Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে বর্ণাঢ্য আয়োজনে ‘যুক্তরাষ্ট্রের মহান স্বাধীনতা দিবস’ উদযাপিত; তুষার পিক চিত্রা’র উদ্বোধন (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 114 বার

প্রকাশিত: July 5, 2022 | 11:37 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে তুষার পিক চিত্রার উদ্যোগে ‘ফোর্থ জুলাই’ যুক্তরাষ্ট্রের মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। এবছর ছিলো যুক্তরাষ্ট্রের ২৪৬তম স্বাধীনতা দিবস। সোমবার বিকেলে ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকায় এই অনুষ্ঠানে তুষার পিক চিত্রা’র উদ্বোধন করা হয়। ছিল প্রবাসের জনপ্রিয় শিল্পীদের জমকালো সাংস্কৃতিক পরিবেশনা। মূলধারার নির্বাচিত জনপ্রতিনিধি, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীর অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে উৎসবমুখর। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
বিকেলে প্রবীণ সমাজকর্মী মাসুদা বেগম ও তুষার পিক চিত্রা’র কর্ণধার মোতাসিম বিল্লাহ তুষার অতিথিদের সাথে নিয়ে তুষার পিক চিত্রা’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক’র সাধারণ সম্পাদক শেখ জামাল হোসাইন, সহ সাধারণ সম্পাদক রেজা আব্দুল্লাহ স্বপন ও ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সভাপতি এ ইসলাম মামুনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় অ্যাসেম্বলিওম্যান নাথালিয়া ফার্নান্দেজ, নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের ৪৩ প্রিসেনক্টের ডেপুটি ইন্সপেক্টর কিওন রামসী, সিনিয়ার পুলিশ ডিটেক্টিভ মাসুদ রহমান, কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিষ্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নী মঈন চৌধুরী, বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি মোহাম্মদ এন মজুমদার, বাঙালির চেতনা মঞ্চের চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা, বাংলাদেশী কারেকশন সোসাইটির সভাপতি কাজী হাসান, বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের সহ সভাপতি বখতিয়ার রহমান খোকন ও সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সহ সভাপতি মঞ্জুর চৌধুরী জগলুল, সাবেক সহ সভাপতি মির্জা মামুন রশীদ, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস’র সভাপতি সামাদ মিয়া জাকের, বাংলা ক্লাব নিউইয়র্ক, ইউএসএ’র সহ সভাপতি মো. মমিনুল ইসলাম, এমটিএ’র লোকাল ইউনিয়ন ভাইস প্রেসিডেন্ট সায়েম মুন্তাকিম, কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র সহ সভাপতি মিয়া মোহাম্মদ দাউদ, অ্যাসাল ব্রঙ্কস চ্যাপ্টারের ভাইস প্রেসিডেন্ট মোঃ আলাউদ্দিন, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী রবি উজ জামান, যুক্তরাষ্ট্র জাসদের সাধারণ সম্পাদক নূরে আলম জিকু, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ইমরান শাহ রন, জামাল আহমেদ, মামুন রহমান প্রমুখ। ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক সহ নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন এ অনুষ্ঠানে।
বাংলাদেশী নানা ধরণের পোশাক, প্রসাধন, মজাদার খাবার সহ বিভিন্ন পণ্যের বেশ ক’টি স্টল বসে মেলায়। অনুষ্ঠানে সবচেয়ে আকর্ষণীয় ছিল প্রবাসের জনপ্রিয় শিল্পীদের জমকালো সাংস্কৃতিক পরিবেশনা। দর্শনার্থীরা প্রাণভরে উপভোগ করেন তাদের অনন্য পরিবেশনা। মেলায় স্থাপিত বিশাল মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী শাহ মাহবুব, কৃষ্ণা তিথী, আমান, মনিরুজ্জামান মনির, কিং টাইগার আলী প্রমুখ। চমৎকার আবহাওয়ায় সন্ধ্যে সাড়ে ৮ টা পর্যন্ত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপভোগ করেন অনুষ্ঠানটি।
বক্তারা স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান আয়োজেনের প্রশংসা করে বলেন, যুক্তরাষ্ট্র আমাদের দেশ। এই দেশ আমাদের যেমন সবকিছু দিয়েছে তাই এই দেশের জন্য আমাদের করনীয়ও রয়েছে অনেক। যেকোন নির্বাচনে ভোটে অংশ নিতে হবে। নতুন প্রজন্মকে মূলধারার রাজনীতিতে উৎসাহিত করতে হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ