Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে শিগগির চালু হচ্ছে খলিল পার্টি সেন্টার, ভিন্ন আমেজে ইফতার আয়োজন

অনলাইন ডেস্ক পঠিত: 115 বার

প্রকাশিত: April 6, 2019 | 2:12 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে বাঙালি মালিকানাধীন অন্যতম সেরা রেষ্টুরেন্ট খলিল বিরিয়ানী হাউজ শিগগির একটি পার্টি সেন্টার চালু করতে যাচ্ছে। খলিল হালাল চাইনিজের পর খলিল বিরিয়ানী হাউজ একই ব্যবস্থাপনায় আগামী মাস থেকে চালু করতে যাচ্ছে খলিল পার্টি সেন্টার। ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় ২০৬২ মেগ্গ্র এভিনিউর খলিল হালাল চাইনিজের নীচে সুপরিসর স্থানে হচ্ছে এ পার্টি সেন্টারটি। ইতোমধ্যে ইফতার পার্টিরও বুকিং নেয়া শুরু হয়েছে নতুন পার্টি সেন্টারে।
খলিল বিরিয়ানী হাউজ অ্যান্ড খলিল হালাল চাইনিজের কর্ণধার মোঃ খলিলুর রহমান ইউএসএনিউজঅনলাইন.কমকে জানিয়েছেন, সকল স্তরের গ্রাহকদের কথা বিবেচনা করে কমিউনিটির সেবায় খলিল পার্টি সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে। শিগগির এ পার্টি সেন্টার উদ্বোধন হবে।
তিনি জানান, ঘরোয়া নিরিবিলি পরিবেশের নতুন এই পার্টি সেন্টারে এক সঙ্গে প্রায় ৮০ জন লোক বসে খেতে পারবেন কিংবা যে কোন অনুষ্ঠানেরও আয়োজন করা যাবে।
শেফ খলিলুর রহমান জানান, সম্মানিত গ্রাহকদের চাহিদার প্রতি লক্ষ রেখে খলিল হালাল চাইনিজের পাশের দোকানটি ক্রয় করে দু’টো বেসমেন্ট একত্রিত করে তৈরী হচ্ছে এই পার্টি সেন্টার। পাশাপশি চাইনিজ রেষ্টুরেন্টটিও এক্সটেনশান হচ্ছে। এর ফলে বর্ধিত খলিল হালাল চাইনিজ এবং পার্টি সেন্টার মিলিয়ে দুই শতাধিক অতিথি বসার ব্যবস্থা থাকবে।
বিশিষ্ট রন্ধন শিল্পী মোঃ খলিলুর রহমান ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, আসন্ন পবিত্র রমজানকে সামনে রেখে ইতোমধ্যে নতুন পার্টি সেন্টারে ইফতার পার্টির বুকিং নেয়া শুরু হয়েছে। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে সুলভ মূল্যে ইফতার পার্টির বুকিং নেয়া হচ্ছে। উদ্বোধন উপলক্ষে থাকছে বিশেষ ছাড়। ইতোমধ্যে রোজার প্রথম কয়েকদিনের বুকিংও সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। দেশীয় এবং চাইনিজ খাবারের ভিন্ন স্বাদের ইফতার পরিবেশিত হবে পার্টি আয়োজনে।
খাবারের মান নিয়ন্ত্রণকারী বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ‘ইন্সটিউট অব কুলিনারী এডুকেশন’র সনদপ্রাপ্ত মোঃ খলিলুর রহমান ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, ভিন্ন আমেজে ইফতার আয়োজন থাকবে খলিল বিরিয়ানী হাউজ ও খলিল হালাল চাইনিজে। রোজাদারদের পছন্দের রকমারি সব ইফতার সামগ্রী তৈরী করবে তারা। থাকবে ইফতারির প্যাকেজ ডিল। সুলভ মূল্যে ১০/১২টি আইটেম। ইফতার সামগ্রীর মধ্যে থাকবে ছোলা বুট, মুড়ি, চপ, বড়া, জিলেপি, দই, কাবাব, স্যুপ, শাহি হালিম, বিরিয়ানী, ভূনা খিচুড়ী ইত্যাদি। শেফ খলিলুর রহমান তার সব আয়োজনেই প্রবাসী বাংলাদেশীদের আমন্ত্রণ জানিয়েছেন। যে কোন বিষয়ে তার সাথে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন। ফোন: ৭১৮-৪৮৩-৮৯০৪, ৩৪৭-৬২১-২৮৮৪ এবং ৬৪৬-৭৬৩-৫০৭৩। ই-মেইল : [email protected], ওয়েব সাইট : http://www.khalilbiryani.com

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV