নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামস বাংলাদেশিদের প্রথম ইফতার অনুষ্ঠানে যোগ দিলেন ব্রঙ্কসে (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে এবারের রমজানে বাংলাদেশি কমিউনিটি আয়োজিত ব্রঙ্কসে প্রথম ইফতার অনুষ্ঠানে যোগ দিলেন সিটি মেয়র এরিক এডামস। ব্রঙ্কস বাংলাদেশি মুসলিম কমিউনিটি এ ইন্টারফেইথ ইফতারের আয়োজন করে। নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামস ইফতার অনুষ্ঠানে মুসলিম আমেরিকানদের ভোটার রেজিস্ট্রেশন করার আহবান জানিয়ে বলেন, যখন ভোটাধিকার প্রয়োগ করবেন তখন নিজেরাই নিজেদের শক্তিশালী করতে পারবেন। এতে মুসলিম কমিউনিটি শক্তিশালী হবে। মেয়র এরিক এডামস বলেন, এমন নেতা নির্বাচন করবেন যারা আপনাদের জন্য কথা বলবেন। আপনাদের হয়ে কাজ করবেন। মেয়র ১ এপ্রিল শনিবার ব্রঙ্কসের পিএস ১০৬ স্কুলে আয়োজিত অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব কথা বলেন। এ অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ডিটেকটিভ মাসুদ রহমান। তত্বাবধানে ছিলেন কমিউনিটি এক্টিভিস্ট এ ইসলাম মামুন, এমডি আলাউদ্দিন, এমবি তুষার, ইব্রাহীম বার ভূইয়া প্রমুখ।
স্পন্সদের মধ্যে ছিলেন আব্দুল চৌধুরী জাকি, মোহাম্মদ এন মজুমদার, ডা. আতাউল চৌধুরী তুষার, মো. খলিলুর রহমান (খলিল বিরিয়ানী), রোকন হাকিম, বখতিয়ার রহমান খোকন (নিরব), বাংলাবাজার বিজনেস এসোসিয়েশন, আল আকসা ও মুসলিম হিউমিনিটি।
স্বাগত বক্তব্য রাখেন কমিউনিটি লিডার আব্দুল চৌধুরী জাকি। অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন মেয়র অফিসের প্রধান এডমিনিস্ট্রেটিভ অফিসার মীর বাশার, মেয়র অফিসের ইমিগ্রেশন এফেয়ার্স কমিশনার ম্যানুয়েল কাস্ত্রো, ব্রঙ্কস কমিউনিটি লিডার মোহাম্মদ এন মজুমদার, আব্দুস শহীদ, আব্দুর রহিম বাদশা, মাহবুবুল আলম, আব্দুল হাসিম হাসনু, জুনেদ চৌধুরী, শামীম মিয়া, সামাদ মিয়া জাকারিয়া, মনজুর চৌধুরী জগলু, ইমরান রন শাহ, কাজি রবিউজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মেহেরুন মুনাওয়ার। রমজানের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন ইসলামিক স্কলার ড. হামুদ আল সিলিউই ও ড. জাকির আহমেদ। দোয়া পরিচালনা করেন ড. জাকির আহমেদ।
মেয়র এরিক এডামস বলেন, রমযান মাসে সিটির ৫টি ব্যুরোতেই ইফতার পার্টিতে অংশ নেব। প্রথম অংশ নিলাম ব্রঙ্কসে বাংলাদেশি কমিউনিটি আয়োজিত এ অনুষ্ঠানে। তিনি ভোটার রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় সহায়তা করার জন্য স্থানীয় মসজিদগুলোর প্রতিও আহবান জানান। এসময় মেয়র ব্রঙ্কসে বাংলাদেশিদের দ্বারা পরিচালিত স্থানীয় ৫টি মসজিদকে সন্মাননা প্রদান করেন। মসজিদগুলো হচ্ছে পার্কচেষ্টার জামে মসজিদ, বাংলাবাজার জামে মসজিদ, পার্কচেষ্টার ইসলামিক সেন্টার, নর্থ ব্রঙ্কস মসজিদ ও বায়তুল আমান ইসলামিক সেন্টার।
পিএস ১০৬ স্কুলটির হলরুমে বিভিন্ন কমিউনিটির গন্যমান্য ব্যক্তিসহ প্রায় ৬ শত বাংলাদেশি ইফতারে অংশ নেন বলে আয়োজকরা জানান।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল