নিউইয়র্কে আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান বিটটেক কনসাল্টিং কর্প এর জ্যাকসন হাইটস শাখার বর্ণাঢ্য উদ্বোধন: প্রতিষ্ঠানটি থেকে প্রশিক্ষণ নিয়ে বছরে ৮০ হাজার থেকে এক লাখ ৪০ হাজার ডলার উপার্জন সম্ভব! (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী মালিকানায় আইটি বিষয়ক প্রশিক্ষণ প্রতিষ্ঠান বিটটেক কনসাল্টিং কর্প এর জ্যাকসন হাইটস শাখার গ্র্যান্ড ওপেনিং হয়েছে গত ১৮ জুন শনিবার। এদিন সন্ধ্যায় বাংলাদেশিদের প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটসের ৭৪-০৯, ৩৭ অ্যাভিনিউয়ে বিটটেক কনসাল্টিং কর্প এর দ্বিতীয় শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অফিস মিলনায়তনে দোয়া মাহফিলের পর আরোচনা শেষে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে কেক কাটা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
বিটটেক কনসাল্টিং কর্প এর সেক্রেটারী মুশফিক সালেহিনের পরিচালনায় বর্ণাঢ্য এ অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান বিটটেক কনসাল্টিং কর্প এর প্রেসিডেন্ট অ্যান্ড সিইও শহিদুল ইসলাম ও ডাইরেক্টর আসাদ উজ্জামান। দোয়া পরিচালনা করেন ইমাম আদনান।
অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি ও কমিউনিটি বোর্ড মেম্বার আবদুর রহিম হাওলাদার, নিউইয়র্কের হাই স্কুল ম্যাথ টিচার ও মামুন’স টিউটোরিয়ালের কর্ণধার শেখ আল মামুন, সাউথ ইস্ট ইউএসএ গ্রুপের কর্ণধার প্রফেসার এহতেশামুল হক প্রমুখ।
মিডিয়া কর্মীদের মধ্যে ছিলেন ইউএসএনিউজঅনলাইন.কম’র সম্পাদক ও নিউজ২৪ইউএসএ.কম’র প্রধান সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, সাপ্তাহিক ঠিকানার বার্তা সম্পাদক শহীদুল ইসলাম, প্রথম আলো উত্তর আমেরিকার বিশেষ প্রতিনিধি মঞ্জুরুল হক, সাপ্তাহিক আজকালের বিশেষ প্রতিনিধি সনজীবন সরকার ও বাণিজ্যিক প্রধান আবুবকর সিদ্দিক প্রমুখ। কমিউনিটি এক্টিভিস্ট সহ প্রবাসীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিটটেক কনসাল্টিং কর্প এর সেক্রেটারী মুশফিক সালেহিন প্রতিষ্ঠানটি লক্ষ্য, উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরে বলেন, ব্রঙ্কসে সাফল্যের ধারাবাহিকতায় আইটি ট্রেনিং প্রতিষ্ঠান বিটটেক জ্যাকসন হাইটসে যাত্রা শুরু করল। অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা শেখানো হয় হেল্প ইন ইন্টারভিউ, রিজিউম প্রিপারেশন, জব রেফারেন্স প্রফোশনাল। প্রতিষ্ঠানটির রয়েছে ইন্টারভিউ কোশ্চেন ব্যাংক। রয়েছে ওয়ান টু ওয়ান সাপোর্ট ব্যবস্থা। প্রতিষ্ঠানটি থেকে আইটি প্রশিক্ষণ নিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করে বছরে ৮০ হাজার থেকে এক লাখ ৪০ হাজার ডলার উপার্জন সম্ভব।
বিটটেকের সিইও শহীদুল ইসলাম জানান, মার্কিন জব মার্কেটে প্রবাসীদের যোগ্য করে তুলতে সহায়তা দিচ্ছে আইটি বিষয়ক প্রশিক্ষণ কেন্দ্র বিটটেক কনসাল্টিং কর্প। প্রবাসীদের অডজব থেকে নিষ্কৃতি দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। সফটওয়্যার টেস্টিং, সেলিয়াম এবং ওয়েভ ড্রাইভার ইত্যাদি বিষয়ের ওপর প্রশিক্ষণ দিয়ে থাকে বিটটেক। প্রশিক্ষণ শেষে চাকরি প্রাপ্তিতে প্রয়োজনীয় সহযোগিতা ছাড়াও চাকরি পাবার পরও ফ্রি পরামর্শ দেয়া হয়। দীর্ঘ ১০ বছরের অভাবনীয় সাফল্য রয়েছে প্রতিষ্ঠানটির। আইটি সেক্টরে উন্নত প্রশিক্ষণ ও আরও বড় পরিসরে কাজ করার প্রত্যয়ে বিটটেক জ্যাকসন হাইটসে প্রশিক্ষণ কেন্দ্র খোলার সিদ্ধান্ত নেয়। সফল যাত্রা এবং ক্রমবর্ধমান প্রসারে সহযোগীতাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামী পথচলায়ও সকলকে পাশে পাওয়ার প্রত্যাশা করে তিনি বলেন, বিটটেক কনসাল্টিং কর্প জ্যাকসন হাইটস শাখা স্থাপন করতে পেরে মহান আল্লার নিকট শুকরিয়া আদায় করছি। জ্যাকসন হাইটস শাখার উন্নয়নে কমিউনিটির সকলের দোয়া কামনা করে উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের জন্য কৃজ্ঞতা জানান তিনি।
বক্তারা জ্যাকসন হাইটস শাখা অফিস প্রতিষ্ঠার জন্য বিটটেক কনসাল্টিং কর্প কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তারা বলেন, বাঙালী পরিচালনায় জ্যাকসন হাইটসে এধরণের অফিস গড়ে ওঠায় হাতের নাগালেই সংশ্লিষ্টরা পাবেন আইটি বিষয়ক গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ সেবা।
জ্যাকসন হাইটস শাখায় সেবার জন্য যোগাযোগের অনুরোধ জানিয়েছে কতৃপক্ষ। ফোন: +১ ৩৪৭-২৮১-৮২৮৫ এবং +১ ৩৪৭-৪৪৬-৯৫৭৫।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল