নিউইয়র্কের ব্রঙ্কসে বারী রেস্টুরেন্টের বর্ণাঢ্য উদ্বোধন (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে বাঙালী মালিকানায় বারী রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং হয়েছে গত ২২ মার্চ বুধবার বিকেলে। এদিন ব্রঙ্কসের ১৪১২ ক্যাসেল হিল এভিনিউ এলাকায় এই ব্যবসা প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজন করা হয় মিলাদ ও দোয়া মাহফিলের। পরে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরফলে একই ছাদের নিচে এখানে চালু হয়েছে রেস্টুরেন্ট, পার্টি হল, সুপার মার্কেট ও হোম কেয়ার সেবা। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
অনুষ্ঠানে বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া মিলাদ ও দোয়া পরিচালনা করেন।
পরে বারী হোম কেয়ার ও রেস্টুরেন্টের প্রেসিডেন্ট আসেফ বারী টুটুল ও চেয়ারপারসন হাসিনা মুনমুন বারী কমিউনিটি নেতৃবৃন্দকে নিয়ে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় আরও শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাবাজার জামে মসজিদের উপদেষ্টা মোহাম্মদ এন মজুমদার ও সভাপতি ডা. আবদুস সবুর প্রমুখ।
অনুষ্ঠানে নিউইয়র্ক সিটির ব্যবসায়ী, রাজনীতিবিদ, সাংবাদিক, কমিউনিটি এ্যাক্টিভিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বারী হোম কেয়ার ও রেস্টুরেন্টের সিইও আসেফ বারী (টুটুল) বারী রেস্টুরেন্টের সফলতা কামনা করে বলেন, একই ছাদের নিচে এখানে রেস্টুরেন্ট, পার্টি হল, সুপার মার্কেট ও হোম কেয়ার সেবা চালু করতে পেরে মহান আল্লার নিকট শুকরিয়া আদায় করছি। তিনি বলেন, শুধু ব্যবসায়িক উদ্দেশ্যে নয়, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা এই ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছি। এতে করে কমিউনিটির মানুষ উপকৃত হবে।
বারি হোম গ্রুপের চেয়ারপারসন হাসিনা মুনমুন বারী অনুষ্ঠানে যোগদানের জন্য সকলের প্রতি বিশেষ কৃজ্ঞতা জানিয়ে বলেন, নিউইয়র্কে আমরা বাংলাদেশীরা একটি পরিবারের মতো। আমাদের নতুন এই ব্যবসার সাফল্য কামনায় আপনাদের দোয়া চাই।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি