Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কের নর্থ ব্রঙ্কসে ভ্রাম্যমান কনস্যুলেট সেবা

অনলাইন ডেস্ক পঠিত: 46 বার

প্রকাশিত: September 10, 2018 | 1:58 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিউইয়র্ক ভ্রাম্যমান কনস্যুলেট সেবা প্রদান করেছে নর্থ ব্রঙ্কসে। বাংলাদেশ সোসাইটির সার্বিক সহযোগিতায় গত ৮ সেপ্টেম্বর শনিবার দুপুর ১১ টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত নর্থ ব্রঙ্কসের ৩০৯৯ বেইনব্রীজ এভিনিউর সেইফ মেডিকেল অফিস হল রুমে এ সেবা প্রদান করা হয়। কনস্যুলেটের কর্মকর্তারা কনস্যুলেট সেবা প্রদান করেন। পরিষেবার মধ্যে ছিল মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি), নো ভিসা রিকোয়ার্ড (এনভিআর), ডুয়েল ন্যাশনাল সার্টিফিকেট, জন্ম নিবন্ধন সার্টিফিকেট, পাসপোর্ট নবায়ন, সংশোধন, পাওয়ার অব অ্যাটর্নি, অবসরপ্রাপ্তদের জন্য এলিভ সার্টিফিকেট প্রদান ইত্যাদি।


এ সময় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিউইয়র্ক এর পাসপোর্ট ও ভিসা উইংয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রথম সচিব মো. শামীম হোসেনের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা এবং বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহাম্মেদ।
কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা তার বক্তব্যে বাংলাদেশী প্রবাসীদের দোরগোড়ায় এই সেবাটি চালিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় নর্থ ব্রঙ্কসবাসী তাদের দোরগোড়ায় কনস্যুলেট সেবা পৌঁছে দেয়ার জন্য বাংলাদেশ কনস্যুলেট জেনারেলকে ধন্যবাদ জানান।
কনস্যুলেট জেনারেল নিউইয়র্ক এর কাউন্সেলর আয়শা হক ও প্রথম সচিব মো. শামীম হোসেনের তত্ত্বাবধানে কনস্যুলার ক্যাম্পের কার্যক্রম ও সেবা প্রদান করেন প্রশাসনিক কর্মকর্তা মাসুমা আক্তার শেলী ও খাদিজা খাতুন, অফিস সহকারী মোঃ আনোয়ারুল হক, কনস্যুলার সহকারী শফিকুল ইসলাম ও মোখলেছুর রহমান। ১৩০ জনেরও বেশি মানুষ এ কনস্যুলেট সেবা গ্রহণ করেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সি: সহ-সভাপতি আবদুর রহিম হাওলাদার, সহ-সভাপতি আব্দুল খালেক খায়ের, সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায় সহ কমিউনিটির নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV