Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাবাজার এলাকায় তানিয়া বিউটি সেলুনের সামনে জমজমাট মেহেদী মেলা ও বর্ণিল সাংস্কৃতিক উৎসব

অনলাইন ডেস্ক পঠিত: 118 বার

প্রকাশিত: August 22, 2018 | 12:15 AM

https://www.facebook.com/USANewsNY/videos/287828508686012/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে স্টার্লিং-বাংলাবাজার এলাকায় প্রতি বছরের মতো এবারও চাঁদ রাত মেহেদী মেলা অনুষ্ঠিত হয়েছে। বেশ ক’বছর ধরে ঈদের আগের দিন রাতে এ মেহেদী মেলা অনুষ্ঠিত হয়ে আসলেও এবার তা ভীন্নরূপ নিয়েছে। প্রবাসী শিল্পীরা নেচে-গেয়ে মেহেদি রাঙানো উৎসবকে আরো বর্ণিল করে তোলে তাদের জমকালো পরিবেশনার মাধ্যমে। বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন এ মেলা উৎসবে।

  
যুক্তরাষ্ট্রে এবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে ২১ আগস্ট মঙ্গলবার। ঈদের আগের দিন ২০ আগস্ট সোমবার সন্ধ্যে ৫টা থেকে জমজমাট “চাঁন রাত মেহেদী মেলা” বসে স্টার্লিং-বাংলাবাজার এভিনিউর এশিয়ান ড্রাইভিং স্কুল-তানিয়া বিউটি সেলুনের সামনে। তানিয়া বিউটি সেলুন, এশিয়ান ড্রাইভিং স্কুল, এবং এশিয়া ইনস্যুরেন্স ব্রোকারেজ এ মেলার আয়োজন করে। মেলার স্পন্সর ছিল এশিয়ান মাল্টি সার্ভিস।


মেহেদী উৎসবের পাশাপশি মেলা আঙ্গিনায় ফাল্গুনী তেহারী হাউজের কর্ণধার মাসুদের মুখরোচক খাবারের স্টল ছাড়াও কাপড়, গয়নাগাটির স্টলও ছিল বাড়তি আকর্ষণ। পল্লব সরকারের উপস্থাপনায় জমজমাট এ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন সঙ্গীত শিল্পী ফয়েজ, মুক্তা, কিং জাকির ও ইভা।
এশিয়ান মাল্টি সার্ভিস ইনক’র প্রেসিডেন্ট অ্যান্ড সিইও সাইদুর রহমান লিংকনের সার্বিক ব্যবস্থাপনায় এবং তানিয়া বিউটি সেলুনের ভাইস প্রেসিডেন্ট কন্ঠশিল্পী শারমিন রহমান তানিয়ার পরিচালনায় এ মেলা বিকেল ৫টা থেকে শুরু হয়ে চলে ভোর রাত প্রায় ১টা পর্যন্ত।


সাইকেল ওয়ালা খ্যাত সাইদুর রহমান লিংকন জানান, চাঁদরাতে মেহেদি উৎসব বাংলাদেশের ঐতিহ্যের অংশ। এর ধারাবাহিকতা বজায় রাখতেই মূলত: আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। এর মধ্য দিয়ে বাংলাদেশকে তুলে ধরতে চাই প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের মানস পটে।

তিনি বলেন, সাংস্কৃতিক আবহে আয়োজিত এবারের মেলা জমে ওঠে বেশ দারুণভাবে। মেহেদী উৎসবে হাত রাঙানোর পাশাপাশি গভীর রাত পর্যন্ত চলে ঈদ-কেনাকাটাও। বিক্রেতারা জানান, মেলা উপলক্ষে তাদের বেচা-বিক্রি হয়েছে অনেক ভাল।
তানিয়া বিউটি সেলুনের কর্ণধার কন্ঠশিল্পী শারমিন তানিয়া মেহেদী মেলায় আগত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ঈদের আনন্দকে পরিপূণতা দিতে, প্রবাসীরা মেহেদিতে রাঙিয়ে নিয়েছে নিজেদের। উপভোগ করেছে একটি আনন্দময় রাত। এজন্য আমরা নিজেদের খুব ধন্য মনে করছি।
অভিবাসীর দেশ আমেকিায় এমনসব উৎসব আয়োজনে দিন দিন ধর্মীয় সম্প্রীতির বন্ধন সুদৃঢ় হচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV