Thursday, 3 September 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান Dr. Abdul Moyeen Khan: A Technocratic Visionary and Bulwark of Democratic Integrity বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টারের বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী: বাংলাদেশকে মৌলবাদ ও স্বাধীনতা বিরোধীদের হাত থেকে রক্ষা করতে হবে- ড. নুরুন নবী নিউইয়র্কের অ্যাস্টোরিয়ায় বাংলাদেশি মালিকানায় ‘দ্য পোর্ট অব পেরি পেরি’ রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং নিউইয়র্কের ব্রঙ্কসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও তবারক বিতরণ Federal Court Strikes down Trump’s Visa Ban on 75 Countries
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন আগামী রোববার

অনলাইন ডেস্ক পঠিত: 171 বার

প্রকাশিত: November 29, 2017 | 12:10 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে আগামী ৩ ডিসেম্বর রোববার যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পূর্ণ পরিবেশে উদযাপিত হবে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)। আঞ্জুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট ও ব্রঙ্কস ব্যুরো’র আয়োজনে এদিন বিকেল ৪টা থেকে রাত ১১ টা পর্যন্ত পার্কচেস্টারের বাংলাবাজার এলাকায় ১৪৫১ ইউনিয়নপোর্ট রোডের গোল্ডেন প্যালেসে তাৎপর্যপূর্ণ আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত থাকবেন ওলামা সোসাইটি ইউএসএ’র সভাপতি আল্লামা জালাল সিদ্দিক। মাহফিলে বিশেষ অতিথি থাকবেন আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ’র সহ সভাপতি মাওলানা সৈয়দ সাজিদুল হক, নিউজার্সী শাহজালাল লতিফিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুন নূর, নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টারের খতীব মাওলানা মাশহুদ ইকবাল, আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ’র সহ সভাপতি মাওলানা শরিফ উদ্দিন, পার্কচেস্টার জামে মসজিদের খতীব মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম, শাহজালাল দারুস সুন্নাহ জামে মসজিদের খতিব প্রফেসার ড. এটিএম ফখরুদ্দিন এবং আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ’র সাধারণ সম্পাদক বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া।
অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন আঞ্জুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট’র সভাপতি কবি অধ্যাপক মাওলানা মোখলেসুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা শাহান শাহ ইয়াহইয়া, আঞ্জুমানে আল ইসলাহ ব্র্ঙ্কস ব্যুরো’র সভাপতি হাফিজ ইবাদুর রহমান চৌধুরী এবং সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ