Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কের লং আইল্যান্ড সিটিতে আমাজনের দ্বিতীয় হেড হোয়ার্টার, ২৫ হাজার কর্মসংস্থান সৃষ্টি

অনলাইন ডেস্ক পঠিত: 199 বার

প্রকাশিত: November 17, 2018 | 12:36 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কের লং আইল্যান্ড সিটিতে ‘আমাজন’-এর দ্বিতীয় হেড কোয়ার্টার স্থাপিত হচ্ছে। আমাজনের এই দফতরটি স্থাপনের ফলে নিউইয়র্কে ২৫ হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে । এজন্য নিউইয়র্ক স্টেটের ইতিহাসে সর্ববৃহৎ অর্থনৈতিক উন্নয়ন চুক্তি সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার আমাজন-এর পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়েছে।
অনলাইন জায়ান্ট হিসাবে পরিচিত ‘আমাজন’-এর দ্বিতীয় সদর দফতরটি স্থাপিত হতে চলেছে নিউইয়র্কের কুইন্সের লং আইল্যান্ড সিটির ভারনন বুলেভার্ডের ৪৪ রোড ও ৪৬ এভিনিউয়ের মাঝে ইস্ট রিভারের গা ঘেঁষে ৪ মিলিয়ন স্কয়ার ফুট এলাকা জুড়ে। এ ভবন নির্মাণে বিনিয়োগ করা হবে ২ দশমিক ৫ বিলিয়ন ডলার। আগামী এক দশকের মধ্যে এখানে সার্বক্ষণিক ভিত্তিতে কর্মসংস্থানের ব্যবস্থা হবে ২৫ হাজার মানুষের। 
গভর্নর অ্যান্ড্রু কুমো লং আইল্যান্ড সিটিতে আমাজন-এর সদর দফতর স্থাপনকে নিউইয়র্কের ইতিহাসে একটি প্রধান অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক চুক্তি বলে অভিহিত করেছেন। কুমো প্রশাসন এবং সিটি কর্মকর্তারা আমাজন-এর সাথে এই চুক্তি সম্পাদনের বিষয়টি সফলভাবে সম্পন্ন করেছেন। এই চুক্তি অনুযায়ী আমাজনকে ১ দশমিক ৮ বিলিয়ন ডলার সহায়তা দেবে নিউইয়র্ক স্টেট কর্তৃপক্ষ, যার বিনিময়ে আমাজন তাদের হেড কোয়ার্টার সম্প্রসারণ করে অন্তত ৪০ হাজার মানুষের কর্মসংস্থান করবে বলে জানানো হয়েছে।
আমাজন-এর সদর দফতর স্থাপনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে গভর্নর কুমো আরো বলেছেন, নিউইয়র্ক সিটি কিংবা নিউইয়র্ক স্টেটে এটিই বৃহত্তম অর্থনৈতিক উন্নয়ন উদ্যোগ। তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়ন একটি ইঞ্জিন যা অগ্রগতির ট্রেনকে এগিয়ে নিয়ে যায়। আমাজন-এর সাথে এই চুক্তি ঘোষণার সময় উপস্থিত ছিলেন মেয়র বিল ডি ব্লাজিও এবং বিভিন্ন ব্যবসায়িক সংস্থার প্রতিনিধিরা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV