নিউইয়র্কের ব্রঙ্কসে হাউজিং সেমিনারে বাড়ি ক্রয়-বিক্রয় বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/2513140222074552/
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে রিকাম কনসালটিং এলএলসির উদ্যোগে গত ১৭ নভেম্বর বিকেলে হাউজিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার অ্যাভিনিউ আল আকসা পার্টি হলে বাড়ির মালিক, ইনভেস্টর ও প্রথমবারের মতো বাড়ি ক্রেদাদের জন্যই মূলত এই সেমিনারের আয়োজন করা হয়। বেলা তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলা এই সেমিনারে বাড়ি ক্রয়-বিক্রয় বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ ও মূল্যবান তথ্য তুলে ধরা হয়। সেমিনারে বাড়ির মালিক হলে কীভাবে রিয়েল এস্টেট ইনভেস্টর হওয়া যায়, ট্যাক্স রিটার্ন ছাড়া কীভাবে বাড়ি কেনা যায় ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

ব্রঙ্কসের এ হাউজিং সেমিনারে বক্তব্য রাখেন সিনিয়র লোন অফিসার ও মর্টগেজ বিশেষজ্ঞ মোহাম্মদ জান ফাহিম, রিয়েল এস্টেট অ্যাটর্নি আফার বকস, এইচবি ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার ইসমাইল আহমদ, সাপ্তাহিক বাঙালী সম্পাদক কৌশিক আহমেদ, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, রিয়েলেটর নাসরীন সুলতানা ও সাঈদ। সকলের জন্য উম্মুক্ত এ সেমিনারে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








