Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কের জ্যাকসন হাইটসের মান্নান হালাল মিট এন্ড গ্রোসারী নতুন সাজে

অনলাইন ডেস্ক পঠিত: 63 বার

প্রকাশিত: September 2, 2018 | 10:32 PM

বর্ণমালা নিউজ: মান্নান গ্রোসারী- নামটি এখন আমেরিকায় বাংলাদেশী কমিউনিটির কাছে শুধু সুবিদিত না, বিশ্বস্ততা ও জনপ্রিয়তায সবার উপরে। নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রীটকে আলোকিত করে প্রথম যে কয়েকটি প্রতিষ্ঠান গড়ে উঠেছিল তার মধ্যে মান্নান গ্রোসারী অন্যতম। ৭৩ স্ট্রীটের প্রিমিয়াম রেস্টুরেন্টের পাশের মান্নান হালাল মিট এন্ড গ্রোসারীই এই সড়কে প্রথম বাংলাদেশী গ্রোসারী প্রতিষ্ঠান। ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত মান্নান হালাল মিট এন্ড গ্রোসারী দীর্ঘ ২২ বছরের পথ চলায় এসেছে ব্যাপক পরিবর্তন। আর এই পরিবর্তনের পালায় প্রতিষ্ঠানটি এখন নতুন সাজে ক্রেতাদের দিচ্ছে আরও বড় পরিসরে স্বচ্ছন্দে কেনাকাটর সুযোগ। আর এই পরিবর্তনের নেপথ্যে কাজ করেছেন নতুন অংশিদার মুনির হাসান।

মান্নান হালাল মিট এন্ড গ্রোসারীর প্রতিষ্টাতা প্রয়াত সাঈদ মান্নানের সাথে দীর্ঘ ১৫ বছরের সম্পর্কের জেরে তার মৃত্যুর আগে ২০১৬ সালে মুনির হাসান মান্নান হালাল মিট এন্ড গ্রোসারীর ৫০ শতাংশ মালিকানার অধিকারী হয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটিকে বাংলাদেশী কমিউনিটির পাশাপাশি অন্যান্য কমিউনিটির মানুষের কাছে পৌঁছে দিতে।

মান্নান হালাল মিট এন্ড গ্রোসারী‘র নবরূপটি এখন সবারই চোখে পরে। অত্যাধুনিক রেফ্রিজেরেটর, নতুন নতুন ডিসপ্লে শেলফ ও পাশাপাশি সুবিস্তৃত খোলামেরা স্পেস। এসব কিছু এখন মান্নান হালাল মিট এন্ড গ্রোসারীকে আরও আকর্ষণীয় করে তুলেছে ক্রেতাদের কাছে।

নতুন সাজে মান্নান হালাল মিট এন্ড গ্রোসারী ক্রেতাদের কতটুকু আকৃষ্ট করছে সে তথ্য জানতে সাপ্তাহিক বর্ণমালা‘র পক্ষ থেকে কথা হচ্ছিল মুনির হাসানের সাথে। মুনির হাসান জানালেন, গতানুগতিক ধারা বদলে ভিন্ন আঙ্গিক ডিসপ্লের চিন্তা করি ও কোয়ালিটির প্রতি নজর দিয়ে সিলেক্ট্ড আইটেমের জোর উপর জোর দেই। এতে ক্রেতা সন্তুষ্টি বাড়েনি শুধু একই সাথে ব্যবসাও বেডেছে অন্তত পক্ষে ৪০ শতাংশ।

আমরা সচরাচর দেখি বিভিন্ন গ্রোসারী শুধু মাত্র বিশেষ উৎসব উপলক্ষে বিভিন্ন পণ্যে ছাড় দিয়ে তাকে। সেক্ষেত্রে নতুন সাজে মান্নান হালাল মিট এন্ড গ্রোসারী কোন ঘোষণা ছাড়াই বিভিন্ন পণ্যের মূল্য পুনবিবেচনা করে কমিয়ে দিচ্ছে। এ প্রসঙ্গে মুনির হাসান বলেন, রিভিউ করে দেখেছি কিছু কিছু পণ্যের মূল্য কমানো যায় কারন সেগুলোর বাজার মূল্য কমেছে এবং সেসব পণ্যের মূল্য কমালে কোন ক্ষতি হবে না প্রতিষ্ঠানের। এতে ভাল ফলও পেয়েছি। তাছাড়া সব্জির কোয়ালিটি নিয়ন্ত্রন করে বেছে বেছে আইটেম রাখছি।

নতুন আঙ্গিকে সজ্জিত করার পাশাপাশি মূল্য পুননির্ধারন, ভিন ভাষী সেলস পার্সন নিয়োগ সবকিছু মিলিয়ে মান্নান হালাল মিট এন্ড গ্রোসারী এখন অন্য কমিউনিটির বিপুল সংখ্যক ক্রেতাকে আকৃষ্ঠ করছে বলে জানালেন মুনির হাসান।

মান্নান হালাল মিট এন্ড গ্রোসারীর সফল অংশিদার মুনির হাসান ১৯৯১ সালে আমেরিকায় এসে নিউইয়র্কেই বসবাস শুরু করেন। ঢাকায় স্কয়ার ফার্মাসিটিকালে কর্ম জীবন শুরু করার পর অপসোনিন ফার্মাসিটিকালের ঢাকা রিজিয়ন ম্যানেজার ছিলেন মুনির হাসান। নিউইয়র্কে প্রথমে একটি ফ্যাক্টরীতে কাজ নেন। পরে দু‘সপ্তাহ ট্রাক্সি ক্যাবও চালিয়েছেন। তারপর এক নাগারে ২১ বছর রুজভেল্ট এভিন্যুর একটা ফার্মেসীতে কাজ করেন। সে সময়েই প্রয়াত মান্নান ভাইর সাথে তার পরিচয়। মান্নান ভাইর আহ্বানে মান্নান হালাল মিট এন্ড গ্রোসারীর অংশিদার হন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV