Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে সম্মিলিত একুশ উদযাপন : প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলা ভাষা ও সংস্কৃতি শেখানোর ওপর গুরুত্বারোপ

অনলাইন ডেস্ক পঠিত: 138 বার

প্রকাশিত: February 21, 2019 | 5:29 PM

https://www.facebook.com/USANewsNY/videos/348663429075466/

ইউএসএনিউজঅনলাইন.কম : বাঙালী অধ্যুষিত নিউইয়র্কের ব্রঙ্কসে সম্মিলিতভাবে বাংলাদেশের মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে বিনম্র শ্রদ্ধায়। প্রবাসে বাংলা ভাষার বিস্তার এবং ভাষা শহীদদের স্মরণে সম্মিলিতভাবে ৩০ টি সংগঠন এবং সম্মিলিত আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন কমিটির সার্বিক তত্ত্বাবধানে ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে উদযাপিত হয় মহান একুশে। ২০ ফেব্রুয়ারী বুধবার বিকেল থেকে শুরু হওয়া নানান কর্মসূচি শেষ হয় একুশের প্রথম প্রহরে অস্থায়ী শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে। অনুষ্ঠানমালায় ছিল আলোচনা, স্মৃতি স্মারণ, শিশুদের চিত্রাঙ্কন ও বর্ণমালা প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনাসহ নানা আয়োজন।

ইউএসএনিউজঅনলাইন.কম : বাঙালী অধ্যুষিত নিউইয়র্কের ব্রঙ্কসে সম্মিলিতভাবে বাংলাদেশের মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে বিনম্র শ্রদ্ধায়। প্রবাসে বাংলা ভাষার বিস্তার এবং ভাষা শহীদদের স্মরণে সম্মিলিতভাবে ৩০ টি সংগঠন এবং সম্মিলিত আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন কমিটির সার্বিক তত্ত্বাবধানে ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে উদযাপিত হয় মহান একুশে। ২০ ফেব্রুয়ারী বুধবার বিকেল থেকে শুরু হওয়া নানান কর্মসূচি শেষ হয় একুশের প্রথম প্রহরে অস্থায়ী শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে। অনুষ্ঠানমালায় ছিল আলোচনা, স্মৃতি স্মারণ, শিশুদের চিত্রাঙ্কন ও বর্ণমালা প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনাসহ নানা আয়োজন।


সম্মিলিত একুশ উদযাপন কমিটির চেয়ারম্যান প্রবাসী আইনজীবী মোহাম্মদ এন মজুমদারের সভাপতিত্বে এবং কমিটির মেম্বার সেক্রেটারী শাহেদ আহমেদ ও মোঃ শামীম মিয়ার পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আসন্ন স্পেশাল নির্বাচনে নিউইয়র্ক সিটি পাবলিক এডভোকেট পদপ্রার্থী হেলাল আবু শেখ, মামুন’স টিউটোরিয়ালের কর্ণধার প্রফেসার শেখ আল মামুন, স্টার্লিং বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গিয়াস উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক আবদুর রব দলা মিয়া, রাজনীতিক আব্দুর রহিম বাদশা, উদযাপন কমিটির উপদেষ্টা আব্দুস সহিদ, আব্দুল বাছির খান, জুনেদ আহমে চৌধুরী, মাহবুব আলম, মো. সোলায়মান আলী, আবদুল হাসিম হাসনু, কফিল চৌধুরী, আলমাস আলী, সারোয়ার জাহান লাহিন, প্রফেসার আবদুল কায়্যুম, হাসান আলী, আহবাব চৌধুরী, আনোয়ারুল ভূইয়া, রতেœশ্বর সাহা, জীবন মন্ডল, মোতাসিন বিল্লাহ তুষার, সরোয়ার আলী, মো. মুকিত চৌধুরী, ফরিদ আহমদ ভূইয়া, মোস্তফা জামান সিদ্দিকী, আবুল খায়ের আখন্দ, সালেহ উদ্দিন চৌধুরী, চীফ কোঅর্ডিনেট এ ইসলাম

মামুন, যুগ্ম আহ্বায়ক মঞ্জুর চৌধুরী জগলুল, তৌফিকুর রহমান ফারুক, মোঃ রফিকুল ইসলাম, ফরিদা ইয়াসমিন, রেক্সনা মজুমদার, সাইদুর রহমান লিংকন, মনির আহমেদ ও মো. মাসুদ পারভেজ মুক্তা, যুগ্ম সদস্য সচিব শামিম আহমেদ, সামাদ মিয়া জাকের, জয়নাল চৌধুরী, মতিন সরকার, কামাল উদ্দিন, মোজাফ্ফর হোসেন, আবুল কালাম, মনসুর রহমান, মো. সাইফুল ইসলাম তালুকদার ও মুন্সী বশির উদ্দিন, সমন্বয়কারী বুরহান উদ্দিন, মুশাহিদ চৌধুরী, নজরুল ভইয়া, প্রদীপ বৈদ্য, আবদুল মনাফ, সারোয়ার চৌধুরী, সিরাজুল ইসলাম, দেবব্রত পোদ্দার, মো. কামরুজ্জামান, নেপাল কুন্ডু, রতন কুমার চক্রবর্তী, সৈয়দ মাহমুদা কবির, তড়িৎ চৌধুরী, মামুন রহমান, তানিম চৌধুরী, ইমরান আলী টিপু, গোলাম মুহিত, আবু ফজর ও মো. এস কবির, কমিউনিটি এক্টিভিস্ট আবুল কালাম পিনু, মো. মমিনুল ইসলাম, সোনার বলাই, জামাল হোসাইন, খলিলুর রহমান, মো. বজলুর রহমান, শাহজাহান শফিক, ফখরুল ইসলাম, শওকত জাহান, দোলা ফখরুল, মোজাম্মেল হক, রফিকুল ইসলাম খান প্রমুখ। নতুন প্রজন্মসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। শিশুদের বর্ণমালা প্রতিযোগিতার বিষয় ছিল বাংলা কথা বলা, বাংলা বর্ণমালা লিখা, বাংলা সংখ্যা লিখা, বাংলা কবিতা আবৃত্তি, বাংলা গান করা এবং চিত্রাঙ্কন।


অনুষ্ঠানে বক্তারা একুশের ভাষাশহীদদের স্মরণ করে নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরেন। বক্তারা প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলা ভাষা ও সংস্কৃতি শেখানোর ওপর গুরুত্বারোপ করেন।


অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী কৃষনা তিথি, সুফিয়া মেঘলা সহ ব্রঙ্কস পূজা কমিটির সঙ্গীত শিল্পীরা। কবিতা আবৃত্তি করেন কামরুন নাহার রিতা, ছন্দা বিনতে সুলতান, সুপ্রিয়া নন্দী, মনিকা মন্ডল, জুঁই ইসলাম, মাকসুদা আহমেদ, পলি শাহিনা, লুবনা কাইজার প্রমুখ। বিপুল সংখ্যক প্রবাসী অনুষ্ঠান উপভোগ করেন।


নানা কর্মসূচির পর একুশের প্রথম প্রহরে শহীদ বেদীতে ফুল দেয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। নিউইয়র্ক সময় একুশের প্রথম প্রহরে বৃহস্পতিবার ১২টা ১ মিনিটে গোল্ডেন প্যালেসে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। একে একে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান আয়োজক সংগঠনসহ অন্যান্যরা।


আয়োজক সংগঠন গুলো হচ্ছে, বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিল, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস, ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটি, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশন, বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কস, বাংলাদেশী-আমেরিকান ন্যাশনাল ডেমোক্র্যাটিক সোসাইটি,

বাংলাদেশী-আমেরিকান কালচারাল এসোসিয়েশন, বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ, সিলেট দক্ষিণ সুরমা এসোসিয়েশন অব আমেরিকা ইন্ক, ব্রঙ্কস বাংলাদেশী উইমেন্স এসোসিয়েশন, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইউএসএ,

সুনামগঞ্জ সোসাইটি অব আমেরিকা ইনক, নবীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন অব ইউ এস এ ইন্ক, বাংলাদেশী-আমেরিকান উইমেন্স এসোসিয়েশন, ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অব আমেরিকা ইনক, ব্রঙ্কস পূজা কমিটি, সনাতনী সেবা সংঘ ব্রঙ্কস ইউএসএ, রাধাকৃষ্ণ সেবা সংঘ, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি, ইডেন কলেজ এলামনাই এসোসিয়েশন ইউএসএ, নেত্রকোনা জেলা এসোসিয়েশন ইউএসএ ইনক, বাংলা ক্লাব ইউএসএ, রাজনগর উপজেলা উন্নয়ন পরিষদ. কুমিল্লা সোসাইটি অব ইউএসএ, শেরপুর জিলা সমিতি ইউএসএ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, নিউইয়র্ক স্টেট কমান্ড, ইউএসএ, মুক্তিযোদ্ধা যুব কমান্ড, ইউএসএ, হৃদয়ে বাংলাদেশ, স্টার্লিং-বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশন, অর্গানাইজেশন অব বাংলাদেশী আমেরিকা ইনক।

https://www.facebook.com/USANewsNY/videos/306621996661655/
https://www.facebook.com/USANewsNY/videos/2079789725430644/
https://www.facebook.com/USANewsNY/videos/321827158464853/
https://www.facebook.com/USANewsNY/videos/425320041608259/
https://www.facebook.com/USANewsNY/videos/317598275773984/
https://www.facebook.com/USANewsNY/videos/622075101568613/
https://www.facebook.com/USANewsNY/videos/597034507425020/
https://www.facebook.com/USANewsNY/videos/2105761809714606/
https://www.facebook.com/USANewsNY/videos/1996910533936034/
https://www.facebook.com/USANewsNY/videos/2297841876933438/
https://www.facebook.com/USANewsNY/videos/407111539854427/
https://www.facebook.com/USANewsNY/videos/2151513478204129/
ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV