নিউইয়র্কে অপ্টিমিস্টের ফান্ড রেইজিং এ আশা জাগানিয়া তহবিল সংগ্রহ
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে বেসরকারী উদ্যোগে পরিচালিত দাতব্য প্রতিষ্ঠান (নন প্রফিট) “দি অপ্টিমিস্ট” এর ১৮ তম বার্ষিক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে প্রায় ৯০ হাজার ডলারের নতুন তহবিলের প্রতিশ্রুতি মিলেছে। এই টাকা দিয়ে বাংলাদেশের প্রত্যন্ত এলাকার দরিদ্র পিতামাতার সন্তানদের স্কুলের শিক্ষা কার্যক্রম চালু রাখার জন্য সহায়তা প্রদান বাড়ানো সম্ভব হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

গত ৭ই অক্টোবর নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির ফাইভ স্টার ব্যাঙ্কুয়েট হলে এই ফান্ড রেইজিং ডিনার অনুষ্ঠিত হয়। সন্ধা সাড়ে ৬ টা থেকে রাত্রি ১১ টা পর্যন্ত চলা এই আয়োজনের পুরোটা জুড়ে ছিল অর্থের অভাবে বাংলাদেশের স্কুলে ঝরে পড়া স্শিক্ষার্থী রোধে কি করনীয় এবং সেসব বিষয় নিয়ে আলোচনা।অনুষ্টানের শুরুতে আরিফ ইসলাম দি অপ্টিমিস্ট এরনতুন ওয়েব সাইটের কার্যক্রম সম্পর্কে উপস্তিত সবাইকে অবগত করেন। এর পর ফাতেমা সাহাব রুমা ও মিনহাজ চৌধুরীর প্রানবন্ত উপস্তাপনায় অনুষ্টানের মুল পর্ব শুরু হয় এবং একে একে আমন্ত্রিত অতিথিরা অপ্টিমিস্ট এর কার্যক্রম সম্পর্কে তাদের অভিজ্ঞতা ও ভবিষ্যতে সাথে থাকার আশ্বাস প্রদান করেন।
প্রধান বক্তা জাকির হোসেন ১৫ হাজার ডলারের আর্থিক সহায়তার চেক প্রদান করে বলেন তার জীবনে চাওয়া পাওয়ার খুব বেশি নেই।যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব এবং কর্ম জীবনে তিনি যা অর্জন করেছেন তার সিংহভাগ তিনি মানব কল্যানে ব্যয় করতে চেয়েছেন, এবং সে অনুযায়ীই কাজ করছেন। এর জন্য কোন প্রতিদান তিনি আশা করেন না। তিনি ভবিষ্যতেযেন বাবা মায়ের আর্থিক সংকটের কারণে কোন ক্ষুদে শিক্ষার্থীর স্কুলে যাবার স্বপ্নে ছেদ না পড়ে, সে জন্য ভবিষ্যতে আরো অবদান রাখতে চান এবং উপস্তিত সবার প্রতি আহবানজানান।


১৮ বছর আগে জনাব মোহাম্মদ চৌধুরীর (রানা চৌধুরী) উদ্যোগে নিউইয়র্ক এবং পার্শবর্তী কয়েকটি রাজ্যে বসবাসরত কিছু বাংলাদেশী অভিবাসী মিলে এই প্রতিষ্ঠানের কার্যক্রম শুরুকরেন। স্কুলে যাবার স্বপ্ন টিকিয়ে রাখতে সহায়তা দেয়ার এই উদ্যোগের নাম ও রাখা হয় “দি অপ্টিমিস্ট – অর্থাৎ আশাবাদী সেই আশাবাদের ব্যাপক পুষ্ফড়ন দেখা গেল এবারের ফান্ডরেইজিং এ। ফান্ড রেইজিং পর্বের উপস্থাপক রাহাত মুক্তাদির একে চেক প্রদান কারীদের নাম তুলে ধরেন। নিজে এবং তার পরিবারের অন্য সদস্যরা মিলে ১২০ জন শিশুর দায়িত্ব নেয়ার ঘোষনা দেন। উৎসব গ্রুপের রায়হান জামান শেরপুরে ৫০ শিক্ষার্থীর স্কুল খরচ চালানোর ঘোষনা দেন। এভাবে কেউ ২০ জন, কেউ ১০ জন আবার কেউ তার সামর্থ অনুযায়ী ১জন শিশুর স্কুলের খরচ বহনের দায়িত্ব নেন। অনুষ্ঠানে চিত্রকর তাজুল ইসলামের একটি তৈলচিত্র নিলামে তোলা হয়, যেটি ১২ শত ডলারে বিক্রি হয়। অন্য একটি স্হির চিত্র ৪ শত ডলারের বিক্রি হয় যেটি দান করেন ওবায়দুললাহ মামুন।অনুষ্ঠানে প্রদত্ত অপ্টিমিস্ট এর শুভেচ্ছা স্মারক মগ প্রতিটি ১০ ডলার করে বিক্রি করে সেখান থেকেও বেশ কিছু তহবিলসংগ্রহ করা হয়। আয়োজকরা আশা করছেন সংগৃহীত এই তহবিল দিয়ে অপ্টিমিস্টের কার্যক্রম আরো সম্প্রসারণ করা সম্ভব হবে।
অনুষ্ঠানে অপ্টিমিস্ট এর বর্তমান প্রেসিডেন্ট ডা. ফেরদৌস খন্দকার অপ্টিমিস্ট এর বর্তমান কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত বকতব্য প্রদান করেন।অপ্টিমিস্টের কার্যক্রমে বিশেষ অবদানের জন্য ড: আতাউল করিম, প্রফেসর জিয়া উদ্দিন আহমেদ, ABH Nature’s Product, Western Care PC এবং SJ Innovation LLC কে বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়াও সেচ্ছা সেবক ক্যাটাগরিতে Mrs. Syeda Zahura এবং Mr. Tarek Alam কেও বিশেষ সন্মাননা পুরস্কার দেয়া হয় উপস্থিতিদের উদ্দেশ্য মোটিভেশনাল বক্তব্য রাখেন রনি মজুমদার। অনুষ্টানের BSP ওBSA Baruch সদস্যদের নিয়ে ইয়ুথ ফোরাম উপস্তিত সবার দৃষ্টি আকর্ষণ করে। “বাংলাদেশী আমেরিকান সোসাইটি অফ প্রফেশনাল (BSP)” সহ প্রায় অর্ধ শতাধিক ক্ষুদে শিক্ষার্থীরাভলান্টিয়ার বা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন।
এই ফান্ড রেইজিং অনুষ্ঠানে এটর্নী মঈন চৌধুরী, এটর্নী ব্রুস ফিসার, কামাল হুসাইন, আজিজ ভুইয়া, ডা জহির আহমেদ, সুরকার ফুয়াদ মুক্তাদি, আজকাল সম্পাদক জাকারিয়া মাসুদজিকো, বাংলপত্রিকা ও টাইমটিভি সম্পাদক আবু তাহের, প্রবাস পত্রিকা সম্পাকক সাইদ আহমেদ, জন্মভুমি সম্পাদক রতন তালুকদার সহ প্রায় 4 শতাধিক আমন্ত্রিত অতিথি অংশ নেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!