নিউইয়র্কের জ্যামাইকায় ‘বিশাল মেলা’ ৫ আগষ্ট
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের বাংলাদেশী অধ্যুষিত জ্যামাইকায় বাংলা শিল্প-সংস্কৃতি আর সাংস্কৃতিক কর্মকান্ড নিয়ে ‘বিশাল মেলা’ আয়োজন করা হচ্ছে। আগামী ৫ আগষ্ট রোববার দিনব্যাপী স্থানীয় সুসান বি এন্থনী স্কুলের প্লে গ্রাউন্ডের খোলা মাঠে অনুষ্ঠিতব্য ‘এনওয়াই ইন্স্যুরেন্স বাংলাদেশ ফেস্টিভ্যাল এন্ড ওপেন এয়ার কনসার্ট’ শীর্ষক বিশাল মেলার প্রস্তুতি এগিয়ে চলছে। এতে দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পরা সঙ্গীত পরিবেশন করবেন। এছাড়া মেলায় থাকবে রকমারী স্টল সহ শিশু-কিশোরদের বিনোদনের জন্য বিভিন্ন রাইড। খবর ইউএনএ’র।
বিশাল মেলা আয়োজন উপলেক্ষ্যে গত ৫ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি রেষ্টুরেন্টে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মেলা আয়োজক কমিটির কর্মকর্তারা এসব তথ্য তুলে ধরেন। এসময় কমিটির আহ্বায়ক এবাদ চৌধুরী, সদস্য সচিব মাকসুদুল হক চৌধুরী ছাড়াও অন্যান্য কর্মকর্তাদের মধ্যে সিনিয়র এক্সিকিউটিভ কো-অর্ডিনেটর বিলাল আহমেদ চৌধুরী, চীফ কো অর্ডিনেটর এএফ মিসবাহ উজ্জামান ও আমানত হোসেন আমান সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে বিশাল মেলার বিস্তারিত তুলে ধরেন।
সাংবাদিক সম্মেলনে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে চট্টগ্রাম সমিতি ইউএসএ’র সাবেক সভাপতি কাজী আজম ছাড়াও সঙ্গীত শিল্পী কৃষ্ণা তিথিও উপস্থিত ছিলেন।
সাংবাদিক সম্মেলনে আয়োজকরা জানান, প্রবাসে বাংলাদেশের শিল্প, সংস্কৃতি আর ঐতিহ্য তুলে ধরার পাশপাশি বিনোদনের জন্য বিশাল মেলা’র আয়োজন করা হচ্ছে। মেলায় প্রবাসে বসবাসকারী স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের দুই গুণী শিল্পী যথাক্রমে কন্ঠযোদ্ধা রথীন্দ্র নাথ রায় ও শহীদ হাসানকে সম্বর্ধিত করা হবে। এছাড়াও বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় শিল্পী শাহনাজ বেলী ও সেলিম চৌধুরী সহ প্রবাসের জনপ্রিয় শিল্পীরা এতে সঙ্গীত পরিবেশন করবেন। এই মেলায় ১০ হাজার প্রবাসীর সমাবেশ ঘটবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








