নিউইয়র্কে অনুপ দাশ ড্যান্স একাডেমির বিজয় দিবস উদযাপন, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে অনুপ দাশ ড্যান্স একাডেমি-আড্ডা উৎসবমুখর পরিবেশে বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন করেছে। এ উপলক্ষে ব্রঙ্কসের গোল্ডেন প্যালেস মিলনায়তনে ২২ ডিসেম্বর সন্ধ্যায় কর্মসূচির মধ্যে ছিল প্রামাণ্যচিত্র, প্রবাসী মুক্তিযোদ্ধাদের সম্মাননা, আলোচনা সভা, বিজয় দিবসের কেক কাটা সহ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।
শুরুতে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। এরপর বিজয় দিবসের কেক কাটা এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা, উপস্থিত মুক্তিযোদ্ধাদের বাংলাদেশের পতাকা ও উত্তরীয় দিয়ে সন্মান জানানো হয়। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন নিউইয়র্কে বাংলাদেশ কন্স্যুলেটের কাউন্সিলর মিনিস্টার আয়েশা হক। কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, বীর মুক্তিযোদ্ধা মনজুর আহমদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, বীর মুক্তিযোদ্ধা এম এ নাসের, আব্দুর রহিম বাদশা, সাংবাদিক শামীম আল আমিন, সাগর লোহানী। মঞ্চে উপবিষ্ট সবাইকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরপর মুক্তিযুদ্ধের ওপর সাগর লোহানীর একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। পুরো সাংস্কৃতিক অনুষ্ঠানটি সাজানো হয় কবিতা আবৃত্তি, সঙ্গীত এবং স্কুলের ছাত্রীদের মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান দিয়ে।
সাংস্কৃতিক পরিবেশনা শুরুর পূর্বে আড্ডা’র পরিচালক আলপনা গুহ বলেন, ১৬ ডিসেম্বর বাঙালির গৌরবের দিন। ৩০ লক্ষ শহীদের আত্মদানের বিনিময়ে লাল-সবুজ পতাকার বাংলাদেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধের হাজারো বীরগাঁথা তথ্য তুলে ধরার মাধ্যমে অনুপ দাশ ড্যান্স একাডেমী-আড্ডা প্রতিবছর বিজয় দিবস উদযাপন করে থাকে।
অনুষ্ঠানে আড্ডার ছাত্রীদের অনবদ্য নৃত্য পরিবেশনা সবার প্রশংসা কুড়ায়। এতে দেশের গানের সাথে সাথে ৮টি নাচ পরিবেশিত হয়। ছোটদের মধ্যে অংশ নেয় অমৃতা, পারমিতা, রুচি, ত্রিপর্ণা, সংহিতা, সৃষ্টি, জয়িতা, প্রান্তি, আদ্রিকা, শর্বানী, ও সংযুক্তা।
অংশগ্রহণে ছিল আড্ডার শিক্ষকা মিথান দেব, নির্মা গোলদার, ঈশানী চৌধুরী, কৃষ্ণা দেব, ঈশা রায়, তিশা রায়, ও অর্পিতা পাল। পুরো নৃত্যানুষ্ঠানের কোরিয়গ্রাফি ও পরিচালনায় ছিলেন আড্ডা’র শিক্ষকা মিথান দেব। আবৃত্তিতে অংশ নেয়, সংহিতা, সৃষ্টি, আদ্রিকা, সর্বানী, সংযুক্তা; পরিচালনায় ছিলেন, সুমিত্রা সেন এবং সুদেষ্ণা সিনহা। দরাজ কণ্ঠে সঙ্গীত পরিবেশন ছিলেন শিল্পী কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, চন্দন চৌধুরী, তাহমিনা শহীদ ও ভারতী রায়। আবৃত্তি করেন শুক্লা রায়, পারভীন সুলতানা, ক্লারা রোজারিও, রওশন হাসান, ছন্দা সুলতানা, জুলি রহমান, সুমিত্রা সেন। তবলায় সহযোগিতায় ছিলেন, তপন মোদক; মন্দিরায় শহীদ উদ্দিন। শব্দ নিয়ন্ত্রণে অর্জুন সাহা। সঞ্চালনায় ছিলেন সুরাইয়া আলম ও পল্লব সরকার। সার্বিক তত্ত্বাবধানে বিলাল ইসলাম ও আলপনা গুহ। সহযোগিতায় মৃদুলা আলম, কিশলয় রায়।
অনুষ্ঠানে আড্ডার শিক্ষিকা ড. সারিকা প্রসাদ সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন। ‘ইউএসএনিউজঅনলাইন.কম’ এর ফেইসবুকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয়।
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women