Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কের জর্জ আইল্যান্ড পার্কে কক্সবাজারবাসীর আনন্দঘন ফ্যামেলী পিকনিক

অনলাইন ডেস্ক পঠিত: 128 বার

প্রকাশিত: August 31, 2017 | 11:49 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: প্রকৃতির অপরুপ সুন্দর্য্যঘেরা নিউইয়র্কের জর্জ আইল্যান্ড পার্কে বসেছিল কক্সবাজারবাসীর পারিবারিক পিকনিক। ২৭ আগষ্ট নিউইয়র্ক প্রবাসী কক্সবাজারবাসীর পক্ষ থেকে এ পিকনিকের আয়োজন করা হয়। ওই দিন দুপুরে নিজস্ব পরিবহনে করে অন্তত ২৫ টি পরিবার জর্জ অাইল্যান্ড পার্কের এ পিকনিকে অংশ নেয়। দুপুরের পর থেকে চলে জমিয়ে আড্ডা। নদী মোহনা আর পার্কের সবুজের সমারোহের মিতালিতে পিকনিকে অংশগ্রহণকারীরা পার করে একটি ভিন্ন রকম আনন্দের দিন। পরিবারের সদস্যদের নিয়ে ছুটির দিনে এ ধরনে আয়োজনে অংশ গ্রহণকারীরা ফিরে যায় দেশের স্মৃতিতে। প্রবাস জীবনের ধরাবাঁধা নিয়ম থেকে একটি দিন নিজেরা একত্রিত হতে পেরে সবার মাঝে যেন অানন্দের শেষ ছিল না। খাবারের অাগে দেশ ও বিশ্ববাসীর মঙ্গল কামানায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এতে বাংলাদেশের বন্যা দুর্গতরা যাতে দ্রুত ধকল কাটিয়ে উঠতে পারেন সে কামনাও করেন অংশ গ্রহণকারীরা। বিকেলে অংশ গ্রহণকারী পুরুষদের মধ্যে দু’দলে বিভক্ত হয়ে চলে প্রীতি ফুটবল। এক ঘণ্টারও বেশি সময়ের এ প্রীতি ফুটবল ম্যাচ কক্সবাজারবাসী ছাড়াও উপভোগ করেন পার্কে বেড়াতে আসা ভিন দেশী পর্যটকরা। বিকেল গড়িয়ে পূর্বাকাশের সূর্য্য যখন বিদায় নেয় তখনই একটি ভিন্ন রকম স্মৃতি নিয়ে ঘরে ফিরেন কক্সবাজারবাসী। পিকনিকে কক্সাবাজার এসোসিয়েশন অব নর্থ আমেরিকার সাবেক সভাপতি সরওয়ার জামান সিপিএ, চট্টগ্রাম সমিতির সাবেক ট্রাস্টি বোর্ডের সদস্য হাসান চৌধুরী, সৈয়দুল হক, মহিবুল্লাহ, আক্তার হোসেন, জহিরুল ইসলাম, আবদুল জলিল, মনসুর আলম, শওকত উসমান, জিয়াউর রহমান, শফিউল অাজম, মিন্টু, আবরার, সাগর, এহেসান, রাজীব, নজরুল ইসলাম, কলিন্স, রফিক, মিজান, দিদার, আনোয়ার হােসেন, রিংকু চৌধুরী ও জসিমের পরিবার অংশ নেয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV