্টোবর থেকে ম্যানহাটানে পার্কিং রেট বৃদ্ধি করা হয় । কুইন্সে পার্কিং রেট বৃদ্ধি করা এলাকাগুলো হচ্ছে এস্টোরিয়া, লং আইল্যান্ড সিটি, সানিসাইড, উডসাইড, জ্যাকসন হাইটস, ফরেস্ট হিলস এবং রিজউড। এসব স্থানের মিটারে পার্কিং এলাকাগুলোতে পার্কিং রেট ঘন্টায় ১ ডলার থেকে বাড়িয়ে ১ ডলার ৫০ সেন্ট করা হয়েছে।
ফ্লাশিংয়ের বাণিজ্যিক এলাকায় এই রেট ১ ডলার থেকে বাড়িয়ে ২ ডলার করা হয়েছে। কমার্শিয়াল এলাকার বাইরে কুইন্সের অন্যান্য স্থানে পার্কিং রেট ১ ডলার থেকে বাড়িয়ে করা হয়েছে ১ ডলার ২৫ সেন্ট।
সিটি পরিবহণ বিভাগ গত আগস্টে পার্কিং রেট বৃদ্ধির এই ঘোষণা দেয়। সেই অনুযায়ী গত সেপ্টেম্বর থেকে ব্রুকলিনে এবং অক্টোবর থেকে ম্যানহাটানে পার্কিং রেট বৃদ্ধি পেয়েছে। পরিবহণ বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, ২০১৩ সালের পর এবার আবার এই পার্কিং রেট বাড়ানো হলো।
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের