Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কের লংআইল্যান্ডে বাঙালী মালিকানায় সর্ববৃহৎ সুপার মার্কেট ‘আইল্যান্ড ফ্রেস সুপার মার্কেট’র বর্ণাঢ্য উদ্বোধন (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 199 বার

প্রকাশিত: October 22, 2022 | 12:27 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে লংআইল্যান্ডের ইলমন্টে ২৪১-১১ লিনডেন বুলেভার্ডে ‘আইল্যান্ড ফ্রেস সুপার মার্কেট’ নামে বাঙালী মালিকানায় একটি ব্যবসা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে। গত ১৪ অক্টোবর শুক্রবার বিকেলে বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান কামরুল, মনসুর এ চৌধুরী, কেশব সরকার বিদ্যুৎ ও ফকরুল চৌধুরী রুহেলের মালিকানাধীন আইল্যান্ড ফ্রেশ সুপার মার্কেট এর উদ্বোধন হয় বর্ণাঢ্য আয়োজনে। প্রতিষ্ঠানটির সাফল্য কামনায় অনুষ্ঠিত হয় মিলাদ ও দোয়া মাহফিল। এর পর ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এটি নিউইয়র্কের লং আইল্যান্ডে বাংলাদেশী মালিকানাধীন সর্ববৃহৎ সুপার মার্কেট। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
অনুষ্ঠানে জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি)-এর খতিব ও ইমাম মির্জা আবু জাফর বেগ দোয়া মাহফিল পরিচালনা করেন। এসময় ইমাম মির্জা আবু জাফর বেগ ইসলামের আলোকে ব্যবসার গুরুত্ব ও মর্যাদার কথা তুলে ধরেন। স্বাগত বক্তব্য রাখেন আইল্যান্ড ফ্রেশ সুপার মার্কেটের স্বত্তাধিকারী কামরুজ্জামান কামরুল, মনসুর এ চৌধুরী, কেশব সরকার বিদ্যুৎ ও ফকরুল চৌধুরী রুহেল, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট নুরুল আজিম প্রমুখ।
এর পর অতিথিসহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এসময় আইল্যান্ড ফ্রেশ সুপার মার্কেটের অন্যতম স্বত্তাধিকারী কামরুজ্জামান কামরুল জানান, বাংলাদেশী, এশিয়ান ও আমেরিকার নিত্য প্রয়োজনীয় পণ্যের সমাহার নিয়ে ব্যাপক পরিসরে ‘আইল্যান্ড ফ্রেস সুপার মার্কেট’ এর যাত্রা শুরু হয়েছে। নিউইয়র্কের সুপার মার্কেটের অভিজ্ঞতার আলোকে গ্রাহক বান্ধব ব্যবস্থাপনায় পরিচালিত হবে এই সুপার মার্কেটটি। প্রতিদিন ভোর ছয়টা থেকে মধ্যরাত ১২টা পর্যন্ত খোলা থাকবে। ক্রেতাদের জন্য রয়েছে আনলিমিটেড পার্কিং-এর ব্যবস্থা।
বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান কামরুল জানান, সুলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় সকল খাদ্যদ্রব্য ছাড়াও সংসারের প্রয়োজনীয় সব জিনিসপত্রই পাওয়া যাবে ‘আইল্যান্ড ফ্রেস সুপার মার্কেট’-এ। হালাল ব্যবসার মাধ্যমে প্রবাসী বাংলাদেশীদের আন্তরিক সেবা প্রদানে এ প্রতিষ্ঠানটি কাজ করে যাবে। তিনি জানান, প্রতিষ্ঠানটির গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে চলছে বিশেষ ছাড়।
প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করে বক্তারা বলেন, বাঙালী মালিকানায় লংআইল্যান্ডে এমন হালাল সুপার মার্কেট গড়ে ওঠায় প্রবাসীরা হাতের নাগালেই সুলভ মূল্যে পাবেন তাদের নিত্য প্রয়োজনীয় হালাল খাদ্য ও পণ্য সামগ্রী। লংআইল্যান্ডে ক্রমবর্ধমান বাংলাদেশী কমিউনিটির প্রয়োজনীয় সামগ্রীর চাহিদা মেটাতে সক্ষম হবে আইল্যান্ড ফ্রেশ সুপার মার্কেট। নতুন এই ব্যবসা প্রতিষ্ঠানটিকে সকল প্রকার সহযোগীতার আশ্বাস প্রদান করেন বক্তারা।
উদ্বোধনী দিনে দোকানে ছিলো গ্রাহকের প্রচুর ভীড়। এসময় প্রয়োজনীয় খাদ্য ও পণ্য সামগ্রী কিনতে দেখা গেছে ক্রেতা সাধারণদের।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ