নিউইয়র্কের ব্রঙ্কসে ক্যাসেলহীল জামে মসজিদ এবং ইসলামিক সেন্টার নির্মাণের উদ্যোগ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : নিউইয়র্কে ব্রঙ্কসের ক্যাসেলহীলে স্থানীয় বাংলাদেশীদের উদ্যোগে জামে মসজিদ এবং ইসলামিক সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে। এ উপলক্ষে গত ৭ই আগস্ট শুক্রবার ২৩২৯ হারমনি এভিনিউর অস্থায়ী মসজিদে অনুষ্ঠিত সভায় উপস্থিত সবার সম্মতিক্রমে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন সভাপতি শেখ মোহাম্মদ গিয়াস উদ্দিন, সিনিয়র সহ সভাপতি আব্দুল লতিফ, সহ সভাপতি সেলিম হোসাইন, সৈয়দ তাজু এবং সারওয়ার চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম রশীদ চৌধুরী, কোষাধক্ষ্য সরওয়ার উদ্দীন, সদস্য সৈয়দ এম শওকত, সিরাজুল ইসলাম চঞ্চল, আরকান আলী তফাদার, মোহাম্মদ ফয়সল আহমদ। উপদেষ্টা জিল¬ুল হক জিলু, গোলাম আজম, ওয়াহিদুল ইসলাম, ইন্জিনিয়ার শাওন, মোহাম্মদ মাসুদ রানা, প্রফেসর মোহাম্মদ হাবিব উল¬াহ এবং মাওলানা আব্দুল মোক্তাদির।
কমিটির সভাপতি শেখ মোহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম রশীদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ মিটিংয়ে উপস্থিত সবাইকে নিয়ে মসজিদের কার্যক্রমকে এগিয়ে নেয়ার জন্যে মহান আল্লাহর দয়া কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মইনুল হোসেন। এসময় নিউবল্ড বায়তুল আমান মসজিদের খতিব মাওলানা আজির উদ্দিন নিউইয়র্ক সহ সকল মুসলমানকে এ মহতি কার্যক্রমে শরীক হওয়ার আহবান জানান।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








