নিউইয়র্কের জ্যাকসন হাইটসে যুক্তরাষ্ট্র যুবদলের বর্ণাঢ্য র্যালি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: করোনা পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে গত ২৬ মার্চ নিউইয়র্কের জ্যাকসন হাইটসে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করে যুক্তরাষ্ট্র যুবদল। এটা কোন সাধারণ র্যালি ছিলো না। সুবর্ণজয়ন্তীকে স্মরণীয় এবং আনন্দময় করতেই যত আয়োজন। র্যালিতে অংশগ্রহণকারী সকলকে পরিয়ে দেয়া হয় লাল সবুজের পতাকা। হাতে ছিলো বাংলাদেশের জাতীয় পতাকা। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিশাল বিশাল ছবিসম্বলিত প্রতিকৃতি, মুখে ছিলো বাঁশি, কারো হাতে বাজনা, কারো হাতে পোস্টার, কারো হাতে ফেস্টুন, কারো হাতে প্লেকার্ড, পোশাকে ছিলো বাঙালিয়ানা।

র্যালিটি জ্যাকসন হাইটসের ডাইভার সিটি প্লাজা থেকে শুরু হয়ে জ্যাকসন হাইটসে বিভিন্ন স্ট্রিট প্রদক্ষিণ করে আবারো ডাইভার সিটি প্লাজায় এসে শেষ হয়। বিভিন্ন স্থান থেকে আগত নেতাকর্মীদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণ, আনন্দ উৎসব এবং স্বাধীনতার ঘোষক জিয়া লও লও লাল সালাম- স্লোগানে স্লোগানে পুরো এলাকায় ভিন্ন এক পরিবেশ তৈরি করে। বাংলাদেশীসহ ভিনদেশীরাও রাস্তার পাশে দাঁড়িয়ে তা উপভোগ করেন।
র্যালিতে কয়েক শত মানুষ উপস্থিত ছিলেন। তার মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সাবেক সিনিয়র সহ সভাপতি গিয়াস আহমেদ, সাবেক সহ সভাপতি মঞ্জুর আহমেদ চৌধুরী, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা বাসেত রহমান, এবাদ চৌধুরী, যুবদল নেতা এ জি এম জাহাঙ্গীর হাসাইন, জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক গোলাম ফারুক শাহীন, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ আতিকুল্লাহ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, দেওয়ান কাওসার, মানবাধিকার নেত্রী নীরা রব্বানী, যুক্তরাষ্ট্র যুবদল নেতা আহবাব চৌধুরী, মোহাম্মদ আবুল কাশেম, আমানত হোসেন আমান, শামীম মাহমুদ, জাফর তালুকদার, জাহাঙ্গীর এম আলম, মীর মশিউর রহমান, আশরাফুজ্জামান, এবিএম সিদ্দিক, মো: মাইনুল হাসান মহিদ, জাহাঙ্গীর আলম জয়, হামিদুর রহমান, মো: আলী রাজা, নিউইয়র্ক স্টেট যুবদলের সভাপতি কাজী আমিনুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক রেজাউল আজাদ ভুইয়া, বিএম বাদশাহ, মো: আশরাফ, এমদাদ তরফদার, মো: মাইনুদ্দিন, মাসুদ রানা, সিদ্দিক পাটওয়ারী, সেলিম আহমেদ, ইকবাল খান, আহসান উল্লাহ মামুন, ইউসুফ আলী, মো: মাইনউদ্দিন, উত্তম বণিক, সাজেদুল ইসলাম অরিক, যুক্তরাষ্ট্র শ্রমিকদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম শাহীন, সাংগঠনিক সম্পাদক মো: আবুল কালাম, মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি মোস্তাক আহমেদ, জাতীয়তাবাদী ফোরামের সভাপতি নাসিম আহমেদ, সোহাগ আফসার, শাহবাজ আহমেদ, তানিম আহমেদ, ফরিদ খন্দকার, সাহেদ আহমেদ, মো: লিপন, রুবেল আহমদ, চৌধুরী মোমিত তানিম প্রমুখ ।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








