Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে নতুন অফিসে কার্যক্রম শুরু আহাদ অ্যান্ড কোম্পানী’র

অনলাইন ডেস্ক পঠিত: 75 বার

প্রকাশিত: August 6, 2018 | 10:50 AM

https://www.facebook.com/USANewsNY/videos/2378520112165774/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ব্রঙ্কসের আহাদ অ্যান্ড কোম্পানী তাদের নতুন অফিসে
আরো বৃহত্তর পরিসরে কার্যক্রম শুরু করেছে। তরুণ সিপিএ আহাদ আলীর মালিকানাধীন আহাদ অ্যান্ড কোম্পানী গত ৪ আগস্ট শনিবার দুপুরে ব্রঙ্কসের ২১৫৩ ওয়েস্টচেস্টার এভিনিউর ২০০ নাম্বার স্যুইটে রি-গ্র্যান্ড ওপেনিং হয়। এদিন প্রতিষ্ঠানটির শুভ যাত্রা কামনা করে মিলাদ-মাহফিল ও দোয়া-মুনাজাত পরিচালনা করেন সিংগেরকাচ আলীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা এ কে এম আবদুন নুর। দোয়া-মুনাজাতে প্রতিষ্ঠানটির সাফল্যসহ, দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তি কামনা করা হয়।
এসময় স্বাগত বক্তব্য রাখেন আহাদ অ্যান্ড কোম্পানীর প্রেসিডেন্ট আহাদ আলী, সিপিএ। তিনি সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।

 
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাবাজার জামে মসজিদ ও স্টারলিং বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন, বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি মোহাম্মদ এন মজুমদার, ডা. এস আলম এবং সিপিএ আহাদ আলীর পিতা মো. আলী। এসময় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। পরে কোম্পানরি পক্ষ থেকে অতিথিদের আপ্যায়ন করানো হয়।
বাংলাদেশী-আমেরিকান সিপিএ আহাদ আলী ইউএসএনিউজঅনলাইন.কমকে জানিয়েছেন, গত বছর ব্রঙ্কসের বাংলাবাজার এলাকার ওলমস্টেড এভিনিউতে আহাদ অ্যান্ড কোম্পানী প্রতিষ্ঠার অল্প মধ্যেই স্থান সংকুলানের অভাব পরিলক্ষিত হয়। এ কারণে অনেক শুভাকাঙ্খী-কাস্টমার তাকে আরো বৃহত্তর পরিসরে অফিস স্থানান্তরের অনুরোধ জানিয়ে আসছিলেন। গ্রাহকদের চাহিদার প্রতি লক্ষ রেখেই নতুন অফিসটি নেয়ার সিদ্ধান্ত নিতে হয় তাকে, জানান আহাদ আলী। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশীদের উন্নতমানের সেবা প্রদানের লক্ষে এ প্রতিষ্ঠানটি গড়তে পেরে মহান আল্লার নিকট অশেষ শুকরিয়া আদায় করছি। নিজের শিক্ষা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কমিউনিটিকে সুলভ মূল্যে সঠিক নির্ভুল ট্যাক্স সেবা প্রদানই তার লক্ষ। সে প্রয়াসই থাকবে সবসময়।
ইউএসএনিউজঅনলাইন.কমকে সিপিএ আহাদ আলী জানান, তাদের অফিস থেকে পার্সোনাল ও বিজনেস ট্যাক্স ফাইলিং, আইআরএস এবং স্টেট অডিট সমাধান, পেরোল, বুককিপিং, সেলস ট্যাক্স ফাইলিং, বিজনেস পরামর্শ, এলএলসি এবং কর্পোরেশন সেটাপ সহ ইমিগ্রেশন ফরম পূরুণে সহায়তা দেয়া হয়।
এবিষয়ে আরো জানতে যোগাযোগ করার অনুরোধ জানান হয়েছে : সিপিএ আহাদ আলী, প্রেসিডেন্ট, নিউইয়র্ক ১১৩৭২, ফোন:৭১৮-৭৯০-১০৬৯,৯২৯-৩৭১-৯৯১৫। www.ahadandco.com

https://www.facebook.com/USANewsNY/videos/2378476885503430/

https://www.facebook.com/USANewsNY/videos/2378446682173117/

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV