নিউইয়র্কের ব্রঙ্কসে হেইট ক্রাইমের শিকার বাংলাদেশি সদরুল, পুলিশ রিপোর্ট করায় ফের হুমকি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কের ব্রঙ্কসে হেইটক্রাইমের শিকার হয়েছেন বাংলাদেশ কমিউনিটি অব ব্রাজিলের সাবেক সভাপতি বাংলাদেশি সদরুল ইসলাম চৌধুরী। হামলার পর পুলিশ রিপোর্ট করায় হামলাকারীরা তাকে হুমকি দিয়েছেন। এ ঘটনায় তিনি আবারো পুলিশকে জানিয়েছেন।
সদরুল ইসলাম চৌধুরী জানান, তিনি গত ১৫ ফেব্রুয়ারি বুধবার বিকাল ৪টার দিকে ব্রঙ্কসের জেরম অ্যাভিনিউ এবং ইস্ট ২১২ স্ট্রিটের ফ্যামিলি ডলারে যান। নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনার সময় একজন কৃষ্ণাঙ্গ তাকে ভারতীয় বলে গালিগালাজ করে এবং একপর্যায়ে এলোপাতাড়ি ঘুষি মেরে রক্তাক্ত করে। এ বিষয়ে স্থানীয় প্রিসিঙ্কটে অভিযোগ করলেও হামলাকারী এখনো ধরা পড়েনি। ঘটনার দুই দিন পর হামলাকারীর সঙ্গে নিজ এলাকায় আবারো দেখা হলে পুলিশে অভিযোগ দেয়ার কারণে তাকে হত্যা করার হুমকি দেওয়া হয়। এ কারণে তিনি পুনরায় পুলিশের শরণাপন্ন হন।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল