Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে খলিল পিজা অ্যান্ড গ্রীলের যাত্রা শুরু (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 169 বার

প্রকাশিত: April 12, 2021 | 9:53 AM

https://www.facebook.com/USANewsNY/videos/486746822359436

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে খলিল পিজা অ্যান্ড গ্রীলের যাত্রা শুরু হয়েছে গত ৯ এপ্রিল শনিবার। ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় ১৪৪৫ ওলমাস্টেড এভিনিউর প্রথমে খলিল বিরিয়ানী হাউসটিকেই খলিল পিজা অ্যান্ড গ্রীল স্টোরে রূপান্তর করা হয়েছে। আর সেই খলিল বিরিয়ানী হাউসটি এর আগে পার্শ্ববর্তী ১৪৫৭ ইউনিয়ন পোর্ট রোডে বৃহত্তর পরিসরে স্থানান্তর করা হয়।

মিলাদ-মাহফিল ও দোয়া-মুনাজাতসহ বর্ণাঢ্য আয়োজনে খলিল পিজা অ্যান্ড গ্রীলের উদ্বোধন হয়। খলিল বিরিয়ানী হাউজ ও পিজা অ্যান্ড গ্রীলের কর্ণধার মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে দোয়া-মাহফিল পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া। মিলাদ মাহফিল পরিচালনা করেন আইটিভির চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ ও আল আমান জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা শাহান শাহ এয়াহইয়া। দোয়া-মুনাজাতে প্রতিষ্ঠানটির সাফল্যসহ, দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করা হয়।

এর পর মোঃ খলিলুর রহমান কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট সিনেটর লুইস সিপুলভিদা, সিটি কাউন্সিলের আসন্ন ডেমোক্র্যাটিক প্রাইমারী নিবার্চনে ডিস্ট্রিক্ট ১৮ থেকে কাউন্সিলম্যান প্রার্থী মোহাম্মদ এন মজুমদার ও মির্জা মামুনুর রশিদ, মূলধারার রাজনীতিক আব্দুস সহিদ, বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সভাপতি আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকি, সহ সভাপতি বিলাল ইসলাম, সাধারণ সম্পাদক এসআর লিঙ্কন, উপদেষ্টা সৈয়দ আল ওয়াহিদ নাজিম, সহকারী সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, কোষাধ্যক্ষ সৈয়দ সরাফিন মোর্শেদ, কার্যকরী সদস্য কামরুজ্জামন বাবু, সুন্দর বন গ্রোসারীর কর্ণধার স্বপন তালুকদার, কমিউনিটি এক্টিভিস্ট এ ইসলাম মামুন, মঞ্জুর চৌধুরী জগলুল, এমডি আলাউদ্দিন, যুক্তরাষ্ট্র জাসদের সাধারণ সম্পাদক নূরে আলম জিকু, সাংবাদিক হাবিব রহমান, সাংবাদিক দিদার চৌধুরী সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। পরে বিরিয়ানি ও পিজা দিয়ে সবাইকে আপ্যায়িত করা হয়।

খলিলুর রহমান এ অনুষ্ঠানে করোনা ঝুকির কারণে এবং সময় স্বল্পতার জন্য ব্যাপকভাবে আমন্ত্রণ জানাতে পারেননি বলে গভীর দু:খ প্রকাশ করে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। প্রবাসী বাংলাদেশীদের জন্য হালাল পিজার ব্যবস্থা করতে পেরে মহান আল্লার নিকট অশেষ শুকরিয়া আদায় করছি। সকল স্তরের গ্রাহকদের কথা বিবেচনা করে কমিউনিটির সেবায় খলিল পিজা অ্যান্ড গ্রীলকে সাজানো হয়েছে। পিজা ছাড়াও রয়েছে স্যান্ডউইচ, বার্গার সহ অন্যান্য আইটেম। চা-কফির ব্যবস্থাও থাকছে। বাঙালী শেফ খলিল বলেন, নিজের শিক্ষা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কমিউনিটিকে সুলভ মূল্যে হালাল খাবারের সেবা দেয়াই তার লক্ষ্য।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV