নিউইয়র্কের ব্রঙ্কসের বায়তুল আমান ইসলামিক সেন্টারের নতুন ভবণে আনুষ্ঠানিক যাত্রা শুরু (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কের অন্যতম বৃহৎ মসজিদ ব্রঙ্কসের বায়তুল আমান ইসলামিক সেন্টারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের ক্যাসেল হিল সাবওয়ের কাছে ২৩৫১ নিউবোল্ড এভিনিউতে প্রায় ৪ মিলিয়ন ডলার ব্যয়ে দৃষ্টিনন্দন নকশায় এ নতুন মসজিদটি নির্মাণ করা হয়। বেইজমেন্ট সহ ৪তলার নতুন মসজিদটিতে প্রায় এক হাজার মুসল্লী এক সঙ্গে নামাজ আদায় করতে পারবেন বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
গত শুক্রবার ১০ মার্চ জুমার নামাজের জন্য মসজিদের নতুন ভবণটি মুসল্লীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। জুমার নামাজের মাধ্যমে মসজিদটির কার্যক্রম চালু করা হয়। মসজিদটিতে নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ আদায়ের ব্যবস্থাও রাখা হয় এদিন থেকে। নিজস্ব নতুন ভবণে মুসল্লিদের নামাজ আদায় এবং বিশেষ দোয়ার মাধ্যমে মসজিদটির যাত্রা শুরু হয়। বায়তুল আমান মসজিদের ইমাম ও খতিব মাওলানা আজির উদ্দিনের পরিচালনায় মসজিদ প্রতিষ্ঠা এবং এর কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন মসজিদ কমিটির সভাপতি সেলিম র্যান রেইজ, সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান সেলিম, কোষাধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির ও পরিচালনা কমিটির সদস্য চার্লি আকবর আলী।
প্রধান অতিথির বক্তব্য রাখেন ও জুমার নামাজে ইমামতি করেন মদিনাতুল মনোয়ারার মসজিদুল কুবার সাবেক ইমাম ও খতিব ড. আহমাদ ইয়াকুব। উদ্বোধনী এ জামাতে নারীসহ প্রায় সহস্রাধিক মুসল্লি অংশ নেন।
এসময় খতিব মাওলানা আজির উদ্দিন নতুন মসজিদের নির্মাণ কাজে আর্থিক অনুদান সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখাসহ সার্বিক সহযোগিতার জন্য মসজিদ কমিটির সকল কর্মকর্তা, এলাকাবাসী ও সাহায্যকারীদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।
তিনি জানান, ২০০৯ সালে মসজিদটির নির্মান কাজ শুরু হয়। মসজিদ নির্মানে ব্যয় করা হয়েছে প্রায় চার মিলিয়ন ডলারের বেশি অর্থ। এবাদত বন্দেগী, মাদ্রাসা, ফিউনারেল সার্ভিসসহ ইসলামিক সকল কার্যক্রমের ব্যবস্থা রয়েছে এখানে। নতুন প্রজন্মের জন্য থাকবে বাস্কেটবলসহ খেলা-ধুলার নানা আয়োজনও। মসজিদের কার্যক্রমকে এগিয়ে নেয়ার জন্য সকলের সার্বিক সাহায্য-সহযোগিতা কামনা করা হয়েছে কমিটির পক্ষ থেকে।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল