Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কের স্পেশালাইজড্ হাই স্কুল ভর্তি পরীক্ষা ২০১৯ : মামুন’স টিউটোরিয়ালে ভর্তি পরীক্ষা বিষয়ক সেমিনার শনিবার

অনলাইন ডেস্ক পঠিত: 24 বার

প্রকাশিত: November 28, 2018 | 2:38 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে আগামী ২০১৯ সালের স্পেশালাইজড্ হাই স্কুল ভর্তি পরীক্ষার বিষয় নিয়ে প্রবাসের স্বনামখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান মামুন’স টিউটোরিয়ালে পেরেন্ট-টিচার কনফারেন্সের আয়োজন করা হয়েছে। মামুন’স টিউটোরিয়ালের ব্রঙ্কস শাখায় আগামী ১ ডিসেম্বর শনিবার সন্ধ্যে সাড়ে ৬টায় এ কনফারেন্স অনুষ্ঠিত হবে। স্পেশালাইজড্ হাই স্কুলের ভর্তি পরীক্ষা বিষয়ে এ পেরেন্ট-টিচার কনফারেন্সের আলোচনা করা হবে।
কনফারেন্সে স্পেশালাইজড্ হাই স্কুলে ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ন বিষয়ে আলোকপাত করবেন প্রতিষ্ঠানটির কর্ণধার ও হাই স্কুল ম্যাথ টিচার শেখ আল মামুন এবং শিক্ষকতায় বিশেষ অভিজ্ঞতাসম্পন্ন মি. স্কট। কনফারেন্সে ভর্তি পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা হবে। এসময় ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেয়া হবে। কনফারেন্সে স্পেশালাইজড্ হাই স্কুলে ভর্তিচ্ছুক সপ্তম গ্রেডের ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবকদের আমন্ত্রণ জানান হয়েছে।
উল্লেখ্য, নিউইয়র্কে স্পেশালাইজড্ হাই স্কুলে ভর্তি পরীক্ষা আগামী বছরের অক্টোবরে অনুষ্ঠিত হবে। প্রতি বছর সিটির ৮টি স্পেশালাইজড্ হাই স্কুলে ভর্তির জন্য প্রায় ৫০ হাজার ছাত্র-ছাত্রী ভর্তি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে প্রতিযোগিতামূলক এ পরীক্ষায় উত্তীর্ণের মাধ্যমে মাত্র ৫ হাজার ছাত্র-ছাত্রী ভর্তির সুযোগ পায়।
এদিকে, মামুন’স টিউটোরিয়ালে বিভিন্ন কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে শেখ আল মামুন তার সাথে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন। যোগাযোগ : ১৫০৪ ওলমস্টেড এভিনিউ (কর্ণার অব স্টার্লিং এভিনিউ), ব্রঙ্কস, নিউইয়র্ক ১০৪৬২ এবং ৩৭-২১, ৭২ স্ট্রিটের দোতলায় (টক অব দ্য টাউন রেস্টুরেন্টের ওপরে) জ্যাকসন হাইটস, নিউইয়র্ক ১১৩৭২। ফোন : ৯১৭-৫৬১-১০৯০, ৩৪৭-৬৫৭-০৫৩০ এবং ৭১৮-৫০৭-২১১৩।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV