নিউইয়র্কের ব্রঙ্কসে খলিল পার্টি সেন্টার উদ্বোধন
https://www.facebook.com/USANewsNY/videos/601652766991713/
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে বাঙালি মালিকানাধীন অন্যতম সেরা রেষ্টুরেন্ট খলিল বিরিয়ানী হাউজ একটি পার্টি সেন্টার চালু করেছে। খলিল হালাল চাইনিজের পর খলিল বিরিয়ানী হাউজ একই ব্যবস্থাপনায় গত ২৬ এপ্রিল শুক্রবার চালু করলো খলিল পার্টি সেন্টার। ব্রঙ্কসের বাঙালী অধ্যুষিত স্টারলিং-বাংলাবাজার এলাকায় ২০৬২ মেগ্গ্র এভিনিউর খলিল হালাল চাইনিজের নীচে সুপরিসর স্থানে পার্টি সেন্টারটি উদ্বোধন করা হয়।
খাবারের মান নিয়ন্ত্রণকারী বিশ্বখ্যাত প্রতিষ্ঠান নিউইয়র্কের ‘ইন্সটিউট অব কুলিনারী এডুকেশন’ থেকে সনদপ্রাপ্ত মোঃ খলিলুর রহমানের মালিকানাধীন খলিল পার্টি সেন্টারের যাত্রা শুরু হয় এদিন সন্ধ্যায়। মিলাদ-মাহফিল ও দোয়া-মুনাজাতসহ বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হয় নতুন এ পার্টি সেন্টারের। মিলাদ-দোয়া মাহফিল পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া। দোয়া-মুনাজাতে প্রতিষ্ঠানটির সাফল্য সহ দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তি কামনা করা হয়।

খলিল বিরিয়ানী হাউজের স্বত্ত্বাধিকারী বিশিষ্ট রন্ধন শিল্পী মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্টারলিং-বাংলাবাজার বিজনেস এসোসিয়েশন ও বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গিয়াস উদ্দিন, বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি আইনজীবী মোহাম্মদ এন মজুমদার, মামুন’স টিউটোরিয়ালের কর্ণধার ও হাই স্কুল ম্যাথ টিচার শেখ আল মামুন, মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, সিপিএ আহাদ আলী, সাপ্তাহিক বাংলা পত্রিকা সম্পাদক ও টাইম টিভি সিইও আবু তাহের, পার্কচেস্টার জামে মসজিদের সাবেক সভাপতি সৈয়দ আল ওয়াহিদ নাজিম, নারী নেত্রী রেক্সোনা মজুমদার, তিতাস মাল্টি সার্ভিসের কর্ণধার মেহের চৌধুরী, কবি জুলি রহমান. কমিউনিটি অ্যাক্টিভিষ্ট আবুল বাশার, মঞ্জুর চৌধুরী জগলুল, এ ইসলাম মামুন প্রমুখ।

অনুষ্ঠানে ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, সাপ্তাহিক বাংলা পত্রিকার বিশেষ প্রতিনিধি হাবিবুর রহমান, এনটিভির বিশেষ প্রতিনিধি দিদার চৌধুরী, এশিয়ান মাল্টি সার্ভিস’র কর্ণধার সাইদুর রহমান লিংকন, সিপিএ জাকির চৌধুলী, কমিউনিটি এক্টিভিস্ট আবদুল বাছির খান, মোজাফফর হোসেন, মো. হাফিজুর রহমান, মো. মোতাসিন বিল্লাহ তুষার, মাসুদ রানা, ইঞ্জিনিয়ার আবুল বাশার, মামুনুর রশিদ, আবদুল হাকিম, মিয়া মো. দাউদ, শামসুদ্দিন জাফর, তানিম চৌধুরী সহ ব্যবসায়ী, কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, সমাজকর্মী সহ নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে খলিল বিরিয়ানী হাউজের কর্ণধার মোঃ খলিলুর রহমান কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে ফিতা কেটে খলিল পার্টি সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বক্তারা খলিল বিরিয়ানী হাউজের খাবারের প্রশংসা করে বলেন, খলিল বিরিয়ানীর খাবারের সুনাম-সুখ্যাতি নিউইয়র্ক সহ পুরো আমেরিকায় ছড়িয়ে পড়েছে। প্রষ্ঠিানটির কর্ণধার খলিলুর রহমান বাংলাদেশ থেকে সর্বচ্চ ডিগ্রী নিয়ে যুক্তরাষ্ট্রে আসেন। এখানে রন্ধন শিল্পের ওপর উচ্চ ডিগ্রি নিয়ে খলিল বিরিয়ানী হাউস প্রতিষ্ঠা করেন। তারা বলেন, খলিল বিরিয়ানী হাউজ গ্রাহকদের স্বাস্থ্যকর খাদ্য পরিবেশন করে সুনাম কুড়িয়েছেন। ভিন্ন স্বাদ, আধুনিক মান, রুচি ও স্বাস্থ্য সম্মত নানা খাবার পরিবেশন আর অনুকরণীয় কাস্টমার সার্ভিসের মাধ্যমে খলিল বিরিয়ানী হাউজ নতুন প্রজন্মসহ কমিউনিটির সকলের মন জয় করেছে। তারা বলেন, প্রবাসে রেষ্টুরেন্ট ব্যবসায় রন্ধন শিল্পী মোঃ খলিলুর রহমান কমিউনিটির জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবেন। সকলেই তার সাফল্য কামনা করেন। তারা বলেন, যুক্তরাষ্ট্রে প্রবাসীদের স্বাস্থ্য সম্মত খাবার পরিবেশনে নিয়োজিত শিক্ষিত শেফের মধ্যে খলিলুর রহমান অন্যতম। তিনি বাংলাদেশীদের মধ্যে দৃষ্টান্ত হয়ে থাকবেন।

খলিল বিরিয়ানী হাউজের কর্ণধার মোঃ খলিলুর রহমান অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানিয়ে বলেন, সকল স্তরের গ্রাহকদের কথা বিবেচনা করে কমিউনিটির সেবায় খলিল পার্টি সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে। এতে প্রবাসী বাংলাদেশিদের নানা অনুষ্ঠান আয়োজন সহ তাদের প্রত্যাশা পূরণে সহায়ক হবে। তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
খলিল পার্টি সেন্টারের গ্র্যান্ড ওপেনিংয়ে সময় স্বল্পতা এবং নানা ব্যস্ততার কারণে অনেককেই আমন্ত্রণ জানাতে পারেননি বলে গভীর দু:খ প্রকাশ করেছেন স্বত্ত্বাধিকারী খলিলুর রহমান। উদ্বোধন উপলক্ষে প্রতিষ্ঠানের তৈরী বিশেষ খাবার দিয়ে প্রায় ৫শ অতিথিকে আপ্যায়ন করা হয় বলে ইউএসএনিউজ অনলাইন.কমকে জানিয়েছেন কর্তৃপক্ষ।
অতিথি আপ্যায়নে ছিলেন খলিল বিরিয়ানী ও খলিল হালাল চায়নিজের আবদুল জে খান (ম্যানেজার), নজরুল ইসলাম, শাহ আলম, রিয়াজুল ইসলাম, ফাহমিদা ইমু, আলা উদ্দিন, তারিকুল ইসলাম, উজ্জ্বল হোসেন, কামাল হোসেন প্রমুখ।
খলিল বিরিয়ানী হাউজের স্বত্ত্বাধিকারী মোঃ খলিলুর রহমান ইউএসএনিউজ অনলাইন.কমকে জানান, কাস্টমারদের বিপুল চাহিদার প্রতি লক্ষ রেখে খলিল পার্টি সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়। তিনি জানান, তাদের রেষ্টুরেন্টে স্থানের সংকুলানের অভাবে অনেকেই বাধ্য হয়ে অন্য রেষ্টুরেন্টে চলে যেতেন। সে বিষয়টির প্রতি লক্ষ্য রেখে ফ্যামিলি প্রোগ্রাম সহ নিরিবিলি পরিবেশের নানা অনুষ্ঠান কথা মাথায় রেখে এ পার্টি সেন্টারটি করা হয়েছে। আমেরিকান সনদপ্রাপ্ত বাঙালী শেফ খলিল বলেন, ’কাস্টমার ফার্স্ট’ এ প্রত্যয়ে সম্মানিত সকল স্তরের গ্রাহকের কথা বিবেচনা করে কমিউনিটির সেবায় এটি সেভাবে সাজানো হয়েছে। কিছুটা অভিজাত-ঘরোয়া নিরিবিলি পরিবেশের নতুন এই পার্টি সেন্টারে এক সঙ্গে প্রায় ৮০ জন লোক বসে খেতে পারবেন কিংবা যে কোন অনুষ্ঠানেরও আয়োজন করা যাবে। ইতোমধ্যে ইফতার পার্টি সহ বিভিন্ন পার্টির বুকিং নেয়া শুরু হয়েছে নতুন এ পার্টি সেন্টারে।
শেফ খলিলুর রহমান জানান, সম্মানিত গ্রাহকদের চাহিদার প্রতি লক্ষ রেখে খলিল হালাল চাইনিজের পাশের দোকানটি ক্রয় করে দু’টো বেসমেন্ট একত্রিত করে তৈরী হয়েছে এই পার্টি সেন্টার। শিগগির চাইনিজ রেষ্টুরেন্টটি এক্সটেনশান হরা হবে। এর ফলে বর্ধিত খলিল হালাল চাইনিজ এবং পার্টি সেন্টার মিলিয়ে একত্রে দুই শতাধিক অতিথি বসার ব্যবস্থা হবে।
বিশিষ্ট রন্ধন শিল্পী মোঃ খলিলুর রহমান ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, আসন্ন পবিত্র রমজানকে সামনে রেখে ইতোমধ্যে নতুন পার্টি সেন্টারে ইফতার পার্টির বুকিং নেয়া শুরু হয়েছে। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে সুলভ মূল্যে ইফতার পার্টির বুকিং নেয়া হচ্ছে। উদ্বোধন উপলক্ষে থাকছে বিশেষ ছাড়ও। ইতোমধ্যে রোজার প্রথম কয়েকদিনের বুকিংও সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।
মোঃ খলিলুর রহমান ইউএসএনিউজঅনলাইন.কমকে আরো জানান, দেশীয় এবং চাইনিজ খাবারের ভিন্ন স্বাদের ইফতার পরিবেশিত হবে পার্টি আয়োজনে। ভিন্ন স্বাদের ইফতার আয়োজন থাকবে খলিল বিরিয়ানী হাউজ ও খলিল হালাল চাইনিজে। রোজাদারদের পছন্দের রকমারি সব ইফতার সামগ্রী তৈরী করবেন তারা। থাকবে ইফতারির প্যাকেজ ডিল। সুলভ মূল্যে ১০/১২টি আইটেম। ইফতার সামগ্রীর মধ্যে থাকবে ছোলা বুট, মুড়ি, চপ, বড়া, জিলেপি, দই, কাবাব, স্যুপ, শাহি হালিম, বিরিয়ানী, ভূনা খিচুড়ী ইত্যাদি।
উল্লেখ্য, এর আগে গত ২০১৭ সালের ২১ জুলাই ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় ১৪৪৫ ওলমাস্টেড এভিনিউতে যাত্রা শুরু করে ঢাকা ভার্সিটি থেকে গণিতে মাস্টার্স করা রন্ধন শিল্পী মোঃ খলিলুর রহমানের মালিকানাধীন রেষ্টুরেন্ট খলিল বিরিয়ানী হাউজ। বাংলাদেশী ঐতিহ্যবাহী খাবারসহ ইন্ডিয়ান, আমেরিকান, চায়নিজ খাবারের সমন্বয়ে যাত্রা শুরু করে খলিল বিরিয়ানী হাউজ।
শেফ খলিলুর রহমান তার সব আয়োজনে প্রবাসী বাংলাদেশীদের আমন্ত্রণ জানিয়েছেন। যে কোন বিষয়ে তার সাথে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন। ফোন: ৭১৮-৪৮৩-৮৯০৪, ৩৪৭-৬২১-২৮৮৪ এবং ৬৪৬-৭৬৩-৫০৭৩। ই-মেইল : [email protected],
ওয়েব সাইট : http://www.khalilbiryani.com
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








