Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কের টেক লারনার্স সলিউশন দক্ষ আইটি প্রকৌশলী তৈরির উদ্যোগ নিয়েছে

অনলাইন ডেস্ক পঠিত: 49 বার

প্রকাশিত: November 26, 2018 | 7:28 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের টেক লারনার্স সলিউশন মাত্র ৬ মাসের প্রশিক্ষণ দিয়ে দক্ষ আইটি প্রকৌশলী তৈরির উদ্যোগ নিয়েছে। জ্যামাইকাস্থ আইটি প্রকৌশলী তৈরির এ প্রতিষ্ঠান বাংলাদেশি প্রবাসী যারা অড জব করেন তাদের অডজব থেকে মুক্তি দিতেই এ উদ্যোগ নিয়েছে। বাংলাদেশি অভিবাসীদের জীবনযাপনের ছবিটা বদলে দিতে চায় টেক লারনার্স সলিউশন। দিনরাত পরিশ্রম করে সামান্য আয়ের ওপর নির্ভরশীল হয়ে যারা স্বপ্নের দেশেও হতাশায় নিমজ্জিত, তাদের জীবনকে সঠিক দিক-নির্দেশনা দিয়ে স্বচ্ছল করতে আগ্রহী টেক লারনার্স সলিউশন। একজন সাধারণ প্রবাসী এই দেশে কখনও ভাবেন না, একটু চেষ্টা করলেই নিজেকে অভিবাসী সমাজে দক্ষ এবং যোগ্য করে নেয়া যায়। এর মধ্য দিয়ে আয় করা যায় ঈর্শণীয় বেতনও। এমন অভিবাসীদের পথ দেখিয়ে দেয়ার ব্রতে টেক লারনার্স সলিউশন যাত্রা শুরু করেছে আইটি সেক্টেরের প্রকৌশলী তৈরির কাজে। এই লক্ষ্যে প্রতিষ্ঠানটি গত ১৭ নভেম্বর জ্যামাইকাস্থ অফিসে (৮৭১২, ১৭৫ স্ট্রিট, সুইট-সি-১) এক জব সেমিনার করেছে। সিমেনার নিয়মিতভাবে চলবে বলে জানা গেছে। সেমিনারের উদ্দেশ্য হচ্ছে- প্রবাসীদের জানানো কীভাবে তারা আইটি প্রকৌশলী হতে পারবেন এবং এই সেক্টরে চাকুরি করে বছরে লক্ষাধিক ডলার আয় করতে পারেন। এই সেমিনারের এ বিষয়ে বক্তব্য রাখেন মোঃ শামীম উল্লাহ এবং শরিফ ইসলাম। টেক লারনার্স সলিউশনের পরিচালকরা মনে করেন- প্রবাসী বাংলাদেশিদের গাইড করলে এবং যথাযথভাবে প্রশিক্ষণ দিলে তারা খুব দ্রুত একজন আইটি প্রকৌশলী হিসাবে নিজেকে গড়ে তুলতে পারবেন। 

প্রতিষ্ঠানটির দায়িত্বশীল কর্মকর্তারা জানান, আমরা ব্যবসার চেয়ে প্রবাসীদের সহযোগিতামূলক কাজ করতে বেশি উৎসাহী। আমাদের এখানে যারা প্রশিক্ষণ নেবেন তাদের সুলভমূল্যে প্রশিক্ষণ দেয়া হবে। এখান থেকে প্রশিক্ষণ লাভ করে তারা উচ্চ বেতন পাবেন এবং পুরো জীবন ভালভাবে কাটাতে পারবেন। তাই আমরা বলতে চাই, অডজব নিয়ে দুশ্চিন্তা না করে, চলে আসুন টেক লারনার্স সলিউশনে। আপনি আপনার সুন্দর ভবিষ্যত নিজেই গড়ুন। আমরা শুধু আলোর পথ দেখিয়ে দেব।
তারা জানান, কোর্স ফি মোট ৫ হাজার ডলার। এর মধ্যে ৩ হাজার ডলার প্রশিক্ষণ চলাকালীন সময়ে পরিশোধ করতে হবে। আর বাকী ২ হাজার ডলার চাকুরির পাওয়ার পর পরিশোধের সুযোগ রয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV