নিউইয়র্কের ব্রঙ্কসে রোজাদারদের মাঝে আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন’র ইফতার বিতরণ (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/483032426227512
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে পবিত্র মাহে রমজান উপলক্ষে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেছে আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক। গত ১৭ এপ্রিল শনিবার ব্রঙ্কসের ভার্জিনিয়া এভিনিউতে পার্কচেষ্টার জামে মসজিদের সামনে এ ইফতার বিতরণ করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের সভাপতি আবদুস শহীদের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল রেজা স্বপনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সাবেক সভাপতি বদরুল এইচ খান। প্রধান বক্তা ছিলেন স্টেট সিনেটর লুইস সিপুলভেদা। গেস্ট অব অনার ছিলেন ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ ও অনুষ্ঠানের স্পন্সর এটর্নী মঈন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন পার্কচেষ্টার জামে মসজিদের ট্রাস্টিবোর্ড সদস্য ও বাংলা টাউনের সত্ত্বাধিকারী কাওছারুজ্জামান কয়েস, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সাবেক সহ সভাপতি গীতিকার গৌস খান, নিউইয়র্ক সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট ১৮ (ব্রঙ্কস) এর আসন্ন ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নির্বাচনে প্রার্থী মির্জা মামুন, কমুউিনিটি এক্টিভিষ্ট হেলিম উদ্দিন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি এডভোকেট নাসির উদ্দিন ও রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম, কোষাধ্যক্ষ সফিকুর রহমান, দপ্তর সম্পাদক মো. শরীফ হোসেন, কর্মকর্তা রবিউল ইসলাম কমিশনার, শাহীন কামালি, আল মামুন সরকার, হুমায়ুন কবীর, এডভোকেট আলাউদ্দিন প্রমুখ।
আয়োজকরা জানান, এদিন বাংলাদেশী কমিউনিটি শতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রি বিতরণ করা হয়।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








