নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত তারকা তাহসানের জমকালো লাইভ কনসার্ট অনুষ্ঠিত
https://www.facebook.com/USANewsNY/videos/2381405891877196/
ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের জমকালো লাইভ কনসার্ট অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কের ব্রঙ্কসে। প্রবাসের জনপ্রিয় শিল্পী শারমিন তানিয়া, কামরুজ্জামান বকুল ও নাজিয়া লিনাও সঙ্গীত পরিবেশন করেন ‘তাহসান লাইভ ইন ব্রঙ্কস’ শীর্ষক এ কনসার্টে।
কমিউনিটি এক্টিভিস্ট রোকন হাকিম, নাফিউল হক ও মান্না মুনতাসিরের যৌথ আয়োজনে গত ৫ আগস্ট রোববার সন্ধ্যায় নর্থ ব্রঙ্কসের ৩০৬১ বেইনব্রীজ এভিনিউর চার্চ হলে জমজমাট এ কনসার্টটি অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক প্রবাসী দর্শক কনসার্টটি উপভোগ করেন।

কনসার্ট আয়োজক রোকন হাকিম, নাফিউল হক ও মান্না মুনতাসির ইউএসএনিউজঅনলাইন.কমকে বলেন, কনসার্টটি খুব ভালো হয়েছে। হল ভর্তি দর্শক প্রাণভরে শো’টি উপভোগ করেছেন। তারা বলেন, ‘তাহসান লাইভ ইন ব্রঙ্কস’ শীর্ষক এ কনসার্ট’র টিকিট ফুরিয়ে যায় অল্প সময়ের মধ্যে। অনেককেই আমরা টিকিট দিতে পারিনি। হাউজ ফুলের কারণে অনেককেই হল গেইট থেকে ফিরিয়ে দিতে হয়েছে। এজন্য তারা দু:খ প্রকাশ করেন। তারা বলেন, সব মিলিয়ে ভালো ও সফল একটি শো হয়েছে।


হল উপচেপড়া দর্শকরা দারুন আনন্দ-উচ্ছ্বাসে উপভোগ করেন ব্রঙ্কসে জনপ্রিয় সঙ্গীত তারকা তাহসানের প্রথম কনসার্ট।
সঙ্গীত তারকা তাহসানকেও লাইভ কনসার্টের একপর্যায়ে মন্তব্য করতে শোনা গেছে, ’আমি ব্রঙ্কসের শ্রোতা-দর্শকদের ভালোবাসায় মুগ্ধ। সুযোগ পেলে আবারো আসবো ব্রঙ্কসে।’

কনসার্টে অনুষ্ঠান টাইটেল স্পন্সর ছিল জমজম ড্রাগস্ ফার্মাসি। গ্র্যান্ড স্পন্সর ছিল ইউনাইটেড অটো বডি শপ ও প্ল্যাটিনাম স্পন্সর ছিল লংজিভিটি হেলথ সার্ভিসেস। এ ছাড়া সিলেট মটরস, এশিয়া ইন্সুরেন্স ব্রোকারেজ, আহাদ এন্ড কো, স্টার্লিং ফার্মেসী, মুজাফ্ফর আহমেদ, ঢাকা ডিসকাউন্ট সুপার মার্কেট এবং এনইএস গ্রোসারি স্পনসর ছিল। মিডিয়া পার্টনার ছিল টাইম টিভি।


সাংবাদিক আশরাফুল হাসান বুলবুলের উপস্থাপনায় এ আয়োজনে বিশেষ সহযোগিতায় ছিলেন জিসান ইকবাল, মহম্মদ জাকারিয়া, মিজানুর রহমান, তোফায়েল মুস্তাফিজ, নাজির উদ্দিন, রুমেল হোসাইন ও আব্দুল হালিম।
‘তাহসান লাইভ ইন ব্রঙ্কস’ শীর্ষক কনসার্ট’র বিশেষ অংশ টাইম টিভি ও ‘ইউএসএনিউজঅনলাইন.কম’র ফেইসবুকে সরাসরি সম্প্রচারিত হয়।
https://www.facebook.com/USANewsNY/videos/2381372145213904/
https://www.facebook.com/USANewsNY/videos/2381427951874990/
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!