Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে আকর্ষণীয় সাউন্ড ট্রাক নিয়ে নির্বাচনী গণসংযোগে কাউন্সিলম্যান প্রার্থী হেলাল শেখ: উডহ্যাভেন বুলেভার্ডে জামিয়াহ ইসলামিক সেন্টারে মুসল্লীদের সাথে শুভেচ্ছা বিনিময় (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 20 বার

প্রকাশিত: May 11, 2021 | 12:45 PM

https://www.facebook.com/USANewsNY/videos/969979313740932

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক সিটি কাউন্সিলে আসন্ন ডেমোক্র্যাটিক প্রাইমারীতে ডিস্ট্রিক্ট ৩২ কুইন্স এর কাউন্সিলম্যান প্রার্থী হেলাল আবু শেখ কুইন্সের উডহ্যাভেন বুলেভার্ডে জামিয়াহ ইসলামিক সেন্টারে মুসল্লীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। গত ৭ মে শুক্রবার আকর্ষণীয় সাউন্ড ট্রাক নিয়ে নির্বাচনী গণসংযোগে নামেন তিনি। শুক্রবার বাদ জুম্মা মসজিদে নির্বাচনী শুভেচ্ছা বিনিময়কালে তিনি আগামী ২২ জুন অনুষ্ঠেয় নির্বাচনে মুসল্লী সহ বাংলাদেশী কমিউনিটির সকলের সমর্থন ও দোয়া কামনা করেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

জামিয়াহ ইসলামিক সেন্টারের সভাপতি মাসুদ হাসানের পরিচালনায় এসময় কাউন্সিলম্যান প্রার্থী হেলাল আবু শেখ তাকে নির্বাচিত করার আহ্বান জানিয়ে বলেন, ২০১৭ সালে সিটি কাউন্সিল ডেমোক্র্যাটিক প্রাইমারীতে তিনি এ সিটে তিন প্রতিদ্বন্দ্বি প্রার্থীর মধ্যে দ্বিতীয় হয়েছিলেন। এবার সকল বাঙালী ভোটার ভোটাধিকার প্রয়োগ করলে তার বিজয় অবিসম্ভাবী।

মসজিদের খতিব মাওলানা আসাদ ও ইমাম মাওলানা জামিল সহ বিপুল সংখ্যক মুসল্লী এসময় উপস্থিত ছিলেন। কাউন্সিলম্যান প্রার্থী হেলাল শেখ এদিন ১৫ আসন বিশিষ্ট আকর্ষণীয় নির্বাচনী সাউন্ড ট্রাক নিয়ে গণসংযোগে নামেন। নিউইয়র্কে বাংলাদেশী-আমেরিকান প্রার্থীদের মধ্যে তিনিই সর্ব প্রথম ব্যয়বহুল সাউন্ড ট্রাক নিয়ে নির্বাচনী ময়দানে গণসংযোগে নামেন।
কাউন্সিলম্যান প্রার্থী হেলাল শেখ তাকে নিউইয়র্ক সিটির প্রথম বাংলাদেশী-আমেরিকান কাউন্সিলম্যান হিসেবে নির্বাচিত করে বাংলাদেশী কমিউনিটির অধিকার আদায়ে ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, সিটি কাউন্সিলে বাংলাদেশী-আমেরিকানদের কন্ঠস্বর হিসেবে ভূমিকা রাখতে চাই। পাবলিক স্কুলে মুসলমান ছাত্রদের জন্য হালাল খাবার সরবরাহসহ বাংলাদেশীদের বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখবো। হেলাল আবু শেখ তাকে সমর্থন ও সহযোগিতার জন্য বাংলাদেশী কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সবসময় বাংলাদেশীসহ ইমিগ্র্যান্টদের পাশে থাকার অঙ্গীকার পুন:ব্যক্ত করেন।
উল্লেখ্য, আসন্ন নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান পদে বাংলাদেশী-আমেরিকান হেলাল আবু শেখ নিউইয়র্ক সিটির ডিস্ট্রিক্ট ৩২ কুইন্স (বেলী হারবার, ব্রিজি পয়েন্ট, বোর্ড চ্যানেল, হেমিলটন বীচ, হাওয়ার্ড বীচ, লিন্ডেন উড, নেপনসিট, ওজন পার্ক, রকওয়ে বীচ, রকওয়ে পার্ক, সাউথ ওজনপার্ক, সাউথ রিচমন্ড হিল এবং উড হ্যাভেন) থেকে নির্বাচনে লড়ছেন। ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নির্বাচন আগামী ২২ জুন মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV