নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশী আমেরিকান কমিউনিটি ডেভোলেপমেন্ট অ্যান্ড ইউথ সার্ভিসেস’র যাত্রা শুরু
https://www.facebook.com/USANewsNY/videos/302219560192358/
ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশীÑআমেরিকান কমিউনিটি ডেভোলেপমেন্ট অ্যান্ড ইউথ সার্ভিসেস-বিএসিডিওয়াইএস’র কার্যক্রম নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসে শুরু হয়েছে। গত ৫ অক্টোবর শুক্রবার ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় ১৪৪২ ওলমাস্টেড এভিনিউতে প্রতিষ্ঠানটির শুভ যাত্রা কামনায় আয়োজন করা হয় মিলাদ ও দোয়া মাহফিলের। বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া এবং সিংগেরকাচ আলীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা এ কে এম আবদুন নুর মিলাদ ও দোয়া-মোনাজাত পরিচালনা করেন। কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিএসিডিওয়াইএস’র ব্রঙ্কস শাখার উদ্বোধন করা হয়।
বিএসিডিওয়াইএস’র প্রতিষ্ঠাতা মিসবা আবদিনের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানটির ব্রঙ্কস আহ্বায়ক কফিল চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি প্রবাসী আইনজীবী মোহাম্মদ এন মজুমদার, বাংলাদেশ সোসাইটির ‘রব-রহুল’ প্যানেলের সভাপতি প্রার্থী আব্দুর রব মিয়া, সিনিয়র সহ সভাপতি প্রার্থী মহিউদ্দীন দেওয়ান, সাধারণ সম্পাদক প্রার্থী রুহুল আমিন সিদ্দিকী, বাংলাদেশের অর্থমন্ত্রীর এপিএস জাভেদ সিরাজ, বৃহত্তর নোয়াখালী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু, কমিউনিটি এক্টিভিস্ট রফিকুল ইসলাম, আবদুর রব দলা মিয়া, জুনেদ আহমেদ চৌধুরী, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি সাহেদ আহমদ, সাবেক সভাপতি মো: শামীম মিয়া, খলিল বিরিয়ানী হাউজের স্বত্ত্বাধিকারী মোঃ খলিলুর রহমান, বাংলাবাজার জামে মসজিদের সাধারণ সম্পাদক লালন আহমেদ, সহ সাধারণ সম্পাদক মোতাশিম বিল্লাহ হোসেন তুষার, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সহ সভাপতি বাছির খান, বিএসিডিওয়াইএস’র প্রোগ্রাম ডাইরেক্টর আশরাফুল হাসান বুলবুল, কমিউনিটি এক্টিভিস্ট খলিলুর রহমান মাস্টার, সামাদ মিয়া জাকের, কামরুজ্জামান বাবু, মো. মমিনুল ইসলাম, মীর সারোয়ার আলী, এ ইসলাম মামুন, ইলিয়াস আলী, শাহ আলম, মো. আহসান রাসুল নাসির, বারী শিকদার, লিয়াকত আলী প্রমুখ। মিডিয়া ব্যক্তিত্বদের মধ্যে ছিলেন ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, টাইম টেলিভিশনের অন্যতম ডাইরেক্টর সৈয়দ ইলিয়াস খসরু প্রমুখ। বর্ণাঢ্য এ আয়োজনে ব্যবসায়ী, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।

বিএসিডিওয়াইএস’র প্রতিষ্ঠাতা মিসবা আবদিন তার বক্তব্যে প্রতিষ্ঠানটি লক্ষ্য, উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, কল্যাণমুখি কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানটি নানাভাবে বিনামূল্যে শিক্ষা, স্বাস্থ্য সহ নিউইয়র্ক সিটি ও স্টেটের নানা সুযোগ-সুবিধা গ্রহণে কমিউনিটি সেবা দিয়ে আসছে। কার্যক্রমের মধ্যে রয়েছে স্বল্প আয়ের লোকদের সিটি হাউজিং প্রাপ্তিতে সহায়তা, ডিজএ্যাবিলিটি এপ্লিকেশন, চাকুরি সংক্রান্ত তথ্য, ¯œ্যাপ প্রোগ্রাম (ফুড স্ট্যাম্প), আইনি পরামর্শ, আফটার স্কুল সাপোর্ট প্রোগ্রাম, সিটিজেনশীপ এপ্লিকেশন, বেসিক কম্পিউটার ট্রেনিং, ইএসএল প্রোগ্রাম, হেলথ ইনস্যুরেন্স তথ্য, সিনিয়র সার্ভিস, ট্যাক্স সার্ভিস, নোটারী পাবলিক, ক্রেডিট কাউন্সেলিং, নারীর ক্ষমতায়ন, সংস্কৃতি সচেতনতা শিক্ষা সহায়তা প্রদান অন্যতম। মিসবা আবদিন বরেন, প্রবাসী বাংলাদেশীদের সেবা প্রদানের লক্ষে বেশ ক’বছর আগে ওজনপার্কে এর আত্মপ্রকাশ ঘটে। পরবর্তীতে বাংলাদেশী কমিউনিটির চাহিদার প্রেক্ষিতে ব্রুকলীনে এর কার্যক্রম সম্প্রসারণ করা হয়। ব্রঙ্কসেরটি বিএসিডিওয়াইএস’র ৩য় শাখা। পর্যায়ক্রমে নিউইয়র্কের সব বরোতেই এর কার্যক্রম সম্প্রসারণ করা হবে।


কফিল চৌধুরী বলেন, প্রবাসী বাংলাদেশীদের উন্নতমানের সেবা প্রদানের লক্ষে বিএসিডিওয়াইএস’র ব্রঙ্কস শাখার স্থাপন করতে পেরে মহান আল্লার নিকট শুকরিয়া আদায় করছি। শুধু সেবার মানসিকতা নিয়েই আমাদের কাজ।
বাংলাদেশী কমিউনিটির সেবায় দীর্ঘদিন থেকে সক্রিয় অবদান রাখা সহ বিএসিডিওয়াইএস’র কল্যাণমুখি কার্যক্রমের জন্য এর প্রতিষ্ঠাতা মিসবা আবদিনকে ধন্যবাদ জানান মোহাম্মদ এন মজুমদার। তিনি ব্রঙ্কসে বাংলাদেশী কমিউনিটির সেবায় বিএসিডিওয়াইএস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
ব্রঙ্কসের প্রাণকেন্দ্র পার্কচেস্টারের স্টারলিং-বাংলাবাজার এলাকায় বিএসিডিওয়াইএস’র অফিস স্থাপনের খবরটি কমিউনিটিতে বেশ সাড়া জাগিয়েছে। এ এলাকায় এধরণের একটি অফিস প্রতিষ্ঠার খবরে ভীষণ খুশি প্রবাসী বাংলাদেশীরা। তারা জানান, বাঙালী পরিচালনায় এধরনের অফিস গড়ে ওঠায় হাতের নাগালেই বিনা মূল্যে তারা পাবেন নিত্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সব সেবা।
বিএসিডিওয়াইএস’র ব্রঙ্কস শাখায় সেবার জন্য যোগাযোগের অনুরোধ জানিয়েছেন আহ্বায়ক কফিল চৌধুরী। ফোন: ৩৪৭-৫৪৭-৯৩৩৪।
https://www.facebook.com/USANewsNY/videos/612122265856405/
https://www.facebook.com/USANewsNY/videos/547623692325410/
https://www.facebook.com/USANewsNY/videos/179887726236836/
https://www.facebook.com/USANewsNY/videos/2144911859083863/
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes