নিউইয়র্কের বাফেলোতে অস্বাস্থ্যকর পরিবেশে বাড়ি ভাড়া দেয়া ও পাবলিক হেলথ নিয়ম অমান্য করায় বাড়ির মালিক বাংলাদেশি আবেদিনের ১ বছরের জেল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কের বাফেলোতে অস্বাস্থ্যকর পরিবেশে বাড়ি ভাড়া দেয়া ও পাবলিক হেলথ নিয়ম অমান্য করায় বাড়ির মালিক বাংলাদেশি মোহাম্মদ আবেদিনের এক বছর কারাদন্ড দেয়া হলো। ৫৪ বছর বয়স্ক আবেদিন বাফেলো সিটি কোর্টে পাবলিক হেলথ অমান্য করার কথা স্বীকার করেন। ২০১৯ সালে তার বাড়িতে লিড পয়জন পাওয়া যায়। এটা জানার পরও তিনি বাড়িটি ভাড়া দিয়ে আসছিলেন।
এরি কাউন্টি হেলথ ডিপার্টমেন্ট বারবার এ ব্যাপারে তাকে নোটিশ করলেও তিনি তোয়াক্কা করেননি। ২০১৯ সালে হেলথ ডিপার্টমেন্ট তার বাসায় অবস্থানরত এক শিশুর রক্তে লেড পায়। তারা বাড়ির মালিকের সাথে লেড দূর করতে এগিয়ে আসে। কিন্তু তারা জ্বনাব আবেদিনের কাছ থেকে সাড়া পায়নি। তারা বাড়িতে ‘ ডু নট অকুপাই’ নোটিশ টানিয়ে দেয়। কিন্তু আবেদিন তা তুলে ফেলে। বাড়িটি ভাড়া দেয়া অব্যাহত রাখে। হেলথ ডিপার্টমেন্ট আবারও নোটিশ লাগায়। নির্দেশ না মানায় শেষ পর্যন্ত কাউন্টির পক্ষ থেকেই তার বিরুদ্ধে পাবলিক হেলথ আইন অমান্য করায় মামলা দায়ের করে। আদালতে আবেদিন সকল দোষ স্বীকার করে। আগামী ১০ আগষ্ট থেকে তিনি ১ বছরের জন্য জেল সাজা ভোগ করতে শুরু করবেন। উল্লেখ্য, নিউইয়র্ক শহরের বাইরে বাফেলোতেই সবচেয়ে বেশি প্রায় ৭০ হাজার বাংলাদেশির বাস।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল