Tuesday, 9 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

নিউইয়র্কে পেইভলিস্ট’র যাত্রা শুরু

অনলাইন ডেস্ক পঠিত: 6 বার

প্রকাশিত: November 19, 2018 | 11:54 PM

https://www.facebook.com/USANewsNY/videos/529155270892972/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাংলাদেশী মালিকানায় ‘পেইভলিস্ট’ নামে একটি অনলাইন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে। ইয়েলো পেইজ এবং ক্রেগলিস্টের আদলে ‘পেইভলিস্ট’ এ বাসা ভাড়া সহ বিভিন্ন পণ্যের প্রচারের সুযোগ থাকবে। ‘পেইভলিস্ট’ এ থাকবে তথ্য সমৃদ্ধ একটি ব্লগ। অনলাইনে বিশ্ব বাঙালী সমাজকে সেবা প্রদানের লক্ষে গত ১৮ নভেম্বর রোববার সন্ধ্যায় ব্রঙ্কসের নিরব রেষ্টুরেন্টে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

 

কম্পিউটারে বুতাম টিপে এবং কেক কেটে এর উদ্বোধন ঘোষণা করেন বিশিষ্ট কমিউনিটি লিডার, মূলধারার রাজনীতিক, স্থানীয় কমিউনিটি বোর্ড মেম্বার আইনজীবী মোহাম্মদ এন মজুমদার। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ‘পেইভলিস্ট’ এর সিইও এবং ফাউন্ডার আহসান আহমেদ, ফাইনান্সিয়াল এডভাইজার মোস্তাক চৌধুরী, সিপিএ আহাদ আলী, সিপিএ জাকির চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট মঞ্জুর চৌধুরী জগলুল, কপিল চৌধুরী, এ ইসলাম মামুন, রাজু আহমেদ, জালাল চৌধুরী, মোজাফ্ফর আহমেদ প্রমুখ। এসময় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


ভার্জিনিয়ায় একটি আইটি কম্পানিতে বিজনেস এনালিস্ট হিসেবে কর্মরত ‘পেইভলিস্ট’ এর সিইও এবং ফাউন্ডার আহসান আহমেদ জানিয়েছেন, ইয়েলো পেইজ এবং ক্রেগলিস্টের আদলে বিশ্বব্যাপি বাঙালী কমিউনিটিকে বিশ্বস্ততার সাথে অনলাইন সেবা প্রদানের প্রত্যয়ে তিনি ‘পেইভলিস্ট’ প্রতিষ্ঠা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV