নিউইয়র্কে অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (অ্যাসাল)-এর কনভেনশন ১১ ডিসেম্বর
ইউএসএনিউজঅনলাইন.কম : অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (অ্যাসাল)-এর পঞ্চম মিডিয়া ডিনার গত ১ নভেম্বর সন্ধ্যায় জ্যামাইকার থমাস বেরি প্লেস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। নিউইয়র্কের বাংলাদেশি মিডিয়ার সম্মানে অ্যাসালের মিডিয়া আয়োজিত এ অনুষ্ঠানে মিডিয়ার প্রতিনিধি ছাড়াও অংশ নেন নিউইয়র্ক স্টেট ও সিটির বেশ কয়েকজন প্রতিনিধি।
অ্যাসালের প্রতিষ্ঠাতা ও ন্যাশনাল প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দিনের সভাপতিত্বে এবং অ্যাসাল’র ন্যাশনাল সেক্রেটারি মো. করিম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুইন্স বরো প্রেসিডেন্ট ডনোভান রিচার্ডস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন নিউইয়র্ক সিটি কাউন্সিল স্পিকার এড্রিন অ্যাডমস, নিউইয়র্ক স্টেট সিনেটর জন ল্যু, জেসিকা রামোস, টবি অ্যান স্ট্যাভিসকি, নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি মেম্বার জেনিফার রাজকুমার, ক্যাটেলিনা ক্রুজ, নাথালিয়া ফার্নান্দেজ, স্টিভ রাগা, স্থানীয় ডিস্ট্রিক্ট-২৪ এর কাউন্সিল মেম্বার জেমস এফ জেনারো, ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার বল্ডিও।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে মাফ মিজবাহ উদ্দিন অ্যাসালের প্রতিষ্ঠা এবং এর বিভিন্ন কর্মসূচী তুলে ধরেন। তিনি নিউইয়র্ক স্টেট ও সিটির নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেন। স্থানীয় মিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ্য করেন।
কুইন্স বরো প্রেসিডেন্ট ডনোভান রিচার্ডস অ্যাসাল কুইন্স চ্যাপ্টারের ৫১ সদস্য বিশিষ্ট নব গঠিত কমিটির কর্মকর্তাদেরকে আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করান। এর আগে তিনি তার বক্তব্যে ভূয়সী প্রশংসা করেন অ্যাসালের বিভিন্ন কর্মকাণ্ডের।
তিনি বলেন, অ্যাসাল নিউইয়র্কের বাংলাদেশিসহ সাউথ এশিয়ান আমেরিকানদেরকে মূলধারার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করতে সক্ষম হয়েছে। যার ফলশ্রুতিতে নিউইয়র্কে বিভিন্ন পর্যায়ে সাউথ এশিয়ান নেতৃত্ব উঠে এসেছে এবং তা অব্যাহত থাকবে ভবিষ্যতে।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরো বক্তব্য রাখেন জমিলা উদ্দিন, নবগঠিত কুইন্স চ্যাপ্টারের প্রেসিডেন্ট কাজী ফরিদ আহমেদ, সেক্রেটারি হারজিত মিনাহাজ ও প্রফেসর মহসিন পাটোয়ারী।
আমন্ত্রিত বাংলাদেশি মিডিয়ায় সাংবাদিকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন মাফ মিসবাহ উদ্দিন। তিনি বলেন, মিডিয়ার কারণেই বাংলাদেশি কমিউনিটি অতি দ্রুত রাজনৈতিক সচেতন হয়ে উঠছে। বাংলাদেশি আমেরিকান কমিউনিটির আর্থ সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাংলাদেশি মিডিয়া।
মিডিয়ার পক্ষ থেকে অ্যাসালকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, ইউএসএ নিউজঅনলাইন সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম ও সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল