নিউইয়র্কের জ্যামাইকায় বাংলাদেশ সোসাইটির সাধারণ সদস্যের সমাবেশ থেকে গঠনতন্ত্র পরিপন্থী কর্মকান্ডের অভিযোগ এনে সভাপতি-সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি
https://www.facebook.com/USANewsNY/videos/395768414296011/
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের জ্যামাইকায় বাংলাদেশ সোসাইটির সাধারণ সদস্যদের এক সমাবেশ থেকে ট্রাষ্টি বোর্ড সদস্য আলী ইমাম শিকদার এবং কাজী আজহারুল হক মিলনের বিরুদ্ধে নেয়া সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান হয়েছে। ’বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ এর সংবিধান বিরোধী অগণতান্ত্রিক ও অনৈতিক সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ সভা’ শীর্ষক সমাবেশ থেকে সোসাইটির ট্রাষ্টি বোর্ড সদস্য আলী ইমাম শিকদারকে অব্যাহতি এবং অপর ট্রাষ্টি বোর্ড সদস্য কাজী আজহারুল হক মিলনকে কারণ দর্শানোর নোটিশ প্রদানে কার্যকরী কমিটির নেয়া সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের করা না হলে গণস্বাক্ষর সংগ্রহের মাধ্যমে সাধারণ সভা ডেকে সভাপতি, সাধারণ সম্পাদক সহ কার্যকরী কমিটির ১২ কর্মকর্তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হবে বলে হুশিয়ারী উচ্চারণ করা হয়। সভায় সোসাইটির সভাপতি কামাল আহমেদের তীব্র সমালোচনা করে তার এবং সাধারণ সম্পাদকের পদত্যাগও দাবি করা হয়।

জ্যামাইকার স্টার কাবাব পার্টি হলে গত ৭ নভেম্বর বুধবার রাতে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ‘নয়ন-আলী’ প্যানেলের জ্যামাইকা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী আহসান হাবিব। ‘নয়ন-আলী’ প্যানেলের জ্যামাইকা নির্বাচন পরিচালনা কমিটির কর্মকর্তা সাইফুল ইসলামের পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এই প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আবু নাসের, ওজনপার্ক নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবদুল মান্নান, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সাবেক ট্রাষ্টি বোর্ড সদস্য একলিমুজ্জামান নুনুই, চট্রগ্রাম সমিতির সাবেক সভাপতি কাজী শাখাওয়াত হোসেন আজম, ঢাবি এলামনাই’র আবদুল মতিন, কমিউনিটি এক্টিভিস্ট ফারুক হোসেন মজুমদার, গৌস খান, কাজী কামাল, আনোয়ার হোসেন, এডভোকেট কামরুজাজামান বাবু, প্রদীপ রায়, নয়ন-আলী পরিষদের জন সংযোগ ও প্রচার সম্পাদক প্রার্থী শেখ হায়দার আলী প্রমুখ।
সমাবেশে বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টিবোর্ড সদস্য আলী ইমাম শিকদার ও কাজী আজহারুল হক মিলন, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি ডা. আবদুল লতিফ, সোসাইটির সভাপতি প্রার্থী কাজী আশরাফ হোসেন (নয়ন), সিনিয়র সহ সভাপতি প্রার্থী আব্দুর রহীম হাওলাদার, সহ সভাপতি প্রার্থী মোহাম্মদ রেজাউল করীম (সগীর), সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলী, সহ সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ দুলাল মিয়া, কোষাধ্যক্ষ প্রার্থী মোহাম্মদ জেড খান (ডিউক), সাংগঠনিক সম্পাদক প্রার্থী আহসান হাবিব, সমাজকল্যাণ সম্পাদক প্রার্থী আবুল কাশেম চৌধুরী, সাহিত্য সম্পাদক প্রার্থী মোহাম্মদ হাসান (জিলানী), ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক প্রার্থী মোহাম্মদ এইচ রশীদ (রানা), স্কুল ও শিক্ষা সম্পাদক প্রার্থী মোহাম্মদ এস মিয়া (সামাদ) এবং কার্যকরী সদস্য প্রার্থী মোহাম্মদ এম আলম, মোহাম্মদ এ সিদ্দিক, সাঈদুর আর খান (ডিউক) ও আহসান উল্লাহ (মামুন), ব্রঙ্কস নির্বাচন পরিচালনা কমিটির শামীম মিয়া, শাহেদ আহমেদ, মোজাফ্ফর হোসেন সহ ‘নয়ন-আলী’ পরিষদের কর্মী সমর্থকরা ছাড়াও কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা কার্যকরী কমিটিতে সভাপতির দেয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সোসাইটির গঠনতন্ত্র মোতাবেক (সেকশন ৩:১১) ট্রাষ্টি বোর্ডের কোন সদস্যকে বহিষ্কার করার ক্ষমতা কার্যকরী পরিষদের নেই। তাদের বিরুদ্ধে গৃহীত সিদ্ধান্তটিই ছিল সোসাইটির গঠনতন্ত্র পরিপন্থী। তারা বলেন, কার্যকরী কমিটির সভায় মেজরিটির জোরে ১২ জন সদস্য অগঠনতান্ত্রিক এ সিদ্ধান্ত নিয়েছে।
বক্তারা বলেন, বর্তমানে সোসাইটি গঠনতন্ত্র মোতাবেক চলছে না। এক ব্যক্তির ইচ্ছায় সবকিছু চলছে। কার্যকরী কমিটিতে সভাপতি ট্রাষ্টি বোর্ডের দু’সদস্যকে নিয়ে আপত্তিকর, অশালিন মন্তব্য করেছেন উল্লেখ করে তারা গঠনতন্ত্র পরিপন্থী কর্মকান্ডের অভিযোগ এনে সভাপতি-সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি করেন।
বক্তারা বলেন, নির্বাচন কমিশন এবং সভাপতি কামাল আহমেদ ষড়যন্ত্র করে যাদের মনোনয়ন পত্র বাতিল করেছেন তারাই বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছেন। তাদের সাংবিধানিক অধিকার নিয়ে ছিনিমিনি খেলায় তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করেছেন। এ মামলা সোসাইটির বিরুদ্ধে নয়। তারা বলেন, ‘নয়ন-আলী’ প্যানেলের পক্ষ থেকে কোন মামলা করা না হলেও আজ ‘নয়ন-আলী’ প্যানেলকে মামলাবাজ বলা হচ্ছে। ঢালাও ভাবে ‘নয়ন-আলী’ প্যানেলকে জড়িয়ে মিথ্যাচার করা হচ্ছে। তারা বলেন, কমিশনের ব্যর্থতা ধামাচাপা দেয়ার জন্য এসব করা হচ্ছে। রব-রুহুল পরিষদের আজ্ঞাবহ এ নির্বাচন কমিশন দিয়ে নিরপেক্ষ নির্বাচন আশা করা যায় না। তাই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে এ কমিশনকে পদত্যাগ করতেই হবে।
সমাবেশে বক্তারা বলেন, সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায়কে কার্যকরী সদস্য মোঃ সাদী মিন্টুর অশ্লীল ছবি পাঠানোর অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে অথচ কামাল আহমদের সংবিধান বিরোধী ও অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদ করায় ট্রাষ্টি বোর্ড সদস্য আলী ইমাম শিকদারকে অব্যাহতি এবং কাজী আজহারুল হক মিলনকে কারণ দর্শানোর নোটিশ প্রদানের মত সিদ্ধান্ত নিয়েছে। তারা সেই সাদী মিন্টু আবার কি করে কার্যকরী সদস্য পদে প্রার্থী হয় সে বিষয়ে প্রশ্ন তোলেন।
সমাবেশে বক্তারা আরো বলেন, নির্বাচন কমিশন এক দিকে ২ জন সদস্য প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন এবং অন্যদিকে নির্বাচন কমিশনের একজন সদস্যের নির্বাচনে অংশগ্রহণের মনোনয়ন বৈধ করেছেন। বিষয়টি নিয়ে দু’সদস্য প্রার্থী ও নয়ন-আলী পরিষদের পক্ষ থেকে নির্বাচন কমিশন, কার্যকরী পরিষদ ও ট্রাস্টী বোর্ডের মাধ্যমে সামাধানের চেস্টা করলেও সভাপতি কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দীকির অসহযোগিতার কারণে তা সম্ভব হয়নি। পরে ন্যয় বিচারের প্রথ্যাশায় ক্ষুব্ধ দুই সদস্য প্রার্থী অন্য একজন সাধারণ সদস্যকে নিয়ে মাননীয় আদালতের শরনাপন্ন হন।
বক্তারা ওসমান চৌধুরীর এটর্নীর ট্যাক্সট মেসেজ পেয়ে সোসাইটির দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে কোর্টে যাওয়ার কারণে আব্দুর রহীম হাওলাদারের বিরুদ্ধে অন্যায়ভাবে মামলায় জড়িত থাকার অভিযোগ আনারও তীব্র নিন্দা জানান।
সভায় আবু নাসের সভাপতি কামাল আহমেদকে উদ্দেশ্য করে বলেন, কি কারণে আপনি ট্রাষ্টি বোর্ড সদস্যদের বহিস্কার করবেন, সংবিধান কি আপনাকে সে ক্ষমতা দিয়েছে। তা আপনি বাংলাদেশ সোসাইটির সাড়ে ২৭ হাজার ভোটারকে জানান। নাহলে আমরা জরুরি সাধারণ সভা ডেকে এর মোকাবেলা করবো।
আহসান হাবিব বলেন, নির্বাচনে যেখানে দু’টি প্যানেল রয়েছে সেখানে বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ নির্লজ্জভাবে একটি প্যানেলের হয়ে কাজ করছেন। তিনি তার সামান্য বিবেকটুকুও খাটান না, সভাপতি হিসেবে তার কি করনীয়, কি করা উচিত। তিনি ট্রাষ্টি বোর্ড সদস্য আলী ইমাম শিকদারকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে কামাল আহমেদকে উদ্দেশ্য করে বলেন, আপনি হয়তো জানেন আমেরিকার মত দেশে কথার কোন বিচার হয় না। একতরফা নির্লজ্জ সিদ্ধান্তের জবাব আপনাকে দিতেই হবে।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর রোববার অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটির সভায় ট্রাষ্টি বোর্ডের অন্যতম সদস্য আলী ইমাম শিকদারকে অব্যাহতি এবং অপর সদস্য কাজী আজহারুল হক মিলনে-কে কারণ দর্শানোর নোটিশ জারীর সিদ্ধান্ত হয়। সংগঠন পরিপন্থী কর্মকান্ড এবং সোসাইটির কর্মকর্তা সহ কমিউনিটি নেতৃবৃন্দের বিরুদ্ধে অশালীন মন্তব্য ও বক্তব্য প্রদানের অভিযোগে এই সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা গেছে। সিটির এলমহার্স্টস্থ সোসাইটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি কামাল আহমেদ এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী। সভায় উপস্থিত ছিলেন কার্যকরী পরিষদের সহ-সভাপতি আব্দুল খালেক খায়ের, সহ-সাধারণ সম্পাদক এম কে জামান, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ভূইয়া, প্রচার ও গণসংযোগ সম্পাদক রিজু মোহাম্মদ, সমাজকল্যাণ সম্পাদক নাদির এ আইয়ুব, সাহিত্য সম্পাদক নাসির উদ্দিন, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ নওশেদ হোসেন, স্কুল ও শিক্ষা সম্পাদক আহসান হাবিব, কার্যকরী সদস্য ফারহানা চৌধুরী, মাইনুল উদ্দিন মাহবুব, আজাদ বাকির, সাদী মিন্টু, আবুল কাশেম ও সরোয়ার খান বাবু। সভায় সিনিয়র সহ সভাপতি আব্দুর রহীম হাওলাদার ও সাংস্কৃতিক সম্পাদিকা মনিকা রায় অনুপস্থিত ছিলেন।
https://www.facebook.com/USANewsNY/videos/271550620370518/
https://www.facebook.com/USANewsNY/videos/490653164782116/
https://www.facebook.com/USANewsNY/videos/248978732437153/
https://www.facebook.com/USANewsNY/videos/703690393345223/
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!