Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে একুশের প্রথম প্রহরে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন ২৫ সংগঠনের (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 161 বার

প্রকাশিত: February 22, 2021 | 1:06 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কের ব্রঙ্কসে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে প্রবাসী বাংলাদেশিরা। শনিবার দিবাগত রাতে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজারের শহীদ বেদিতে ২৫টি সামাজিক-সাংস্কৃতিক-রাজনীতিক-ব্যবসায়িক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

বাংলাদেশ মুরালের সামনে সামাজিক সাংস্কৃতিক সংগঠন হৃদয়ে বাংলাদেশ আয়োজিত এই অনুষ্ঠানে কনকনে শীতকে উপেক্ষা করে অংশ নেন মুক্তিযোদ্ধা, কবি, সাহিত্যিক, সাংবাদিক, ব্যবসায়ী, সংস্কৃতিকর্মী, সমাজকর্মী, রাজনীতিবিদ বহু প্রবাসী বাংলাদেশী। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

রাত ১১টার পর থেকেই প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন সংগঠনের ব্যানারে জড়ো হতে থাকেন সেখানে। একুশের প্রথম প্রহরে সারিবদ্ধ হয়ে সংগঠনগুলো আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি’ গান গাইতে গাইতে শহীদ বেদিতে পুষ্পাঘ্য অর্পণ করে। একে একে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শহীদদের শ্রদ্ধা জানায়

বাংলাবাজার বিজনেস এসোসিয়েশন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড, বাঙ্গালীর চেতনা মঞ্চ, বাংলাদেশী-আমেরিকান কালচারাল এসোসিয়েশন, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস, বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিল, আমেরিকান-বাংলাদেশী ওয়েল ফেয়ার অর্গানাইজেশন, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশন, বৃহত্তর

ময়মনসিংহবাসী ইউএসএ, বাংলা ক্লাব ইউএসএ, হৃদয়ে বাংলাদেশ, ব্রঙ্কস সোসাইটি ইউএসএ, বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কস, খলিল বিরিয়ানি হাউস, ময়মনসিংহ বিভাগীয় তারুণ্য ইউএসএ, ফালগুনী ফুড এন্ড ক্যাটারিং, কুমিল্লা

সোসাইটি অব ইউএসএ ইনক, যুক্তরাষ্ট্র যুবলীগ, শো টাইম, কুষ্টিয়া জেলা সমিতি, নিউইয়র্ক বাংলাদেশী-আমেরিকান লায়ন্স ক্লাব, বগুরা সোসাইটি ইউএসএ ইনক, সুনামগঞ্জ সোসাইটি অব আমেরিকা ইনক এবং দিরাই এসোসিয়েশন অব ইউএসএ ইনক। ব্যক্তি পর্যায়েও অনেকে সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

হৃদয়ে বাংলাদেশ’র সাধারণ সম্পাদক পল্লব সরকারের উপস্থাপনায় হৃদয়ে বাংলাদেশের প্রেসিডেন্ট ও বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিংকন এ আয়োজনে অংশ নেয়ার জন্য সকলের প্রতি

ধন্যবাদ জানান। আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান হৃদয়ে বাংলাদেশ’র সভাপতি সাইদুর রহমান লিংকন। তিনি বলেন, পৃথিবী সুস্থ হয়ে ওঠলে আগামীতে সবাই মিলে বৃহৎ আকারে আন্তর্জাতিক মাতৃভাষা ও একুশে উদযাপন করবো ইনশাল্লাহ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ